/indian-express-bangla/media/media_files/2025/11/27/deepti-2025-11-27-17-23-13.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা
Deepti Sharma: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের মেগা অকশন (WPL 2026 Mega Auction)। এই নিলাম অনুষ্ঠানে সকলের নজর ছিল দীপ্তি শর্মার। টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার ২০২৫ মহিলা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। কিন্তু, নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে ইউপি ওয়ারিয়র্স তাঁকে রিলিজ করে দিয়েছিল। এই পরিস্থিতিতে তিনি কোন দলে যাবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে ওয়ারিয়র্স ব্রিগেডেই তাঁর 'ঘর ওয়াপসি' হয়েছে।
WPL 2026 Auction Live Updates: RCB-র হাতে এবার 'বড় দাঁও', দলে নিল এই বিধ্বংসী ক্রিকেটারকে!
তবে নিলাম অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল বড় চমক। দিল্লি ক্যাপিটালস তাঁর জন্য ৫০ লাখ টাকায় বিড শুরু করেছিল। শুরুর দিকে কোনও আগ্রহই দেখায়নি ইউপি ওয়ারিয়র্স। এরপর দীপ্তি আর কোনও বিড পাননি। অবশেষে সবাইকে চমকে দিয়ে রাইট টু ম্য়াচ কার্ডটি বের করল ইউপি। এরপর দিল্লি ক্যাপিটালসকে ফাইনাল বিড দেওয়ার সময় আসে। কিন্তু, সৌরভ এবং তাঁর দলবল পিছিয়ে আসে। শেষপর্যন্ত ৩.২ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্সে গেলেন দীপ্তি শর্মা। কম টাকায় তাঁকে রিলিজ় করা হলেও, বেশি টাকায় দলে টেনে নেওয়া হয়।
WPL 2026 Mega Auction: এই ক্রিকেটারদের ভাগ্য খুলবে আজ, হবে টাকার বৃষ্টি! জেনে নিন এখনই
দিল্লি ক্যাপিটালসে আবারও যেতে পেরে দীপ্তি শর্মা যারপরনাই আনন্দিত। জিও হটস্টারে তিনি বললেন, 'পুরনো সংসারে ফিরতে পেরে খুব ভাল লাগছে। আমি জানতাম না যে ওরা আমার জন্য RTM কার্ড ব্যবহার করবে। আসলে, উত্তর প্রদেশের সঙ্গে আমার একটা শিকরের টান রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজ়ির ম্য়ানেজমেন্ট খুব ভাল। সেকারণে আরও একবার পুরনো দলে ফিরতে পেরে ভাল লাগছে।'
WPL Retention 2026: WPL নিলামের আগে কোন দল কাকে করল রিটেন? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
ছোটবেলা থেকেই হতে চেয়েছিলেন ক্রিকেটার
দীপ্তি ছোটবেলা থেকেই ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু, পরিবারের পক্ষ থেকে তাঁর এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে মেনে নেওয়া হয়নি। তাঁর মা সবসময়ই ক্রিকেট খেলতে বারণ করতেন। সেকারণেই তিনি লুকিয়ে-চুরিয়ে ম্য়াচ খেলতে যেতেন। শাহগঞ্জের রাধাবল্লভ ইন্টার কলেজ থেকে তিনি পড়াশোনা করেন। ক্রিকেট খেলাটাই তাঁর জীবনের প্রথম গুরুত্ব ছিল। তবে পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। আত্মীয়রা তো বটেই, দীপ্তির বাবাও চাননি যে মেয়ে ক্রিকেটার হোক। কিন্তু, কারোর কথাই শেষপর্যন্ত দীপ্তি শোনেননি। নিজের দমে তিনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us