East Bengal FC New Footballer: মশাল ব্রিগেডে এবার 'আগুন' স্প্যানিশ স্ট্রাইকার! ২০২৬-য়ে ইস্টবেঙ্গলের ট্রফির খরা কী কাটতে চলেছে?

East Bengal FC: আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল এফসি নিজেদের আক্রমণভাগ নতুন করে সাজাতে চাইছে।

East Bengal FC: আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের আইএসএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল এফসি নিজেদের আক্রমণভাগ নতুন করে সাজাতে চাইছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (15)

খুশিতে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC: আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026-26)। আর এই লিগ শুরুর আগেই ইস্টবেঙ্গল ক্লাবে সই করতে চলেছেন এক নামজাদা স্প্যানিশ ফরোয়ার্ড। এই খবরটি লাল-হলুদ সমর্থকদের মধ্যে ইতিমধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ওই ফরোয়ার্ডের নাম ইউসুফ ইজ়েজারি (Yusuf Ezzejjari)। শোনা যাচ্ছে, আপাতত এক মরশুমের জন্যই ওই ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই নাকি যাবতীয় চুক্তি সম্পন্ন হয়ে যাবে।

Advertisment

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal, ISL 2025-26 Fixture: ভালবাসার দিনেই ডার্বির লড়াই! মোহন-ইস্ট দ্বৈরথে শুরু এবারের আইএসএল?

আক্রমণভাগ সাজাতে চাইছে ইস্টবেঙ্গল

একথা আর আলাদা করে বলার দরকার নেই যে ইস্টবেঙ্গল এফসি দলের আক্রমণভাগ নতুন করে সাজাতে চাইছে। ইতিপূর্বে, তারা জাপানের ফুটবলার হিরোশি ইবুসুকিকে সই করিয়েছিল। কিন্তু, হিরোশির পারফরম্য়ান্স সেভাবে নজর কাড়তে না পারার কারণে সম্প্রতি তাঁকে রিলিজ় করে দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই সম্পর্ক ছিন্নের ঘোষণাও করা হয়। এবার সেই হিরোশি ইবুসুকির জায়গাতেই ইজ়েজারিকে নেওয়া হতে পারে।

আরও পড়ুন:

East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে!

ইস্টবেঙ্গল ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র 'খেল নাও'-কে জানিয়েছে, '২০২৫-২৬ মরশুমের জন্য ইউসুফ ইজ়েজারিকে সই করানো হচ্ছে। ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে শর্তাবলী আদান-প্রদান করা হয়েছে। যদি সবকিছু পরিকল্পনামাফিক হয়, তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই স্প্যানিশ ফরোয়ার্ড সই করতে পারে।'

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: ডার্বি হারতেই কেঁদে ভাসালেন বাগান ডিফেন্ডার, স্বান্ত্বনা 'চিরশত্রু' ইস্টবেঙ্গলের

নজর কেড়েছে গোল করার খিদে

ইজ়েজারি ইতিমধ্যে কলকাতায় চলে এসেছেন। এর আগে তিনি বিশ্বের একাধিক লিগে ফুটবল খেলেছেন। তাঁর শারীরিক উপস্থিতি, মুভমেন্ট এবং গোল করার খিদে সকলেরই নজর কেড়েছে। ইজ়েজারি যদি শেষপর্যন্ত লাল-হলুদ ব্রিগেডে সই করেন, তাহলে দলের আক্রমণভাগ যে অনেকটাই শক্তিশালী হবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 

আরও পড়ুন:

East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি?

লাল-হলুদ স্কোয়াডের দৃষ্টিভঙ্গি থেকে, ইউসুফ ইজ়েজারি আসন্ন মরশুমে গোটা দলের মধ্যে একটা ভারসাম্য এবং অভিজ্ঞতা সঞ্চার করতে পারেন। ইজ়েজারি একজন ফরোয়ার্ড। ইতিমধ্যে বিশ্বের একাধিক ফুটবল লিগ খেলেছেন। সেকারণে ইন্ডিয়ান সুপার লিগে মানিয়ে নিতে তাঁর খুব বেশি সময় লাগবে না।

East Bengal FC ISL 2025-26 Yusuf Ezzejjari