Delhi Blast, IND vs SA 1st Test: ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে গোটা দিল্লি, স্থগিত হতে পারে কলকাতা টেস্ট ম্য়াচ?

Delhi blast News: দিল্লি বিস্ফোরণের আতঙ্ক আপাতত গোটা দেশের চোখে-মুখে স্পষ্ট। সোমবার (১০ নভেম্বর) লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন।

Delhi blast News: দিল্লি বিস্ফোরণের আতঙ্ক আপাতত গোটা দেশের চোখে-মুখে স্পষ্ট। সোমবার (১০ নভেম্বর) লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
India vs South Africa Security

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচে বাড়ানো হচ্ছে নিরাপত্তা

India vs South Africa Test Match: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) আতঙ্ক আপাতত গোটা দেশের চোখে-মুখে স্পষ্ট। সোমবার (১০ নভেম্বর) লাল কেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন অনেকে। এমন একটি ভয়ঙ্কর ঘটনার পর গোটা দেশজুড়ে আপাতত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। ইতিমধ্যে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ শুরু হতে চলেছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টেস্ট ম্য়াচের টিকিট বিক্রিও। এই পরিস্থিতিতে সমর্থকদের একাংশ আশঙ্কা করছেন, কড়া নিরাপত্তার খাতিরে এই টেস্ট ম্য়াচ আপাতত স্থগিত করা হবে না তো? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র

স্থগিত হয়ে যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট?

ইতিমধ্যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল কলকাতায় চলে এসেছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে জোরকদমে। মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে দুই দলই অনুশীলন শুরু করে দেবে। প্রথমেই একটা কথা স্পষ্ট করে দেওয়া ভাল, এখনও টেস্ট ম্য়াচ স্থগিত করার ব্যাপারে বোর্ডের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ, নির্দিষ্ট সময় অনুসারেই যে এই ম্য়াচটা শুরু হবে, তা বলা যেতেই পারে। ফলে, আগে থেকে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদিও BCCI সূত্রের খবর, দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে।

Advertisment

Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায়

উল্লেখ্য, গত সোমবারই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের একদফা বৈঠক হয়। জানা গিয়েছে, আজ খোদ পুলিশ কমিশনার মাঠ পর্যবেক্ষণ করতে আসবেন। তবে এই বিস্ফোরণের পর নিরাপত্তা যে আরও জোরদার হবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।

Delhi Blast: শীতের বিকেলে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, ৬ মাস পর লাদাখে আটক চার

বাড়ানো হবে নিরাপত্তা

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার ব্যাপারে পুলিশের তরফ থেকে আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা যেতেই পারে যে নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। দিল্লির ঘটনাটি যেহেতু সন্ধ্যার পর হয়েছে, সেকারণে পুলিশের পক্ষ থেকে হাই অ্যালার্টের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু নির্দেশ দেওয়া হয়নি। যদিও ক্রিকেটারদের নিরাপত্তাকেও সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আশা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে।

Red Fort blast: দিল্লিতে বিস্ফোরণ, নিহতদের প্রতি শোক প্রকাশ অভিষেকের, রাজধানীর সুরক্ষা নিয়ে প্রশ্ন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রনজি ট্রফির আয়োজন করা হয়েছে। দিল্লি এবং জম্মু-কাশ্মীরের মধ্যে চলছে শেষদিনের খেলা। এই বিস্ফোরণের পর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতি যে আপাতত বেশ উত্তপ্ত হয়ে রয়েছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Eden Gardens Delhi Blast India vs South Africa Test Match Red Fort blast