East Bengal FC New Footballer: এবার 'খেলা হবে', ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার

East Bengal FC: আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেডের সাফল্য একেবারে নেই বললেই চলে! কিন্তু, এবার তারা নিজেদের ভাগ্য বদলাতে চাইছে। আর সেকারণেই তারা একের পর এক নতুন ফুটবলার সই করাচ্ছে।

East Bengal FC: আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেডের সাফল্য একেবারে নেই বললেই চলে! কিন্তু, এবার তারা নিজেদের ভাগ্য বদলাতে চাইছে। আর সেকারণেই তারা একের পর এক নতুন ফুটবলার সই করাচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC

ইস্টবেঙ্গল এফসি, ছবিটি প্রতীকী

East Bengal FC: আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। দীর্ঘ টালবাহানার পর আবারও শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। আইএসএল টুর্নামেন্টে লাল-হলুদ ব্রিগেডের সাফল্য একেবারে নেই বললেই চলে! কিন্তু, এবার তারা নিজেদের ভাগ্য বদলাতে চাইছে। আর সেকারণেই তারা একের পর এক নতুন ফুটবলার সই করাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেরি মাউইহমিংথাঙ্গা (Jerry Mawihmingthanga)। যদি তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

East Bengal FC Latest News: ইস্টবেঙ্গলের এই ফুটবলারকে নিতে চায়নি বাংলাদেশের ক্লাবও! কেন এলেন অস্কারের নজরে?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট ৪ ভারতীয় ফুটবলারের উপর নজর রেখেছিল। এই তালিকায় সবথেকে এগিয়ে ছিলেন জেরিই। লাল-হলুদ সমর্থকদের আশা, মিজ়োরামের এই ২৮ বছর বয়সি উইঙ্গার দলের আক্রমণভাগে অনেকটাই শক্তি সঞ্চার করতে পারবেন। 

আরও পড়ুন:

East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা?

একনজরে জেরির ফুটবল কেরিয়ার

উল্লেখ্য, ২০১৬-১৭ মরশুমে ডিএসকে শিবাজিয়ান্সের হাত ধরে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন মাউইহমিংথাঙ্গা। এই ক্লাবের হয়ে তিনি ১৫ ম্য়াচ খেললেও মাত্র ২ গোল করেছিলেন। ইতিমধ্যে ২০১৬ সালে তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ক্লাবে লোনে যোগ দিয়েছিলেন। উত্তর-পূর্ব ভারতের এই ক্লাবের হয়ে তিনি একটি ম্য়াচ খেললেও কোনও গোল করতে পারেননি। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি জামশেদপুর এফসি-র হয়ে খেলেন। এই ক্লাবের হয়েও ২৮ ম্য়াচে একটি গোল করেছেন। অবশেষে যদি ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ওড়িশা এফসি'র জার্সিতে খেলেন। ১১২ ম্য়াচে তাঁর পা থেকে ১৭ গোল বেরিয়ে আসে। আর এবার তিনি ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিলেন। আশা করা যায়, দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal, ISL 2025-26 Fixture: ভালবাসার দিনেই ডার্বির লড়াই! মোহন-ইস্ট দ্বৈরথে শুরু এবারের আইএসএল?

আপানারা সকলেই জানেন, ইতিপূর্বে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসুফ ইজ়েজারি (Yusuf Ezzejjari)। শোনা যাচ্ছে, আপাতত এক মরশুমের জন্যই ওই ফুটবলারকে সই করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। একথা আর আলাদা করে বলার দরকার নেই যে ইস্টবেঙ্গল এফসি দলের আক্রমণভাগ নতুন করে সাজাতে চাইছে। ইতিপূর্বে, তারা জাপানের ফুটবলার হিরোশি ইবুসুকিকে সই করিয়েছিল। কিন্তু, হিরোশির পারফরম্য়ান্স সেভাবে নজর কাড়তে না পারার কারণে সম্প্রতি তাঁকে রিলিজ় করে দেওয়া হয়েছে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই সম্পর্ক ছিন্নের ঘোষণাও করা হয়। এবার সেই হিরোশি ইবুসুকির জায়গাতেই ইজ়েজারিকে নেওয়া হয়েছে। যদিও তাঁর নাম এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

Jerry Mawihmingthanga ISL 2025-26 East Bengal FC