/indian-express-bangla/media/media_files/2026/01/31/oscar-bruzon-on-jerry-mawihmingthanga-2026-01-31-19-13-53.jpg)
জেরি মাউইহমিংথাঙ্গাকে বড় কথা বললেন অস্কার
East Bengal FC: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025-26) জন্য ইস্টবেঙ্গল এফসি ভারতীয় উইঙ্গার জেরি মাউইহমিংথাঙ্গাকে (Jerry Mawihmingthanga) সই করাল। শনিবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
২০১৬ সালে ডিএসকে শিবাজিয়ান্সের হয়ে পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন জেরি। এরপর ওই একই বছর তিনি নর্থ-ইস্ট ইউনাইটেড ক্লাবে (লোনে) যোগ দেন। এরপর জামশেদপুর এফসি-র হয়েও খেলেন বছর দুয়েক।
East Bengal FC New Footballer: এবার 'খেলা হবে', ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার
অবশেষে ২০১৯ সালে তিনি ওড়িশা এফসিতে যোগ দেন। বাংলার এই প্রতিবেশী রাজ্যে তিনি টানা ৬ মরশুম কাটিয়ে দেন। ২০২৩ সালে ওড়িশাকে প্রথমবার এআইএফএফ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আইএসএল টুর্নামেন্টে জেরি মোট ১৪১ ম্য়াচ খেলেন। ইতিমধ্যে তিনি ১৮ গোল করার পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্টও করেছেন।
খুশি লাল-হলুদ ব্রিগেড
শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে এই ক্লাবের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন, 'আইএসএল টুর্নামেন্টে জেরি মাউইহমিংথাঙ্গা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। ওকে এই দলে নেওয়ার পর ভারতীয় ফুটবলারদের শক্তি অনেকটাই বাড়ল। পাশাপাশি বিস্তীর্ণ ক্ষেত্রে আমাদের হাতে বিকল্প আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আমরা ইস্টবেঙ্গল পরিবারে ওকে স্বাগত জানাই। লাল-হলুদ জার্সিতে ওর অবদানের দিকে আমরা তাকিয়ে রয়েছি।'
East Bengal FC: আজকের দিনেই 'ইতিহাস' গড়েছিল ইস্টবেঙ্গল, মনে আছে সেকথা?
ইতিপূর্বে জেরি টিম ইন্ডিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ফুটবলও খেলেছেন। গত শুক্রবারই ওড়িশা এফসি-র পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের হেড কোচ অস্কার ব্রুজ়োঁ (Oscar Bruzon) বললেন, 'ভারতীয় ফুটবলে জেরি তাঁর প্রতিভার প্রতি ইতিমধ্যে সুবিচার করেছে। নিজের গতি দিয়ে যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারে। আমরা এবার এমন একটা দল গঠন করছি, যেখানে তারকা ফুটবলারদের পাশাপাশি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। আর এই পরিকল্পনায় জেরি একেবারেই উপযুক্ত একজন ফুটবলার।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us