/indian-express-bangla/media/media_files/2025/12/29/dhruv-jurel-2025-12-29-15-29-48.jpg)
দুরন্ত শতরান হাঁকালেন ধ্রুব জুরেল
Dhruv Jurel: ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল বর্তমানে উত্তর প্রদেশের হয়ে ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বরোদার বিরুদ্ধে জুরেল একেবারে ধামাকাদার ব্যাটিং করলেন। বিধ্বংসী একটি শতরান হাঁকিয়ে তিনি বিপক্ষ দলের ঘুম কার্যত কেড়ে নিলেন। এই ম্য়াচে ব্যাট হাতে ধ্রুব জুরেল আক্ষরিক অর্থেই তাণ্ডব চালালেন। এর পাশাপাশি ইউপি-র হয়ে রিঙ্কু সিংও দুর্দান্ত ব্যাটিং করেন। প্রথমে ব্যাট করতে নেমে উত্তর প্রদেশ রানের পাহাড় গড়ে ফেলেছে।
নজরকাড়া শতরান ধ্রুব জুরেল
২৯ ডিসেম্বর গ্রুপ বি-র ম্য়াচে উত্তর প্রদেশ এবং বরোদা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। রাজকোটে আয়োজিত এই ম্য়াচে ইউপি-র হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন ধ্রুব। শুরু থেকেই তাঁকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া যায়। ১০১ বলে তিনি অপরাজিত ১৬০ রান করেছেন। এই ইনিংসে তিনি ১৫ ঝকঝকে বাউন্ডারি ছাড়াও আটটি গগনচুম্বী ছক্কা হাঁকান। শেষপর্যন্ত অপরাজিত থেকে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।
এটাই প্রথমবার নয়। এর আগেই জুরেল উত্তর প্রদেশের ধামাকাদার ব্যাটিং করেছিলেন। ইতিপূর্বে তিনি হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৮০ রান এবং চণ্ডীগড়ের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টে ধ্রুব জুরেল ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে ওয়ানডে ফরম্য়াটেও তিনি টিম ইন্ডিয়ায় নিজের ইট পেতে রাখলেন। আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য ধ্রুবকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নির্বাচন করা হতে পারে।
বিশাল স্কোর খাড়া করেছে উত্তর প্রদেশ
উত্তর প্রদেশের হয়ে দলের ওপেনার অভিষেক গোস্বামী ৫১ বলে ৫১ রান করেছেন। এছাড়া আরিয়ান জুয়াল ৩৮ বলে করেন ২৬ রান। এর পাশাপাশি প্রশান্ত বীর ২৩ বলে করেন ৩৫ রান। চলতি বছর চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪.০২ কোটি টাকায় দলে নিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us