Cristiano Ronaldo Breaks Lionel Messi’s Record: মেসিকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট রোনাল্ডোর মাথায়, গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড

Cristiano Ronaldo World Record: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট ৪ ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার (২০১১, ২০১২, ২০১৩ এবং ২০১৪) বর্ষে ৬০ কিংবা তার বেশিও গোল করেছেন। এই শতাব্দীতে এই কৃতিত্ব বাকি কোনও ফুটবলার ২ বারের বেশি অর্জন করতে পারেননি।

Cristiano Ronaldo World Record: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট ৪ ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার (২০১১, ২০১২, ২০১৩ এবং ২০১৪) বর্ষে ৬০ কিংবা তার বেশিও গোল করেছেন। এই শতাব্দীতে এই কৃতিত্ব বাকি কোনও ফুটবলার ২ বারের বেশি অর্জন করতে পারেননি।

author-image
Koushik Biswas
New Update
Lionel Messi and Cristiano Ronaldo

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo vs Lionel Messi: ২০২৫ সাল আপাতত শেষের পথে। আর বছরের শেষ ম্য়াচে লিওনেল মেসিকে টেক্কা দিয়ে এক নয়া রেকর্ড কায়েম করলেন পর্তুগালের ফুটবল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।২০২৫ সাল আপাতত শেষের পথে। আর বছরের শেষ ম্য়াচে লিওনেল মেসিকে টেক্কা দিয়ে এক নয়া রেকর্ড কায়েম করলেন পর্তুগালের ফুটবল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় ১ মাস বিরতির পর আবারও তিনি সৌদি প্রো লিগে কামব্যাক করেছে। আর সেইসঙ্গে আল আখদুদকে ৩-০ গোলে পরাস্ত করে টানা দশম জয় অর্জন করলেন। এই জয়ের পাশাপাশি আল হিলালের থেকে ৪ পয়েন্টে ব্যবধান বাড়িয়ে ফেলল আল নাসের।

Advertisment

Cristiano Ronaldo Retirement News: জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! হা-হুতাশ করছে ফুটবল বিশ্ব

জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পাঁচবারের ব্যালন ডি'অর চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই ম্য়াচে ৩১ মিনিট এবং ৪৫ মিনিটে (৪৫+৩) পরপর দুটো গোল করেন। এরপর ৯০ মিনিটে (৯০+৪) আরও একটি গোল করেন জোয়াও ফেলিক্স। প্রত্যেক ম্যাচের মতো এবারও বক্সের মধ্যে বেশ কয়েকটা অসাধারণ মুভমেন্ট দেখালেন রোনাল্ডো। দু'বারই তিনি একেবারে কাছ থেকে ডান পায়ের জোরাল শটে গোল করলেন। 

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ভয়ঙ্কর খবর, শুনলে হৃদয় ভাঙবে আপনারও

ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রিয়াধের আল-আব্বাল পার্কে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে রোনাল্ডো ২০২৫ সালে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ৪০ বছর বয়সি এই ফুটবলার আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছেন। এই বছর ক্লাব ফুটবলে তিনি মোট ৩২ গোল করেছেন। এর পাশাপাশি পর্তুগালের হয়ে তিনি ৮ গোল করেন। এছাড়া ৪ গোলের ক্ষেত্রে অ্যাসিস্টও করেন তিনি। প্রত্যেকটা অ্যাসিস্ট তিনি ক্লাব ফুটবলেই করেছেন।

Cristiano Ronaldo ‘Rested’: গোয়ায় আল-নাসর বনাম এফসি গোয়া ম্যাচে কড়া নিরাপত্তা, মাতাবেন মানে-কমান-ফেলিক্স

১৪ বার গড়লেন এমন কৃতিত্ব

এই নিয়ে ১৪ ক্যালেন্ডার বর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কমপক্ষে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। মেসি নিজের কেরিয়ারে মোট ১৩ বার এই লক্ষ্য পূরণ করেছেন। চলতি বছরেই তিনি এই সাফল্য অর্জন করেন এবং রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করেছিলেন। একবিংশ শতকে সক্রিয় ফুটবলারদের মধ্যে বাকি কেউই ১০ বারের বেশি এই টার্গেট অ্যাচিভ করতে পারেননি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি। তিনি নিজের কেরিয়ারে মোট আটবার এই কৃতিত্ব অর্জন করেন। যদিও এই তথ্যটি যথেষ্ট বিতর্কিত। প্রতিযোগিতামূলক ম্য়াচের বর্তমান রেকর্ড থেকে জানা গিয়েছে, ব্রাজ়িলের কিংবদন্তী ফুটবলার পেলে তাঁর গোটা কেরিয়ারে মোট ৯ বার এই লক্ষ্য় পূরণ করেছিলেন। অন্যদিকে, জার্মান ফুটবলার গার্ড মুলার মোট ৬ বার ৪০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

Cristiano Ronaldo in India: ভারতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! জেনে নিন আসল কারণ

৬০ গোলেরও রেকর্ড

এই ১৪ বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট ৪ ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার (২০১১, ২০১২, ২০১৩ এবং ২০১৪) বর্ষে ৬০ কিংবা তার বেশিও গোল করেছেন। এই শতাব্দীতে এই কৃতিত্ব বাকি কোনও ফুটবলার ২ বারের বেশি অর্জন করতে পারেননি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির নাম। ২০১২ সালে তিনি ৯১টি এবং ২০১৬ সালে ৬০ গোলের বিরল রেকর্ড কায়েম করেছিলেন। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ন এমবাপে (২০২৫), ইংল্যান্ডের হ্যারি কেন (২০২৫) এবং পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি (২০২১) একবার করে এই কৃতিত্ব অর্জন করেন।

Cristiano Ronaldo Lionel Messi