DC-W vs RCB-W Playing XI, WPL 2026 Final: বিদায় লগ্নে মহিলা প্রিমিয়ার লিগ, কেমন হবে দুই দলের প্রথম একাদশ?

DC-W vs RCB-W Playing XI: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস খেলতে নামবে। এই ম্যাচটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বড়দার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হবে।

DC-W vs RCB-W Playing XI: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস খেলতে নামবে। এই ম্যাচটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বড়দার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
DC vs RCB Playing XI

মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) খেলতে নামবে। এই ম্যাচটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বড়দার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হবে। দিল্লি ইতিমধ্যে চারবার ফাইনালে উঠেছে। কিন্তু তারা একবারও খেতাব জিততে পারেনি। এবার কি সেই খরা জেমিমা রডরিগসের দল কাটাতে পারবে? সেই উত্তর আজ রাতের আগে পাওয়া যাবে না।

Advertisment

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ দ্বিতীয়বার খেতাব জয়ের আশায় মাঠে নামবে। ইতিপূর্বে তারা ২০২৩ সালে মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছিল। বর্তমানে এই দুটো দলই আগুন ফর্মে রয়েছে। কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, সেদিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আরও পড়ুন:

GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Highlights: টানা চতুর্থবার ফাইনালে দিল্লি ক্যাপিটালস, স্বপ্নভঙ্গ গুজরাট জায়ান্টসের

শেফালি এবং স্মৃতির ওপর থাকবে নজর 

এই মরশুমের গত ৩ ম্যাচে লিজেল লি এবং শেফালি বর্মা অর্ধশতরান করেছেন। আর এই তিনটে ম্যাচেই জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে আরসিবি-র অধিনায়ক স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৪৮.৩৩ ব্যাটিং গড়ে এবং ১৪১.৪৬ স্ট্রাইক রেটে মোট ২৯০ রান করেছেন।

আরও পড়ুন:

MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা

হেড টু হেড রেকর্ডে নজর

মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি-র মধ্যে মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। ইতিমধ্যে আরসিবি জিতেছে তিন ম্যাচে। আর দিল্লি জিতেছে হাফ ডজন। পরিসংখ্যান বিচারে দিল্লি অনেকটাই এগিয়ে রয়েছে।

আরও পড়ুন:

RCB-W vs DC-W Match Highlights: আরসিবি যেন অশ্বমেধের ঘোড়া, টানা চতুর্থ ম্য়াচ জিতে শীর্ষে রাজত্ব স্মৃতিদের

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:

লিজেল লি (উইকেটরক্ষক), শেফালি বর্মা, লরা ওলভার্ট, জেমিমা রডরিগজ (অধিনায়ক), মারিজান কাপ, শিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চরণী এবং নন্দিনী শর্মা।

আরও পড়ুন:

GG W vs RCB W, WPL 2026 Highlights: জয়ের ধারা অব্যাহত আরসিবি-র, ৬১ রানে হারাল গুজরাটকে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:

গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), জর্জিয়া ভোল, রাধা যাদব, রিচা ঘোষ (উইকেটরক্ষক), নাদিন ডি ক্লার্ক, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে, শ্রেয়াঙ্কা পাটিল এবং লরেন বেল।

Delhi Capitals Royal Challengers Bengaluru WPL 2026