Dickie Bird Death: শোকে ডুবল গোটা ক্রিকেট বিশ্ব, চিরঘুমের দেশে তারকা আম্পায়ার

Dickie Bird Death: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের কিংবদন্তি আম্পায়ার হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

Dickie Bird Death: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের কিংবদন্তি আম্পায়ার হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dickie Bird Death

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রিকেটের স্বনামধন্য আম্পায়ার ডিকি বার্ড

Dickie Bird: ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিশ্বের কিংবদন্তি আম্পায়ার হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ইয়র্কশায়ার ক্রিকেট কাউন্টি ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এই ক্লাবের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলতেন। ইয়র্কশায়ার ছাড়া ডিকি বার্ড লিসেস্টারশায়ারের হয়েও কাউন্টি ক্রিকেট খেলেছেন। প্রথম জীবনে ডিকি বার্ড ফুটবল খেলতেন। কিন্তু, পরবর্তীকালে তিনি ক্রিকেট খেলা শুরু করেন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন তিনি।

Advertisment

Bangladesh Cricket News: চরম দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে, ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়!

সমর্থকদের এই শোকসংবাদ জানায় ইয়র্কশায়ার

হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ডের মৃত্যু সংবাদ দিয়ে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হচ্ছে যে হ্যারল্ড ডেনিস ডিকি বার্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওঁর বয়স হয়েছিল ৯২ বছর। অত্যন্ত শান্তিতে তিনি পরপারে গিয়েছেন। এই কঠিন সময়ে ডিকির পরিবারকে সমবেদনা জানাচ্ছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। ওঁর প্রত্যেকটা কথা ক্লাবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এখানে উনি জীবনের অনেকটাই সময় কাটিয়েছেন। ইয়র্কশায়ারের ইতিহাসে অন্যতম মহান ব্যক্তিত্ব হিসেবে ওঁর কথা স্মরণ করা হবে।'

হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ডের দুর্দান্ত কেরিয়ার

নিজের আম্পায়ারিং কেরিয়ারে হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড মোট ৬৬ টেস্ট ম্য়াচ এবং ৬৯ ওয়ানডে ম্য়াচ পরিচালনা করেছিলেন। ইতিমধ্যে তিনি ৩ বিশ্বকাপেও আম্পায়ারিং করেন। ১৯৯৬ সালে হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত লর্ডস টেস্ট ম্য়াচে শেষবার আম্পায়ারিং করেছিলেন। এই ম্যাচেই ডেবিউ করেছিলেন রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ময়দানে তাঁর মিষ্টি ব্যবহার এবং সঠিক সিদ্ধান্তের কারণে যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন। ১৯৭১ সালে ডিকি তাঁর আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন।

Dickie Bird