East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি?

East Bengal FC: আসন্ন আইএসএল মরশুমের জন্য ঢেলে দল সাজাতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে তারা হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে। এবার কি হিরোশি ইবুসুকির সঙ্গেও তাঁরা সম্পর্ক ছিন্ন করতে চলেছেন?

East Bengal FC: আসন্ন আইএসএল মরশুমের জন্য ঢেলে দল সাজাতে চাইছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে তারা হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে। এবার কি হিরোশি ইবুসুকির সঙ্গেও তাঁরা সম্পর্ক ছিন্ন করতে চলেছেন?

author-image
Koushik Biswas
New Update
Hiroshi Ibusuki (1)

ইস্টবেঙ্গলের জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি

East Bengal FC: ভারতীয় ফুটবলে 'হিরো' হতে পারলেন না হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। গত বছর সেপ্টেম্বর মাসে জাপানের এই ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু, টিম ম্যানেজমেন্ট এবং লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারেননি তিনি। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, হামিদ আহদাদের পর এবার নাকি হিরোশি ইবুসুকিকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল এফসি। বুধবার (১৪ জানুয়ারি) সেই জল্পনাই যেন আরও বেশি করে মাথাচাড়া দিল।

Advertisment

আরও পড়ুন:

East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল

শেয়ার করলেন বিমান যাত্রার ছবি

আসলে, এদিন হিরোশি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিমান যাত্রার একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ দাবি করতে শুরু করেন, ভারত ছেড়ে এবার পাকাপাকিভাবে ইবুসুকি জাপানে পাড়ি দিলেন। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি। এমনকী, ইস্টবেঙ্গল ক্লাব-কর্তারাও এই ব্যাপারে কুলুপ এঁটেছেন মুখে। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।

আরও পড়ুন:

East Bengal vs FC Goa, Highlights: সাডেন ডেথে চরম লড়াই, শেষপর্যন্ত হারল ইস্টবেঙ্গল

দেখে নিন সেই ছবি:

Hiroshi Ibusuki Instagram Post

আরও পড়ুন:

East Bengal FC News Update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি

প্রত্যাশা পূরণে ব্যর্থ ইবুসুকি

প্রসঙ্গত, গত বছর ১৭ সেপ্টেম্বর রাতে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হিরোশি ইবুসুকির যোগদানের কথা। কাকতালীয়ভাবে সেটাও ছিল এক বুধবার। ২০২৫-২৬ মরশুমের জন্য ফ্রি ট্রান্সফারে সই করেছিলেন জাপানের এই স্ট্রাইকার। উল্লেখ্য, মশালবাহিনীর প্রাক্তন গ্রিক ফুটবল দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় দলে নেওয়া হয়েছিল হিরোশিকে। কিন্তু, যে কারণে তাঁকে নেওয়া হয়েছিল, সেটাই শেষপর্যন্ত করতে পারেননি ইবুসুকি। সেভাবে গোল করতে পারেননি তিনি। সেকারণে আশা করা হচ্ছে, ক্লাবের পক্ষ থেকে শীঘ্র বিচ্ছেদ ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

Hamid Ahadad Departs East Bengal FC: পারিবারিক সমস্যা না আইএসএল অনিশ্চয়তা! আচমকা কেন ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ আহদাদ?

একনজরে হিরোশির কেরিয়ার

ইতিপূর্বে, জাপানের কাশিওয়া রেসল ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ইবুসুকি। এরপর ২০০৯ সালে তাঁর ইউরোপিয় যাত্রা শুরু হয়। যোগ দেন স্পেনের জিরোনা এফসি ক্লাবে। এর ঠিক ২ বছর পর সেভিলা এফসিতে যোগ দেন তিনি। এরপর আবারও জাপানে ফিরে আসেন। অ্যালবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাটেড চিবা, শোনান বেলামারে এবং শিমিজ়ু এস-প্লাস ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে ৩৪ বছর বয়সি এই জাপানি ফরোয়ার্ড ওয়েস্টার্ন ইউনাইট দলের হয়ে এ-লিগে খেলেছিলেন। কিন্তু, ক্লাবটি ভেঙে যাওয়ার পর দলের প্রত্যেক ফুটবলার এবং হেড কোচকে রিলিজ করে দেওয়া হয়েছিল। এরপরই লাল-হলুদ ব্রিগেডে সই করেন হিরোশি।

Hiroshi Ibusuki East Bengal FC