/indian-express-bangla/media/media_files/2025/12/11/rahim-nabi-slams-oscar-bruzon-2025-12-11-14-08-39.jpg)
অস্কার ব্রুজ়োঁর বিরুদ্ধে তোপ দাগলেন রহিম নবি
East Bengal FC: গত আইএসএল মরশুমের শুরুতেই কার্লেস কুয়াদ্রাত যখন দায়িত্ব ছেড়েছিলেন, তখন ইস্টবেঙ্গলের অবস্থা একেবারেই ভাল ছিল না। প্রথম তিনটে ম্য়াচে হারের হ্য়াটট্রিক করে লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল। এরপর অস্কার ব্রুজ়োঁর (Oscar Bruzon) হাতে দায়িত্ব তুলে দেয় লাল-হলুদ ব্রিগেড। আশা ছিল, এবার হয়ত তারা সাফল্যের মুখ দেখতে পাবে। কিন্তু, তা সত্ত্বেও ভাগ্যের চাকা খুব একটা বদলায়নি। ইস্টবেঙ্গলের দায়িত্ব অস্কার গ্রহণ করা আজ পর্যন্ত একটাও খেতাব জিততে পারেনি দল। আর সেকারণে সমর্থকদের ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার রহিম নবির (Rahim Nabi) কথায়।
East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল
অস্কারের বিরুদ্ধে তোপ নবির
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি ইন্টারভিউয়ে রহিম নবি বললেন, 'অস্কারকে এবার সোজা একটা অস্কার দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। ইস্টবেঙ্গল ক্লাবকে অনেক কিছু দিয়েছে অস্কার। আর অস্কারের কোনও দরকার নেই। এবার অন্তত নতুন কোচের চিন্তাভাবনা করুক টিম ম্য়ানেজমেন্ট।'
Sandip Nandy on East Bengal: 'দুঃখ লেগেছে...', ইস্টবেঙ্গল হারতেই হৃদয় কাঁদল সন্দীপের
ব্যর্থতাই সঙ্গী হল ইস্টবেঙ্গলের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি সুপার কাপ ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল এফসি। বিপক্ষে ছিল এফসি গোয়া। ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। যাইহোক, গোটা ম্য়াচে ১২০ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে মানোলো মার্কোয়েজ়ের দল ৬-৫ গোলে জয়লাভ করে। আর ইস্টবেঙ্গলকে সেই খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। ইতিপূর্বে, আইএফএ শিল্ড ফাইনালেও শূন্যতাই প্রাপ্তি হয়েছিল লাল-হলুদ ব্রিগেডের।
East Bengal FC: 'আমরাই ভাল খেলেছি...', ফাইনালে হারের পর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের
হিরোশির খেলা নিয়ে সমালোচনার ঝড়
ফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গলের 'জাপানি বোমা' হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki) একেবারে নজর কাড়তে পারেননি। তাঁর পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে। এমনকী, দিয়ামান্তাকোসকে ছাঁটাই করে কেন এই জাপানি ফুটবলারকে নেওয়া হল, সেই জবাবও ইতিমধ্যে সমর্থকদের একাংশ টিম ম্য়ানেজমেন্টের কাছে জানতে চেয়েছে। এই প্রসঙ্গে রহিম নবি বললেন, 'এই ম্য়াচে ও একাধিক গোল করার সুযোগ মিস করেছে। ইস্টবেঙ্গল যে লেভেলের টিম, সেই লেভেলের বিদেশি ফুটবলার ও নয়। বর্তমানে অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, যেন মনে হচ্ছে যে কোনও বিদেশিই ইস্টবেঙ্গল দলের হয়ে খেলতে পারেন।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'কারা এদের নিয়ে আসছে, তা আমি বলতে পারব না। তবে যত দিন যাচ্ছে, এই ক্লাবে বিদেশি ফুটবলারের মান ততই নিম্নমুখী হতে শুরু করেছে। আমি মনে করি, খেলোয়াড় বাছাই করতে হলে প্লেয়ারদেরই দায়িত্ব দিতে হবে। একজন খেলোয়াড় ছাড়া এই ব্যাপারটা ভাল করে বোঝা সম্ভব নয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us