Dasun Shanaka Fastest Fifty Record: ৬,৬,৬,৬,৬... মাঠ জুড়ে শুধু চার-ছক্কার বন্যা, বিশ্বকাপে অনন্য ইতিহাস গড়লেন দাসুন শনাকা

Sri Lanka vs Oman: চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল। ওমানকে তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে।

Sri Lanka vs Oman: চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল। ওমানকে তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Dasun Shanaka (1)

মারমুখী মেজাজে শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকা

Dasun Shanaka: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) শ্রীলঙ্কা এবং ওমানের মধ্যে একপেশে খেলা হল। এই ম্য়াচে দাসুন শনাকা ব্যাট হাতে এমন তাণ্ডব চালালেন, যা দেখে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। ওমান বোলারদের কার্যত দুরমুশ করে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন দাসুন শনাকা। সেইসঙ্গে গড়লেন এক নয়া ইতিহাস। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ ইতিহাসে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) প্রথম ব্যাটার হিসেবে শনাকা দ্রুততম অর্ধশতরান হাঁকালেন। এই পরিসংখ্যানে তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন।

Advertisment

আরও পড়ুন:

Zimbabwe vs Oman T20 World Cup 2026: বিশ্বকাপের শুরুতেই ধামাকা জিম্বাবোয়ের, প্রথম ম্য়াচেই দুরমুশ ওমান

ইতিহাস গড়লেন দাসুন শনাকা

ওমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দাসুন শনাকা ৫ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এই ম্য়াচে তিনি ২০ বলে ৫০ রানের একটি বিধ্বংসী ইনিংস শ্রীলঙ্কা ক্রিকেট দলকে উপহার দেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ২ চার এবং ৫ গগনচুম্বী ছক্কা বেরিয়ে এসেছে। ওমানের বিরুদ্ধে ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন শনাকা। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড কায়েম করেন। এই তালিকায় তিনি নিজেই নিজের রেকর্ড চুরমার করে দেন। ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

Advertisment

আরও পড়ুন:

India vs Namibia Playing XI: দুর্ধর্ষ জয় দিয়ে শুরু বিশ্বকাপ, তাও নামিবিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ বদলাবে ভারত?

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম অর্ধশতরান (বলের হিসেবে)

  • ১৯ - দাসুন শনাকা বনাম ওমান, পাল্লেকেলে, ২০২৬ বিশ্বকাপ
  • ২০ - দাসুন শনাকা বনাম ভারত, পুনে, ২০২৩
  • ২১ - মাহেলা জয়বর্ধনে বনাম কেনিয়া, জোহানেসবার্গ, ২০০৭ বিশ্বকাপ
  • ২১ - কুমার সঙ্গকারা বনাম ভারত, নাগপুর, ২০০৯

আরও পড়ুন:

Sourav Ganguly: মহারাজের হুঙ্কারে ঘুম উড়ল পাকিস্তানে, থরথরিয়ে কাঁপছেন বাবর-আফ্রিদিরা!

ভাঙলেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড

এই ধামাকাদার ফিফটি হাঁকানোর সঙ্গে সঙ্গেই শনাকা বর্তমানে টি-২০ বিশ্বকাপ ইতিহাসে শ্রীলঙ্কান ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে গেলেন। এই তালিকায় তিনি লঙ্কাবাহিনীর প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দেন। ২০০৭ টি-২০ বিশ্বকাপে জয়বর্ধনে মাত্র ২১ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। শুধু তাই নয়, ১৯ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে শনাকা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির এলিট ক্লাবে নামও লিখিয়ে ফেললেন।

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup Controversy: অবশেষে নামল নিজেদের অওকাতে, জয় শাহের এক হুঙ্কারেই 'ল্যাজে-গোবরে' পাকিস্তান!

লঙ্কার ঝালে মুখ পুড়ল ওমানের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি টি-২০ বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল শ্রীলঙ্কা ক্রিকেট দল। গত ৮ ফেব্রুয়ারি তারা আয়ারল্যান্ডকে ২০ রানে পরাস্ত করেছিল। আর আজ তারা ওমানকে ১০৫ রানের ব্যবধানে হারিয়ে দেয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান করে। দাসুন শনাকা ছাড়াও লঙ্কাবাহিনীর হয়ে হাফসেঞ্চুরি করেন কুশল মেন্ডিস (৬১) এবং পবন রত্ননায়কে (৬০)। জবাবে মহম্মদ নাদিম ছাড়া ওমানের কোনও ব্যাটারই এই ম্য়াচে রান করতে পারেননি। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। লজ্জার ব্যাপার হল, নাদিম ছাড়া একমাত্র ওয়াসিম আলি (২৭) দুই অঙ্কের রান করেছেন। এই জয়ের হাত ধরে শ্রীলঙ্কার ঝুলিতে মোট ৪ পয়েন্ট চলে এল। অন্যদিকে, ওমান এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি। গত ম্য়াচে তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে হেরে গিয়েছিল।

Sri Lanka Cricket Team ICC T20I World Cup 2026 Dasun Shanaka