/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/dutee.jpg)
দুতি চাঁদ। ছবি সৌজন্যে: টুইটার
নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছেন দ্যুতি চাঁদ। তারপরেই প্রবল প্রতিক্রিয়া বাড়িতেই। অ্যাথলিটের মা আখোজি চাঁদ সাফ বলে দিয়েছেন, এই সম্পর্ক মেনে নেওয়ার প্রশ্নই নেই। মঙ্গলবার দেশের দ্রুততম মহিলা দ্যুতি চাঁদ জানালেন টাকা চেয়ে 'ব্ল্যাকমেল' করছেন তাঁর বোন।
সংবাদসংস্থা এএনআই কে দ্যুতি বলেছেন, "আমার নিজের বোন আমার থেকে ২৫ লক্ষ টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে। আমাকে মারধোরও করেছে। তাই আমি পুলিশকে জানাতে বাধ্য হই। বোন ব্ল্যাকমেল করত বলেই সমকামী সম্পর্কের কথা প্রকাশ্যে আনি আমি"। এশিয়ান গেমস চ্যাম্পিয়নের বোন তাঁকে সমকামী সম্পর্কের জেরে জেলে পাঠানোর হুমকি দিত বলেও জানিয়েছেন দ্যুতি।
আরও পড়ুন, সমকামী সম্পর্ক প্রকাশ্যে আনলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন দুতি চাঁদ
Sprinter Dutee Chand who has come out about her same-sex relationship, in Bhubaneswar: My own sister is black mailing me, she asked me for Rs 25 lakh. She had once beaten me, I'd reported to the police. Since she was blackmailing me, I was forced to come out about my relationship pic.twitter.com/ueioaOtDHJ
— ANI (@ANI) May 21, 2019
২৩ বছরের দ্যুতি-ই ভারতীয় ক্রীড়াজগতের প্রথম তারকা, যিনি নিজের সমকামী সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন। যদিও তিনি সেই সময়ে ‘অনাবশ্যক আগ্রহ’ এড়াতে তাঁর সঙ্গিনীর নাম এই মুহূর্তে জানাতে ইচ্ছুক ছিলেন না। সানডে এক্সপ্রেস-কে দ্যুতি জানিয়েছিলেন, “আদর্শ জীবনসঙ্গী খুঁজে পেয়েছি। আমার বিশ্বাস, পছন্দের মানুষের সঙ্গে থাকার স্বাধীনতা সকলের থাকা উচিত। আমি সবসময়ই যাঁরা সমকামী সম্পর্কে থাকতে চান, তাঁদের সমর্থন করেছি। এটি নিজস্ব পছন্দের বিষয়। এই মুহূর্তে আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং টোকিও অলিম্পিকের ওপর ফোকাস করছি, কিন্তু ভবিষ্যতে ওর সঙ্গেই ঘর বাঁধতে চাই।”
Read the full story in English


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us