Delhi Capitals New Captain: বড় সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের, ২৫ বছর বয়সি এই ক্রিকেটারই হলেন দলের নয়া অধিনায়ক

Delhi Capitals New Captain: হাতে আর খুব বেশি দিন বাকি নেই। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট শুরুর আগে দিল্লি ক্যাপিটালস একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Delhi Capitals New Captain: হাতে আর খুব বেশি দিন বাকি নেই। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্ট শুরুর আগে দিল্লি ক্যাপিটালস একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Delhi Capitals (8)

বড় সিদ্ধান্ত গ্রহণ করল দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals: হাতে আর খুব বেশি দিন বাকি নেই। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ (WPL 2026)। এই টুর্নামেন্ট শুরুর আগে দিল্লি ক্যাপিটালস একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। জেমিমা রডরিগসের (Jemimah Rodrigues) হাতে তুলে দেওয়া হয়েছে দলের অধিনায়কত্ব। গত তিন মরশুম দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন মেগ ল্যানিং। এবার ২৫ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার দলকে কেমন নেতৃত্ব দেন, সেটাই আপাতত দেখার।

Advertisment

Top 4 Unsold Cricketers in WPL 2026 Auction: আশা ছিল আকাশছোঁয়া, হয়ে গেলেন ব্রাত্য! চেনেন এই ৪ ক্রিকেটারকে?

WPL-য়ে ৫০০-র বেশি রান করেছেন জেমিমা রডরিগস

মহিলা প্রিমিয়ার লিগের একেবারে প্রথম মরশুম থেকেই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত রয়েছেন জেমিমা। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত ২৭ ম্যাচে ১৩৯.৬৬ স্ট্রাইক রেটে মোট ৫০৭ রান করেছেন। সম্প্রতি জেমিমা রডরিগস ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত একটি শতরান করেছিলেন। ওই ম্যাচে জেমিমার সেঞ্চুরির কারণেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছিল। বর্তমান শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে জেমিমার ব্যাট থেকে ৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে এসেছিল।

WPL 2026 Mega Auction: ভারতীয় বায়ুসেনার অফিসার, খেলেন ক্রিকেটও! দেশের এই তারকা বোলারকে চেনেন?

মেগ ল্যানিংয়ের অধিনায়কত্বে তিনবার WPL ফাইনালে উঠেছিল দিল্লি 

মেগ ল্যানিংয়ের অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস তিনবার মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছিল। তবে এবার আর দিল্লির হয়ে খেলতে দেখা যাবে না মেগকে। মেগা অকশনে ইউপি ওয়ারিয়র্স তাঁকে দলে নিয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক লরা উলভার্ট এই স্কোয়াডে রয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জেমিমা ইতিপূর্বে টিম ইন্ডিয়া হোক কিংবা মহিলা প্রিমিয়ার লিগের কোন ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেননি। এই পরিস্থিতিতে আসন্ন মহিলা প্রিমিয়ার লিগে তিনি দিল্লিকে কোন রণনীতিতে নেতৃত্ব দেন, সেটার দিকেই তাকিয়ে ভারতের রাজধানী।

Delhi Capitals Jemimah Rodrigues WPL 2026