East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা

East Bengal FC Women: এই টুর্নামেন্টের সূচনা ইস্টবেঙ্গল যেভাবে করেছিল, সেটা দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু, শেষটা যে এভাবে হবে, তা কেউ কল্পনা করতে পারেননি।

East Bengal FC Women: এই টুর্নামেন্টের সূচনা ইস্টবেঙ্গল যেভাবে করেছিল, সেটা দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু, শেষটা যে এভাবে হবে, তা কেউ কল্পনা করতে পারেননি।

author-image
Koushik Biswas
New Update
East Bengal (6)

লড়েও হার নাসাফের বিরুদ্ধে

East Bengal: ২০২৫ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে থেমে গেল ইস্টবেঙ্গলের যাত্রা। রবিবার (২৩ নভেম্বর) তারা পিএফএ নাসাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে ০-৩ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ইতিপূর্বে, গত বৃহস্পতিবার তারা উহান জিয়াংড়ার বিরুদ্ধেও হেরে গিয়েছিল। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একটাই ম্য়াচ জিততে পেরেছে। ইরানের ক্লাব বাম খাতুন এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও শেষপর্যন্ত তারা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারল না।

Advertisment

East Bengal FC: দুরন্ত লড়েও হার, কোন অঙ্কে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে ইস্টবেঙ্গল?

সত্যি কথা বলতে কী, এই টুর্নামেন্টের সূচনা ইস্টবেঙ্গল যেভাবে করেছিল, সেটা দেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু, শেষটা যে এভাবে হবে, তা কেউ কল্পনা করতে পারেননি। এই প্রথমবার এএফসি এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করেছিল লাল-হলুদ ব্রিগেড। ভারতীয় মহিলা ক্লাব ফুটবল ইতিহাসে এই পদক্ষেপ যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা বলা যেতেই পারে। এশিয়ার সবথেকে বড় ফুটবল মঞ্চে ইস্টবেঙ্গল যে লড়াইটা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।

Advertisment

East Bengal FC News: উহানের বিরুদ্ধে 'অগ্নিপরীক্ষা' ইস্টবেঙ্গল! কতটা শক্তিশালী চিনের এই ফুটবল দল?

রবিবার হয়ত তারা ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। কিন্তু, গোটা টুর্নামেন্ট জুড়ে তারা যে পারফরম্য়ান্স করেছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে যে আত্মবিশ্বাসী ফুটবল তারা উপহার দিয়েছে, তা আগামী প্রজন্মের ভিত নিঃসন্দেহে মজবুত করবে।

East Bengal Next Match: জয় দিয়ে শুরু AFC অভিযান, এবার কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

শুরু থেকে লড়াই করেছিল ইস্টবেঙ্গল

এই ম্য়াচের প্রথমার্ধে যথেষ্টই লড়াই করেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। হাফটাইমে মাত্র ১-০ গোলে এগিয়ে ছিল নাসাফ। ম্য়াচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেছিলেন দিয়োরাখোন খাবিবুলায়েভা। VAR পরীক্ষার পরই রেফারি গোলটি সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। এরপর প্রতি আক্রমণের পথে হাঁটতে শুরু করেছিল লাল-হলুদ ব্রিগেডে। কিন্তু, উজবেক রক্ষণের সামনে তারা সেভাবে সুযোগই তৈরি করতে পারল না। প্রথম ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে সৌমিয়া গুগুলোথের পারফরম্য়ান্স কিছুটা হলেও নজর কেড়েছিল। বেশ কয়েকটা সেট-পিসের সুযোগ ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আশা জাগিয়েছিল। কিন্তু, সেই সুযোগ তারা শেষপর্যন্ত কাজে লাগাতে পারেনি।

East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Eat Bengal Loss
নাসাফের বিরুদ্ধে হেরে বিদায় ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের দাপট ছিল তুলনামূলক বেশি

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররা বেশি দাপট দেখিয়েছিলেন। কিন্তু, গোল করতে না পারলে সেই পারফরম্য়ান্সের কোনও দাম থাকে না। এক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। যাইহোক, ৫২ মিনিটে নাসাফকে ২-০ গোলে এগিয়ে দিলেন জরিনা নোরবোয়েভা। কিন্তু, তা সত্ত্বেও হাল ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা। তবে স্টপেজ টাইমে (৯৭ মিনিট) দিয়োরাখোন খাবিবুলায়েভা লাল-হলুদ ব্রিগেডের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন। প্রথমে মনে করা হয়েছিল খাবিবুলায়েভা বোধহয় অফ-সাইডের কবলে পড়েছেন। কিন্তু, শেষপর্যন্ত যাবতীয় আশঙ্কা কর্পূরের মতো উবে যায়।

East Bengal