'নিজেদের পায়েই কুড়ুল মারল...', পাকিস্তানকে চপেটাঘাত ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটারের

IND vs PAK T20 World Cup Controversy: ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে যে খেলবে না, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় এই দুই দলের ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল।

IND vs PAK T20 World Cup Controversy: ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে যে খেলবে না, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় এই দুই দলের ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল।

author-image
Koushik Biswas
New Update
Babar Azam Pakistan Pakistan

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম

India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে যে খেলবে না, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকার (Pakistan Government)। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় এই দুই দলের ম্য়াচ আয়োজিত হওয়ার কথা ছিল। পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) এই সিদ্ধান্তে যথেষ্ট বড় ক্ষতি হতে পারে। যদিও এই সবকিছু জানার পরও পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে একেবারে অনড়।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup Controversy: অবশেষে নামল নিজেদের অওকাতে, জয় শাহের এক হুঙ্কারেই 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!

সূত্রের খবর, আইসিসি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি আপতকালীন বৈঠকের আয়োজন করবে। ইতিমধ্যে পাকিস্তানেরই একজন ক্রিকেটার ওই দেশের সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন। এই প্রাক্তন ক্রিকেটারের কথা অনুসারে, সরকারের এই সিদ্ধান্তটি একেবারেই ভুল। এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু, কে এই ক্রিকেটার? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। 

আরও পড়ুন:

IND vs PAK Match Boycott Controversy: ভারত ম্য়াচ বয়কট করলে কোটি-কোটি টাকার ক্ষতি! ফের পথে বসতে হবে পাকিস্তানকে?

PCB-কে আয়না দেখালেন পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria) জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে খেলতে চাইছে না, এই সিদ্ধান্তটি একেবারেই ভুল। তাঁর কথায়, 'এই সিদ্ধান্তের কারণে সেমিফাইনাল এবং নকআউট পর্বে পাকিস্তানের সামনে রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে। সেকারণে এটা একেবারেই ভুল সিদ্ধান্ত। পাকিস্তান মনে করছে যে এই ম্য়াচটা রাজস্ব আদায়ের একটা বড় উৎস হতে চলেছে। কিন্তু, এটা ভুলে যাচ্ছে যে ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট ময়দানে আর আগেকার মতো তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। পাকিস্তানকে প্রত্য়েকটা জায়গাতেই হারিয়েছে ভারত। তা সেটা ৫০ ওভারই হোক কিংবা টি-২০ বিশ্বকাপ।'

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: পাকিস্তান ভুল করলেও অগাধ সমর্থন! এবার বিষ উগরে দিলেন আফ্রিদি!

এই সিদ্ধান্তে ঝামেলা আরও বাড়বে - কানেরিয়া

দানিশ কানেরিয়া আরও যোগ করলেন, 'এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ঝামেলা আরও বাড়াবে। আমার মতে, এমন সিদ্ধান্ত গ্রহণ করা একেবারেই উচিত নয়। এমন সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করা উচিত। এই টুর্নামেন্টে আপনি একটা ম্য়াচই যে ভারতের বিরুদ্ধে খেলবেন, তেমনটা কিন্তু একেবারেই নয়। সেমিফাইনালে যদি ভারতের মুখোমুখি হতে হয়, তখন কী হবে? ট্রফি ছেড়ে আপনারা কী ফিরে আসবেন? ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করার পিছনে আমি কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। পাকিস্তান এখন বাংলাদেশকে সাপোর্ট করছে, যারা আগেই এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এবার পাকিস্তানের উচিত নিজেদের ক্রিকেটে ফোকাস করা।'

Pakistan Cricket Pakistan government Danish Kaneria ICC T20I World Cup 2026 India vs Pakistan