Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ভয়ঙ্কর খবর, শুনলে হৃদয় ভাঙবে আপনারও

Cristiano Ronaldo: বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অসংখ্য অনুরাগী। তাঁদের কাছে তিনি ফুটবল দেবতা। সেই রোনাল্ডো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভয়ঙ্কর কথা জানিয়েছেন।

Cristiano Ronaldo: বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অসংখ্য অনুরাগী। তাঁদের কাছে তিনি ফুটবল দেবতা। সেই রোনাল্ডো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভয়ঙ্কর কথা জানিয়েছেন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano Ronaldo Retirement: বিশ্ব ফুটবলের (Football) জীবন্ত কিংবদন্তি — ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দু’দশকেরও বেশি সময় ধরে ফুটবলের মঞ্চে আধিপত্য বিস্তার করা এই তারকা অবশেষে ইঙ্গিত দিলেন তাঁর অবসরের সময় ঘনিয়ে এসেছে। ৪০ বছর বয়সি পর্তুগিজ ফরোয়ার্ড বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসর (Al Nassr)–এর হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। তবুও তিনি বলেছেন, 'সব কিছুরই একটা শুরু আছে, আর একটা শেষও আছে।'

Advertisment

রোনাল্ডো ঘোষণা করেছেন?

সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান (Piers Morgan)–এর অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, 'আমি জানি ফুটবল থেকে বিদায় নেওয়া সহজ হবে না, কিন্তু আমি প্রস্তুত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা শুরু করেছি ২৫ বছর বয়স থেকেই।' রোনাল্ডো আরও বলেন, 'ফুটবলে গোল করার যে অ্যাড্রিনালিন, সেটার তুলনা হয় না। কিন্তু জীবনে এক সময় আসে যখন পরিবার, নিজের সময়— এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে হয়।' এই কথাগুলো থেকেই স্পষ্ট, রোনাল্ডো এখন ধীরে ধীরে জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন।

আরও পড়ুন- রান নেই, তবুও কেন দলে শুভমান? উঠছে প্রশ্ন

বিশ্ব ফুটবলের ইতিহাসে রোনাল্ডোই একমাত্র খেলোয়াড়, যিনি ক্লাব ও দেশের হয়ে ৯৫০টিরও বেশি গোল করেছেন। কিছুদিন আগেও তিনি জানিয়েছিলেন, অবসরের আগে ১০০০ গোল করতে চান। তবে এখন তাঁর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি হয়তো শীঘ্রই সেই লক্ষ্য পূরণের চেষ্টা করেই কেরিয়ারের সমাপ্তি ঘটাবেন। রোনাল্ডো বলেন, 'আমি জানি এটা খুব কঠিন হবে, কারণ ফুটবল আমার জীবনের বড় একটা অংশ। কিন্তু আমি এমন এক পর্যায়ে আছি, যেখানে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে।'

Advertisment

আরও পড়ুন- অজানা সিদ্ধার্থশংকর, শ্রদ্ধায় স্মরণে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আইনজীবী, কূটনীতিবিদ

তাঁর দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড–এর সঙ্গে সম্পর্কটা সুখকরভাবে শেষ হয়নি, তবুও রোনাল্ডো বলেছেন, 'ক্লাবটা এখনও আমার মনে জায়গা করে নিয়ে বসে আছে। এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং আমি আশা করি ওরা ভবিষ্যতে আরও ভালো করবে।' ইউনাইটেডের হয়ে দুই পর্বে খেলে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। 

আরও পড়ুন- এই সেই কার্তিক পূর্ণিমার রাত! এরাতেই ঘটেছিল রাসলীলা, ঠিক কী হয়েছিল?

২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো সৌদি লিগকে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে এনে ফেলেছেন। বয়স বাড়লেও তাঁর ফিটনেস এবং গোল করার খিদে এখনও কমেনি। ক্লাবের জার্সিতে এখনও তিনি নিয়মিত গোল করে চলেছেন এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।

আরও পড়ুন- ঘুমাতে যাওয়ার আগে এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, মাত্র একবারে টের পাবেন পার্থক্য!

রোনাল্ডো জানিয়েছেন, অবসরের পর তিনি আরও বেশি তাঁর পরিবারকে সময় দিতে চান। সন্তানদের বড় করা, নিজের জন্য সময় বের করা, আর হয়তো ভবিষ্যতে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়া — এগুলিই এখন তাঁর জীবনের নতুন লক্ষ্য হতে পারে। তিনি বলেছেন, 'আমি আমার জীবনের পরের অধ্যায়ের জন্য মানসিকভাবে প্রস্তুত। আমি জানি, এটা সহজ হবে না, কিন্তু আমি তৈরি।'

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর (Cristiano Ronaldo Retirement) নিয়ে ফুটবল দুনিয়ায় চর্চা এখন তুঙ্গে। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ফুটবল ইতিহাসের প্রতিটি রেকর্ড ভেঙেছেন। তাঁর বিদায় নিঃসন্দেহে এক যুগের অবসান ঘটাবে। তবুও ভক্তদের আশা, রোনাল্ডো তাঁর শেষ ম্যাচ পর্যন্ত একই উজ্জ্বলতায় খেলে যাবেন, যেভাবে তিনি শুরুটা করেছিলেন।

Football Cristiano Ronaldo