/indian-express-bangla/media/media_files/2025/12/31/don-bradman-baggy-green-cap-2025-12-31-13-11-45.jpg)
নিলাম টেবিলে তোলা হচ্ছে ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ
Don Bradman: ক্রিকেট বিশ্বে কিংবদন্তী তারকা ডন ব্র্যাডম্য়ানকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। সম্প্রতি ফের তিনি উঠে এসেছেন সংবাদ শিরোনামে। নিলাম টেবিলে তোলা হয়েছে প্রাক্তন এই অজ়ি ক্রিকেটারের একটি ব্যাগি গ্রিন টুপি। আশা করা হচ্ছে, আকাশছোঁয়া দামে এই টুপি বিক্রি হয়ে যাবে। ক্রিকেট ডট কম ডট এইউ ওয়েবসাইট থেকে প্রাপ্ত খবর অনুসারে, ২০২৬ সালের জানুয়ারি মাসে নিলামের জন্য এই টুপি পাঠানো হয়েছে। নিলাম টেবিলে এই টুপির বেস প্রাইস ধার্য্য করা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই আর্থিক অঙ্কটি দাঁড়াবে ৮,৯৮,৩৯,৯৫০ টাকা। অর্থাৎ, যদি কেউ এই টুপি কিনতে চান, তাহলে ৯ কোটি টাকার উপর থেকে দর হাঁকতে হবে।
Don Bradman Cap Price: কোটি-কোটি টাকায় বিক্রি হল ব্র্যাডম্যানের টুপি! দামটা শুনলে চমকে উঠবেন
সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার
'দ্য ডন' নামে খ্যাত এই ক্রিকেটার আজও 'অল টাইম গ্রেটেস্ট স্পোর্টসম্য়ান' তালিকায় নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করে রেখেছেন। ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে তিনি মোট ৫২ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ২৯ শতরান। এবার তাঁর একটি ব্যাগি গ্রিন টুপি নিলাম টেবিলে তোলা হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই টুপির জন্য ইচ্ছুক ব্যক্তিরা দর হাঁকতে পারবেন। জানা গিয়েছে, এই টুপি ব্র্যাডম্যান তাঁরই এক সতীর্থ ক্রিকেটারকে উপহারস্বরূপ দিয়েছিলেন। ওই ক্রিকেটারের পরিবার গত ৭৫ বছর ধরে টুপিটা সযত্নে আগলে রেখেছিলেন। কখনও সেটা বিক্রির কথা ভাবেননি। এমনকী, কখনও সেই টুপি সর্বসমক্ষে প্রদর্শনীর জন্যও আনা হয়নি।
৭৫ বছর ধরে আগলে রাখা হয়েছিল এই উপহার
ব্র্যাডম্য়ান যখন ক্রিকেট খেলতেন, সেইসময় প্রত্যেকটা টেস্ট সিরিজে একটি করে আলাদা টুপি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাথায় দিতেন। লয়েডস অকশন লি হেমস জানিয়েছেন, 'এই টুপি টেস্ট ক্রিকেটের এমন এক ইতিহাসের সাক্ষী, যেটা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান উপহার হিসেবে দিয়েছিলেন। এরপর ৭৫ বছর ধরে একটা পরিবার এই টুপি আগলে রেখেছে। এই ব্যাগি গ্রিন টুপির সঙ্গে 'দ্য ডন'-এর সরাসরি সম্পর্ক রয়েছে। আর সেকারণে ব্র্যাডম্যান সঙ্গে সম্পর্কিত জিনিসপত্রের মধ্যে এই টুপির গুরুত্ব অপরিসীম।'
ভারতের বিরুদ্ধে এই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান
১৯৪৮ সালে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। গোটা কেরিয়ারে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এই রেকর্ড আজও বিশ্ব ক্রিকেট ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হিসেবে দাখিল করা রয়েছে। প্রসঙ্গত, ১৯৪৭-৪৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়া (Australia Cricket Team) সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (India vs Australia)। এই সিরিজের ৬ ইনিংসে ব্র্যাডম্যান মোট ৭১৫ রান করেন। আর তখনই তিনি এই টুপিটা মাথায় দিয়েছিলেন। এবার এই টুপি গণ-নিলামে তোলা হচ্ছে। আশা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন মিউজ়িয়াম, পাবলিক কালেক্টর এবং সমর্থকরা এই টুপি নিতে আগ্রহী হবেন।
England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা
শেন ওয়ার্নের টুপিও তোলা হয়েছিল নিলামে
ক্রিকেট অস্ট্রেলিয়া মোতাবেক, স্যার ডোনাল্ড ব্র্যডম্য়ানের প্রথম ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান টুপি ২০২০ সালে ৪,০৪,৩০,৭৯০ টাকায় বিক্রি হয়েছিল। তবে শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন টুপির জন্য উঠেছিল আকাশছোঁয়া দর। ২০১৯-২০ সালে দাবানলে ক্ষয়ক্ষতির জন্য আপতকালীন পরিষেবার দরকার হয়েছিল। সেইসময় অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনারের টুপি কমনওয়েলথ ব্যাঙ্ককে ৯,০৫,৬৯,৬৯৪ টাকায় বিক্রি করা হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us