/indian-express-bangla/media/media_files/2026/02/01/delhi-capitals-11-2026-02-01-23-31-32.jpg)
জয়ের পর দিল্লি ক্যাপিটালস দলের উল্লাস
WPL 2026: চলতি মহিলা প্রিমিয়ার লিগের ২০ নম্বর ম্য়াচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আর সেইসঙ্গে তারা এলিমিনেটর পর্বের টিকিট কনফার্ম করে ফেলছে। বরোদায় আয়োজিত এই রোমাঞ্চকর ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইউপি। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে। এর জবাবে দিল্লি ক্যাপিটালস ১৮.৪ ওভারে ১২৬ রান করে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলে। আর সেইসঙ্গে তারা এলিমিনেটর পর্বে নিজেদের আসনও পাকা করে ফেলেছে। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক জেমিমা রডরিগস (Jemimah Rodrigues) ৩৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, বল হাতে সর্বাধিক উইকেট শিকার করলেন মারিজান কাপ।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
ইউপি ওয়ারিয়র্সের খারাপ ব্যাটিং
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউপি ওয়ারিয়র্স। শুরুটা তারা বেশ খারাপই করেছিল। প্রথম বলেই আউট হয়ে ফিরে যান অধিনায়ক মেগ ল্যানিং। তিনি রানের খাতা খুলতে পারেননি। এরপর চার্লি নট এবং দীপ্তি শর্মা দ্বিতীয় উইকেটে ২৯ রানের পার্টনারশিপ গড়ে তোলে। চার্লি ১২ বলে ২ বাউন্ডারির দৌলতে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দীপ্তি শর্মাও ১৯ বলে ১ ছক্কা এবং ৪ বাউন্ডারির দৌলতে ২৪ রান করে আউট হলেন।
আরও পড়ুন:
শেষের দিকে সিমরন শেখ ১৪ বলে তিনটে বাউন্ডারির দৌলতে ২২ রান এবং আশা জয়ও ১৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ম্য়াচে ইউপি-র ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে ফ্লপ হয়ে যায়। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে। দিল্লি ক্যাপিটালসের হয়ে মারিজান কাপ সর্বাধিক ৩ উইকেট শিকার করেন। এছাড়া শিনেল হেনরি এবং শ্রী চরণী দুটো করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন:
অধিনায়কোচিত ইনিংস খেললেন জেমিমা রডরিগস
অন্যদিকে, টার্গেট তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসেরও শুরুটা একেবারে ভাল হয়নি। ১১ রানের মাথায় উইকেটকিপার-ব্যাটার লিজ়েল লি আউট হয়ে যান। এরপর শেফালি বর্মা এবং লরা উলভার্ট দ্বিতীয় উইকেটে ৭৩ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলেন। এই যুগলবন্দিই দিল্লিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শেফালি ৩৩ বলে করলেন ২৯ রান। অন্যদিকে, লরা উলভার্ট ৩৬ বলে ৭ বাউন্ডারির দৌলতে ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন।
আরও পড়ুন:
WPL 2026, DC vs UPW Highlights: তৃতীয় ম্যাচে জয়ের স্বাদ পেল দিল্লি, এখনও খাতা খুলল না ইউপি-র
শেষদিকে অধিনায়ক জেমিমা রডরিগস হাল ধরলেন। দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে তিনি দলকে জেতালেন। জেমিমা ১৮ বলে ৫ বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে অপরাজিত থাকেন। দিল্লি ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে ফেলে। এই জয়ের পাশাপাশি দিল্লি এলিমিনেটর পর্বেও নিজেদের আসন পাকা করে ফেলল। গ্রুপ পর্বে দিল্লি ক্যাপিটালস ৮ ম্য়াচের মধ্যে চারটেয় জয়লাভ করেছে। তাদের ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। এই নিয়ে দিল্লি লাগাতার চতুর্থবার প্লে-অফের যোগ্যতা অর্জন করল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us