East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের

East Bengal FC Women: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম ম্য়াচে তারা বাম খাতুন এফসি-কে ৩-১ গোলে পরাস্ত করেছে।

East Bengal FC Women: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম ম্য়াচে তারা বাম খাতুন এফসি-কে ৩-১ গোলে পরাস্ত করেছে।

author-image
Koushik Biswas
New Update
Fazila Ikwaput

ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার ফাজ়িলা ইকওয়াপুট

East Bengal FC: এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে (AFC Womens Champions League 2025) শুরুটা বেশ ধামাকাদার করল ইস্টবেঙ্গল ফুটবল দল। সোমবার (১৭ নভেম্বর) তারা চিনের উহানে বাম খাতুন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। শেষপর্যন্ত এই ম্য়াচে তারা ৩-১ গোলে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেছেন সিল্কি দেবী হেমাম, ফাজিলা ইকওয়াপুট এবং রেস্টি নানজ়িরি। অন্যদিকে, বাম খাতুনের হয়ে একমাত্র গোলটি করেছেন মোনা হামৌদি। তবে গোটা ম্য়াচ জুড়েই যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

Advertisment

East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের!

ইস্টবেঙ্গলের প্রথম গোল

এই ম্য়াচে শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুর চতুর্থ মিনিটেই মশালবাহিনীকে এগিয়ে দেন সিল্কি দেবী। ফাজিলা ইকওয়াপুটের একটি শট প্রাথমিকভাবে আটকে দিয়েছিলেন বাম খাতুনের ডিফেন্ডার। কিন্তু, ফিরে আসা সেই বলটা আচমকাই চলে আসে সিল্কি দেবীর কাছে। সিল্কি একটি দুরপাল্লার শট হাঁকান। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের স্বপ্নের দৌড় শুরু হয়ে যায়। প্রথম গোলের পরই লাল-হলুদ ফুটবলাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

Advertisment

East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

ব্যবধান বাড়ালেন ফাজ়িলা

প্রথমবার গোলের প্রচেষ্টা ব্যর্থ হলেও, ৩২ মিনিটে নিজের স্বপ্নপূরণ করলেন লাল-হলুদের তারকা ফুটবলার ফাজ়িলা ইকওয়াপুট। মাঝমাঠে অসাধারণ একটা মুভ দেখতে পাওয়া গেল। নিজের জন্য একটু জায়গা তৈরি করে নিলেন ফাজ়িলা। এরপর একটা নীচু শটে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দিলেন। বাম খাতুন গোলকিপারের কাছে কার্যত কিছুই করার ছিল না। সেইসঙ্গে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক

একমাত্র গোল বাম খাতুনের

অনেকেই মনে করেছিল, প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েই হয়ত মাঠ ছাড়বে মশাল গার্লসরা। কিন্তু, সেই প্রত্যাশা পূরণ হল না। কিন্তু, একেবারে শেষবেলায় বাম খাতুন এক গোলের ব্যবধান কমাতে পারল। আসলে, বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের একজন ফুটবলার হ্যান্ডবল করে ফেলেন। পেনাল্টি শট মারতে আসেন মোনা হামৌদি। তিনি ঠান্ডা মাথায় স্পট কিক থেকে পান্থোইকে পরাস্ত করলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের খেলা যে আরও জমে উঠবে, তেমনটা আশা করাই হয়েছিল।

Mohun Bagan Super Giant vs East Bengal FC Highlights Football Score, Super Cup 2025: বিদায় মোহনবাগানের, সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোলটি করলেন নানজ়িরি

শেষবেলায় অসাধারণ প্রতিভার পরিচয় দিলেন রেস্টি নানজ়িরি। বক্সের ঠিক বাইরে বলটা পেয়েছিলেন তিনি। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে তিনি সামনের দিকে এগিয়ে যান। অবশেষে তাঁর পা থেকে বেরিয়ে আসে কামান গোলার মতো একটি দুর্ধর্ষ শট। কার্যত দর্শকের মতোই দাঁড়িয়ে থাকলেন বাম খাতুনের গোলকিপার। কার্যত একক দক্ষতায় একেবারে মোক্ষম মুহূর্তে তিনি লাল-হলুদ ব্রিগেডের ব্যবধান বাড়িয়ে দিলেন।

East Bengal FC AFC Womens Champions League 2025