Damien Martyn Health Update: বিশ্বকাপে ভারতের ত্রাস, আচমকা চলে যান কোমায়! এখন কেমন আছেন ডেমিয়েন মার্টিন?

Damien Martyn Health Update: অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ডেমিয়েন মার্টিন আপাতত মেনিনজাইটিসের মতো দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন। বর্তমানে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Damien Martyn Health Update: অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ডেমিয়েন মার্টিন আপাতত মেনিনজাইটিসের মতো দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন। বর্তমানে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Damien Martyn

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেমিয়েন মার্টিন

Damien Martyn: অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার ডেমিয়েন মার্টিন আপাতত মেনিনজাইটিসের মতো দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াই করছেন। বর্তমানে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কের প্রদাহ কমানোর জন্য এক বিশেষ ধরনের কোমায় রেখেছেন। মার্টিনের শারীরিক অবস্থা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত উদ্বিগ্ন। অবশেষে ক্যাঙারু ব্রিগেডের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) কিছুটা হলেও স্বস্তির কথা শোনালেন।

Advertisment

Damien Martyn in Coma: অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার, জিতেছেন ২ বিশ্বকাপ! আজ জীবন-মৃত্যুর পাঞ্জা লড়ছেন এই ক্রিকেটার

গিলক্রিস্ট দিলেন ইতিবাচক আপডেট

গত ১ জানুয়ারি ফক্স ক্রিকেটের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, মার্টিনের শারীরিক অবস্থা আপাতত কিছুটা হলেও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তিনি বললেন, 'গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি টেস্ট রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্টে বেশ কিছুটা ইতিবাচক সংকেত পাওয়া গিয়েছে।' যদিও এর পাশাপাশি গিলি আরও যোগ করেছেন, মার্টিন এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন। নির্ধারিত সময়ে পরবর্তী আপডেট দেওয়া হবে।

Adam Gilchrist on Jasprit Bumrah: বুমরার সামনে পড়লে ব্র্যাডম্যানের কেরিয়ার শেষ হয়ে যেত! বিস্ফোরক দাবি গিলক্রিস্টের

বক্সিং ডে'তে শারীরিক অবস্থার অবনতি

গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে'তে ডেমিয়েন মার্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখার পরামর্শ দেন। তারপর থেকে মার্টিনের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে।

Adam Gilchrist: সৌরভের টিম ইন্ডিয়ার জন্য ভারতে যেতে কাঁপছিলাম! মহারাজের দল নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি গিলক্রিস্টের

প্রার্থনা করছে গোটা ক্রিকেট বিশ্ব

মার্টিনের এই শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তে না পড়তেই গোটা ক্রিকেট জগৎ উদ্বিগ্ন হয়ে ওঠে। সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ এবং অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মণ লিখেছেন, মার্টিনের এই কঠিন সময়ে গোটা ক্রিকেট বিশ্ব তাঁর পাশে রয়েছে।

MS Dhoni-Adam Gilchrist: ধোনিকে সেরার সেরা স্বীকৃতি স্বয়ং গিলক্রিস্টের, গর্বে বুক চওড়া গোটা ভারতবাসীর

দুর্দান্ত কেরিয়ার ডেমিয়েন মার্টিনের

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) অন্যতম সেরা ব্যাটার ছিলেন ডেমিয়েন মার্টিন। ১৯৯২ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি মোট ৬৭ টেস্ট ম্য়াচ খেলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৪,৪০৬ রান বেরিয়ে এসেছে। ব্যাটিং গড় ৪৬.৩৭। পাশাপাশি ১৩ শতরানও হাঁকিয়েছিলেন মার্টিন। স্টিভ ওয়ার বিশ্বজয়ী ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০০৬ সাল অ্যাশেজ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৩ সালে ফাইনাল ম্য়াচে ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ৮৮ রান করেছিলেন। এবং রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

Australia Cricket Team Damien Martyn Adam Gilchrist