/indian-express-bangla/media/media_files/2025/05/29/LOREUQdZC5wEnoIe8sBw.jpg)
অস্কারের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন
East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল দলের সময়টা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। অস্কার ব্রুজ়োঁ (Oscar Bruzon) দায়িত্ব গ্রহণ করার পর থেকে তারা এখনও পর্যন্ত একটাও ট্রফি জিততে পারেনি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। যদিও শেষপর্যন্ত এই স্প্যানিশ কোচের উপরই ভরসা রেখেছে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট। সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ইতিমধ্যে কলকাতা ময়দানে শোরগোল পড়ে গিয়েছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা?
দলে নিতে চায়নি বসুন্ধরা কিংস
আজকাল ডট ইনে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে সই করিয়েছে, যাঁকে বাংলাদেশের স্বনামধন্য ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস নিতে চায়নি। আপনাদের মধ্যে অনেকের মনেই হয়ত এই প্রশ্ন জাগতে শুরু করেছে যে কোন ফুটবলারকে নিয়ে এতক্ষণ ধরে আমরা গৌরচন্দ্রিকা সাজিয়ে চলেছি। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই ফুটবলারের নাম ইউসুফ এজেজারি (Youssouf Ezzazari)। সম্প্রতি লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
বসুন্ধরার কোচ ছিলেন স্বয়ং অস্কার
মজার ব্যাপার হল, ইস্টবেঙ্গলের এই নয়া স্ট্রাইকারের সিভি যখন বসুন্ধরা কিংসের কাছে গিয়েছিল, সেই সময় অস্কার নিজেই ওই দলের কোচ ছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি কেন এজ়েজারিকে দলে নিলেন না। এই বিষয়ে আজকাল সংবাদমাধ্যমকে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান জানিয়েছেন, বিগত কয়েকবছর ধরেই এই ফুটবলারের সিভি নাকি তাঁদের কাছে যাচ্ছিল। কিন্তু, শেষপর্যন্ত আর নেওয়া হয়নি।
আরও পড়ুন:
ইমরুল হাসানের কথায়, 'দলগঠন করার জন্য আমাদের একটি নির্দিষ্ট প্যানেল রয়েছে। সেই প্যানেলের হাত ধরেই বিদেশি ফুটবলাররা নির্বাচিত হন। মনে হচ্ছে, কোনও কারণে হয়ত ওই প্যানেলের মনোঃপুত হয়নি।'এমনকী, গত বছর পর্যন্ত এজ়েজারির জন্য বসুন্ধরা কিংসের কাছে আবেদন গিয়েছিল। শেষপর্যন্ত সেই আবেদন পত্র নাকচ হয়ে যায়।
আরও পড়ুন:
East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে!
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ। আশা করা হচ্ছে, এবারের টুর্নামেন্টেই ইস্টবেঙ্গল তাদের আইএসএল ট্রফির খরা কাটাতে পারবে। তবে এই লক্ষ্যে পৌঁছনোর জন্য এজ়েজারি কতখানি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন, আপাতত সেটাই দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us