/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/commonwealth_games_federation_logo-m.png)
২৪ ঘণ্টা আগে গোল্ড কোস্ট দেখেছে ভারতীয়দের দাপট। বলতে গেলে কমনওয়েলথ গেমসে ছিল সুপার সানডে। পাঁচটি পদক এসেছে ভারতের ঝুলিতে। ভারোত্তোলন থেকে দুটি ও শ্যুটিং থেকে তিনটি পদক আসে দেশের। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন জয়ের রেশ দিয়েই শুরু করল ভারত। আসতে শুরু করেছে একাধিক পদক।
দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কে কী পেলেন!
(সকাল ৯টা ৩৩) ভারত জিতল রুপো, ব্রোঞ্জ!
মেহুলি ঘোষ ও অপূর্বী চাণ্ডেলার সৌজন্যে শ্যুটিং থেকে ফের ভারতের পদক চলে এল। ১০ মিটার এয়ার রাইফেলে মেহুলি পেলেন রুপো ও চাণ্ডেলা পেলেন ব্রোঞ্জ।
Day 5 : Congrats Mehuli Ghosh for winning silver medal #GC2018Shooting#CWG2018 debut. pic.twitter.com/Ud0nCG2lwa
— India in Australia (@HCICanberra) April 9, 2018
(সকাল ৮ টা ০৪) ভারত জিতল সোনা, ব্রোঞ্জ!
১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে জিতু রাই সোনা ছিনিয়ে এনেছেন। অন্যদিকে ওম প্রকাশ মিথারভাল পেলেন ব্রোঞ্জ। এদিন জিতু রাই কমনওয়েলথে রেকর্ড গড়েছেন।
#TeamIndia????????#GC2018Shooting????????
India won 2 podium finishes earlier today in the 10m Air Pistol Men's Finals of the #GC2018
In his first appearance #OmPrakashMitharval equalled the #GamesRecord in Qualifying while @JituRai set a new #GamesRecord scoring 235.1!#Welldone team???? pic.twitter.com/H2DhhYSJDw— IOA - Team India (@ioaindia) April 9, 2018
(সকাল ৭টা ১৭) রুপো জিতল ভারত!
১০৫ কেজি ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিয়েছেন প্রদীপ সিং। মোট ৩৫২ কেজি ওজন তুলেছেন প্রদীপ। স্ন্যাচে ১৫২ কেজি ও ক্লিন-অ্যান্ড-জার্কে ২০০ কেজি ভারোত্তোলন করেন তিনি। ৩৬০ কেজি ওজন তুলে প্রথম হয়েছেন সামোয়ার সানেলে মাও।
#GC2018Weightlifting#TeamIndia won its second its 2nd Silver????in #Weightlifting earlier today after #PardeepSingh achieved a wonderful total lift of 352kgs in the Men's 105kg competition. #Congratulations
Special mention for #SaneleMao's Gold, a 4th for his country #TeamSamoapic.twitter.com/7TSvDFBBhc
— IOA - Team India (@ioaindia) April 9, 2018
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us