/indian-express-bangla/media/media_files/2025/12/31/damien-martyn-2025-12-31-11-43-38.jpg)
২০০৩ বিশ্বকাপ ফাইনাল ভারতের ঘুম কেড়েছিলেন ডেমিয়েন মার্টিন
Damien Martyn: ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া ক্রিকেট (Australia Cricket Team) সমর্থকদের উপর ভেঙে পড়ল দুঃখের পাহাড়। প্রাক্তন অজ়ি ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। জানা গিয়েছে, ৫৪ বছর বয়সি মার্টিনকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর মেনিনজাইটিসের চিকিৎসা চলছে। সূত্রের খবর, বক্সিং ডে টেস্টের দিনই তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। আপাতত চিকিৎসকেরা তাঁকে ইনডিউজ়ড কোমায় রেখেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেনিনজাইটিস এমন একটি রোগ, যাতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডকে ঘিরে থাকা পাতলা আবরণীতে একধরণের প্রদাহ হতে থাকে।
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুসারে, মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু তথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এই ব্যাপারে জানিয়েছেন। গিলক্রিস্টের কথায়, মার্টিনকে আপাতত সেরা চিকিৎসা প্রদান করা হচ্ছে। মার্টিনের পার্টনার আমান্ডা এবং ওঁর পরিবারবর্গ খুব ভাল করে জানে যে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে।
Australia Cricket Team: অস্ট্রেলিয়া ক্রিকেটে চরম দুঃসংবাদ, বিশ্বাসই হচ্ছে না সমর্থকদের!
৬ বছর পর দলে কামব্যাক
অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ডেমিয়েন মার্টিন। ক্যাঙারু দলের হয়ে তিনি মোট ৬৭ টেস্ট ম্য়াচ খেলেছেন। ১৯৯২ সালে সালে ডেবিউ কররা পর ১৯৯৪ সালে আচমকা তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়। এরপর প্রায় ৬ বছর অপেক্ষার পর ২০০০ সালে ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। স্টিভ ওয়ার বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০০৬ সালে অ্যাশেজ সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। টেস্ট কেরিয়ারে তিনি ৪,৪০৬ রান করেন। এরমধ্যে ১৩ শতরান রয়েছে। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.৩৭।
England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা
টানা ২ বার জেতেন বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটেও ডেমিয়েন মার্টিনের অবদান অনস্বীকার্য। ১৯৯৯ এবং ২০০৩ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে ফাইনাল ম্য়াচে ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ৮৮ রান করেছিলেন। এবং রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ওয়ানডে কেরিয়ারে মার্টিন ৪০.৮০ গড়ে মোট ৫,৩৪৬ রান করেন। এরমধ্যে পাঁচটি শতরান রয়েছে।
Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ডেমিয়েন মার্টিন বেশ কয়েকবছর কমেন্ট্রি করেছিলেন। এরপর আচমকা লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। যদিও সম্প্রতি তিনি ক্রিসমাস ইভ এবং বক্সিং ডে টেস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম এক্স-য়ে টুইট করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছিলেন, 'যদি প্রাক্তন ক্রিকেটাররা আবারও খেলতে পারত, তাহলে সেটা এই ম্য়াচটাই হত। বক্সিং ডে টেস্ট ম্য়াচ। কী অসাধারণ দৃশ্য।' আপাতত গোটা ক্রিকেট বিশ্ব ডেমিয়েন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us