East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের!

ISL Future Uncertainty: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ ইতিমধ্যে বেশ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৭ নভেম্বর দরপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ছিল। কিন্তু, কোনও সংস্থাই এই টুর্নামেন্টের জন্য আগ্রহ প্রকাশ করেনি। এমনকী, হাত বাড়ায়নি FSDL-ও।

ISL Future Uncertainty: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ ইতিমধ্যে বেশ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৭ নভেম্বর দরপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ছিল। কিন্তু, কোনও সংস্থাই এই টুর্নামেন্টের জন্য আগ্রহ প্রকাশ করেনি। এমনকী, হাত বাড়ায়নি FSDL-ও।

author-image
Koushik Biswas
New Update
Debjit Majumder

সতীর্থ ফুটবলারদের সঙ্গে ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার

East Bengal FC: বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। কারণটা অবশ্য অজানা নয়। দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল টুর্নামেন্ট Indian Super League (ISL)  ইতিমধ্যে অনিশ্চিত হয়ে পড়েছে। আর সেকারণে ভারতীয় ফুটবলারদের পরিধিও আপাতভাবে অনেকটা সীমিত হয়ে গিয়েছে। এই কঠিন পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন ইস্টবেঙ্গলের তারকা গোলরক্ষক দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। রবিবার (৯ নভেম্বর) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করলেন।

Advertisment

East Bengal FC New Footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন UEFA কাঁপানো ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

দেবজিৎ লিখেছেন, 'যে ফুটবল খেলাকে আমি এতটা ভালবাসি, আজ সেই খেলার এমন একটি অনিশ্চিত অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। ফুটবল খেলাটা আমার কাছে সবসময়ই একটা আলাদা প্রাণশক্তি। এটা আমার আবেগ। আমার সবকিছু। কিন্তু, বর্তমানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। হৃদয় যতই কঠিন হোক না কেন, একটা যন্ত্রণা রয়েই গিয়েছে। তবুও আমরা খেলা চালিয়ে যাব। ফুটবলের প্রতি আমাদের এই ভালবাসা চিরন্তন থাকবে।'

Mohun Bagan Super Giant: বন্ধ মোহনবাগানের অনুশীলন, ISL না হলে সরে যাবে সুপার জায়ান্ট?

দেখে নিন, দেবজিতের ফেসবুক পোস্ট:

বলার অপেক্ষা রাখে না, দেবজিৎ মজুমদারের এই পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বর্তমান এই পরিস্থিতির জন্য সমর্থকদের একাংশ ভারতীয় ফুটবল পরিকাঠামোকেই কাঠগড়ায় তুলেছেন। অনেকে আবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের পদত্যাগও দাবি করেছেন।

Mohun Bagan Super Giant News: 'আমরা খুব চিন্তায় রয়েছি...', অনুশীলন বন্ধ হতেই মন্তব্য দেবাশিসের

যদিও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য আশাবাদী, ইন্ডিয়ান সুপার লিগ আবারও শুরু হবে। হয়ত কিছুটা দেরি হতে পারে। কিন্তু, এই টুর্নামেন্ট একেবারে যে বন্ধ হয়ে যাবে না, এমন কথাই তিনি মনে করেন। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, 'আমরা এখনও পর্যন্ত অনুশীলন বন্ধ করিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আইএসএল টুর্নামেন্ট হবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং প্রাক্তন আধিকারিকরা এই টুর্নামেন্টকে কখনই বন্ধ হতে দেবেন না।'

East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক

উল্লেখ্য, ইস্টবেঙ্গল এফসি-র সামনে আপাতত লক্ষ্য একটাই। ২০২৫ সুপার কাপের সেমিফাইনাল। আগামী ৪ ডিসেম্বর পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। ওই একই দিনে অপর সেমিফাইনাল ম্য়াচে মুখোমুখি হবে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি। অবশেষে ৭ ডিসেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

Debjit Majumder Indian Super League (ISL) East Bengal FC