/indian-express-bangla/media/media_files/2025/11/24/dharmendra-deol-2025-11-24-20-08-22.jpg)
বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র দেওল
Dharmendra Deol: গোটা দেশজুড়ে আপাতত নেমে এসেছে শোকের ছায়া। রবিবার (২৪ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের 'সুপারস্টার' ধর্মেন্দ্র দেওল। বয়স হয়েছিল ৮৯ বছর। মুম্বইয়ে মারা যান এই কিংবদন্তী অভিনেতা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর তাঁকে ক্যান্ডি ব্রিচ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেটের সঙ্গে ধর্মেন্দ্রর একটি গভীর সম্পর্ক ছিল। টিম ইন্ডিয়ার এক প্রাক্তন ক্রিকেটারকে তিনি নিজের ছেলে বলেও মানতেন।
এই ভারতীয় ক্রিকেটারকে ছেলের মতো ভালবাসতেন ধর্মেন্দ্র
একথা আর বলার অপেক্ষা রাখে না যে ধর্মেন্দ্র একজন আদ্যপান্ত ক্রিকেট সমর্থক ছিলেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ব্যাটারকে নিজের ছেলের মতো ভালবাসতেন তিনি। বলিউডের 'হি-ম্যান' খ্যাত ধর্মেন্দ্র কয়েকদিন আগেই শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা করেছিলেন। শচীনকে তিনি 'বেটা' বলেও উল্লেখ করেছিলেন।
Dharmendra Best Films: কেন অন্যতম সেরা অভিনেতা তিনি? ধর্মেন্দ্রর এই ছবিগুলো দেখলেই বোঝা যাবে...
একবার বিমানে চেপে কোথাও একটা যাচ্ছিলেন ধর্মেন্দ্র। ওই একই বিমানে সফর করছিলেন শচীন তেন্ডুলকরও। সেইসময়ই তাঁদের প্রথমবার সাক্ষাৎ হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধর্মেন্দ্র লিখেছিলেন, 'দেশের গর্ব। আজ হঠাৎই বিমানে শচীনের সঙ্গে দেখা হয়ে গেল... শচীনকে দেখে সবসময়ই নিজের ছেলে বলে মনে হয়। বেঁচে থাকো শচীন। তোমার জন্য অনেক ভালবাসা রইল।'
Desh ke gauravshaali Sachin se aaj achanak hawai jahaz mein mulaqat ho gai ….Sachin jab jab mila mujhe hamesha mera pyaara beta ban ke mila….. Jeete raho, Love 💕 you Sachin. pic.twitter.com/pDpSD9Jnp3
— Dharmendra Deol (@aapkadharam) December 14, 2021
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের মালিক হলেন শচীন তেন্ডুলকর। একটা সময় তাঁকে নিয়ে এতটাই উন্মাদনা ছিল যে, শচীন আউট হলে গোটা দেশ টেলিভিশনের পর্দা বন্ধ করে দিত। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন এই কিংবদন্তী ক্রিকেটার।
ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান
ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান হল। আগামী ২৪ নভেম্বর তাঁর পরবর্তী সিনেমা 'ইক্কিস' মুক্তি পেতে চলেছে। গত ১ ধরেই শ্বাস গ্রহণে সমস্যা হচ্ছিল এই বলিউড অভিনেতার। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত আর বাঁচানো সম্ভব হল না। ইহলোককে বিদায় জানালেন তিনি। ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডে একটি বড়সড় ক্ষতি হয়ে গেল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us