East Bengal FC: 'মুসলিম ফুটবলারদের কথা ভাবুন...', ISL সূচি নিয়ে ক্ষুব্ধ অস্কার ব্রুজ়োঁ

East Bengal FC: চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মোট তিনটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে জোড়া ম্য়াচে তারা জয়লাভ করেছে। আগামী ম্য়াচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।

East Bengal FC: চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত মোট তিনটে ম্য়াচ খেলেছে। এরমধ্যে জোড়া ম্য়াচে তারা জয়লাভ করেছে। আগামী ম্য়াচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (44)

আইএসএল সূচি নিয়ে ক্ষুব্ধ অস্কার ব্রুজ়োঁ

East Bengal FC: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। তবে এই টুর্নামেন্ট শুরু হতে না হতেই একাধিক বিতর্ক দানা বেঁধেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ইস্টবেঙ্গলের সূচি বিতর্ক। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক করতে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের হেড কোচ অস্কার ব্রুজ়োঁ (Oscar Bruzon)।

Advertisment

আরও পড়ুন:

ISL 2025-26 Points Table: শীর্ষে মোহনবাগান, কোথায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল-মহমেডান? রইল যাবতীয় হিসেব-নিকেশ

অস্কার বললেন, 'এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচ আমরা নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। সেই ম্য়াচটা সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয়েছিল। কিন্তু, রমজান মাস শুরু হতে না হতেই আমাদের দলের প্রত্যেকটা ম্য়াচ বিকেল ৫টা থেকে দেওয়া হয়েছে। বর্তমানে ইস্টবেঙ্গল ফুটবল দলে মোট ৫ মুসলিম ধর্মাবলম্বী ফুটবলার রয়েছেন। সেকারণে রোজা রেখে ম্য়াচ খেলতে নামা বেশ কঠিন হয়ে পড়ছে।'

Advertisment

আরও পড়ুন:

Mohun Bagan Super Giant: গ্যালারিতে দুর্ব্যবহারের অভিযোগ, চরম শাস্তির কবলে মোহনবাগান! হতাশ সবুজ-মেরুন সমর্থকরা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগেও এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছিল। অনুরোধ করা হয়েছিল, এফসি গোয়ার বিরুদ্ধে ম্য়াচটি অন্তত যেন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আয়োজনের অনুমতি দেওয়া হয়। কারণ, লাল-হলুদ ব্রিগেডের বেশ কয়েকজন ফুটবলার রোজা রেখেই খেলতে নামছেন। পেট খালি থাকার কারণে ফুটবলাররাও শারীরিকভাবে অনেকটা দুর্বল থাকছেন। আর সেই দুর্বলতা দলের পারফরম্য়ান্সের উপরেও প্রভাব ফেলছে।

আরও পড়ুন:

East Bengal vs Sporting Club Delhi Highlights: শেষবেলায় আগুন গোল মিগুয়েলের ৪-১ গোলে জয়লাভ ইস্টবেঙ্গলের

একটা বিষয় অনস্বীকার্য, ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ম্য়াচ শুরু হওয়ার পরই রোজা ভাঙার সময় আসছে। সেকারণে লাল-হলুদ ফুটবলাররা প্রথমার্ধের শেষেই ইফতার করার সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রথম ৪৫ মিনিট দুর্বল শরীরেই তাদের পারফরম্য়ান্স করতে হচ্ছে। কিন্তু, আগামীকাল যেহেতু চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত বনাম ইংল্যান্ড সন্ধ্যা ৭টা থেকে খেলতে নামছে, সেকারণে সম্প্রচার সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। আর তাই ইস্টবেঙ্গলের আবেদনে এআইএফএফ সাড়া দেয়নি।

আরও পড়ুন:

East Bengal FC vs SC Delhi: 'সমর্থকদের গর্বিত করার জন্য...', লাল-হলুদ ব্রিগেডের মুখে হাসি ফোটালেন এই তারকা মিডফিল্ডার

এই বৈঠকে অস্কার আরও যোগ করেছেন, 'পবিত্র রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বী ফুটবলাররা প্রায় ১২ ঘণ্টার উপর উপবাস করেন। এই বিষয়টা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অবশ্যই বোঝা উচিত। আমরা ইতিমধ্যে এই ব্যাপারে চিঠি দিয়েছি। আগামীকালের ম্যাচে হয়ত সময় পরিবর্তন করা সম্ভব নয়। তবে, আগামী ম্য়াচগুলোয় কী হয়, সেটাই আপাতত দেখার।'

৩ ম্য়াচে জোড়া জয় ইস্টবেঙ্গলের

উল্লেখ্য, এবারের আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেড শুরুটা বেশ ভালোই করেছিল। কিন্তু, গত ম্য়াচে পরাজয়ের কারণে তারা কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত প্রথম ম্য়াচে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডকে তারা ৩-০ গোলে পরাস্ত করেছিল। এরপর ২১ ফেব্রুয়ারি দিল্লি এসসি-কেও তারা ৪-১ গোলে পরাস্ত করে। কিন্তু, গত ২৭ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তারা ১-২ গোলে পরাস্ত হয়। সেকারণে তিন ম্য়াচ থেকে ইস্টবেঙ্গল মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। আর পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নম্বরে।  এই পরিস্থিতিতে এফসি গোয়ার বিরুদ্ধে তারা জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে মশালবাহিনী।

Oscar Bruzon ISL 2025-26 East Bengal FC