East Bengal FC Today Match: এই ছোট্ট উপায়ে সুপার কাপ জিততে চায় ইস্টবেঙ্গল, ইঙ্গিত বিনো জর্জের

East Bengal FC News: রবিবার (৭ ডিসেম্বর) ২০২৫ সুপার কাপের ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়ার বিরুদ্ধে তাদের খেলতে হবে। ফাইনাল ম্য়াচে মাঝমাঠেই ভরসা রাখতে চান লাল-হলুদের সহকারী কোচ বিনো জর্জ।

East Bengal FC News: রবিবার (৭ ডিসেম্বর) ২০২৫ সুপার কাপের ফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়ার বিরুদ্ধে তাদের খেলতে হবে। ফাইনাল ম্য়াচে মাঝমাঠেই ভরসা রাখতে চান লাল-হলুদের সহকারী কোচ বিনো জর্জ।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
East Bengal FC (36)

সুপার কাপ ফাইনাল জিততে মরিয়া ইস্টবেঙ্গল

East Bengal FC: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার (৭ ডিসেম্বর) সুপার কাপ (Super Cup 2025) ফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষের নাম অবশ্য এফসি গোয়া (FC Goa)। ঘরের মাঠে গোয়াকে হারানো যে খুব একটা সহজ হবে, সেটা খুব ভাল করেই জানে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, হাল ছাড়তে নারাজ দলের সহকারী কোচ বিনো জর্জ (Bino George)। শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন মাঝমাঠের উপর তাঁর যথেষ্ট আস্থা রয়েছে।

Advertisment

Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই

মাঝমাঠের ত্রিফলা আক্রমণ

ফাইনাল ম্য়াচে মাঝমাঝে ইস্টবেঙ্গল যে ত্রিফলা আক্রমণ শানাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রয়েছেন -- সল ক্রেসপো (Saul Crespo), মিগুয়েল ফেরেইরা এবং মহম্মদ রশিদ (Mohammad Rashid)। এমনকী, গত ম্য়াচে একটি করে গোলও করেছিলেন স্পেন এবং প্যালেস্তাইনের এই ২ তারকা ফুটবলার। আর সেকারণেই বিনো এতটা ভরসা দেখাতে পারছেন।  

East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

সাংবাদিক বৈঠকে এসে বিনো বললেন, 'আমাদের দলে যথেষ্ট ভাল মিডফিল্ডার রয়েছে। যদি আমরা কোনও ভুল করে, তাহলেই এফসি গোয়া অ্যাডভান্টেজ পাবে।'

মধ্যমণি রশিদ

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের মাঝমাঠকে কার্যত নিয়ন্ত্রণ করেন মহম্মদ রশিদ। প্যালেস্তাইনের এই দীর্ঘদেহী ফুটবলারের মধ্যে রয়েছে অফুরান এনার্জি। যে কোনও ম্য়াচই খুব ভাল করে পড়তে পারেন তিনি। একাই চুরমার করতে পারেন বল পায়ে গোয়ার ছন্দ। যদি রশিদ এবং ইস্টবেঙ্গলের ২ সেন্টার ব্যাক, আনোয়ার আলি এবং কেভিন সিবিয়ে, বল নিয়ে বক্সের মধ্যে ঢুকতে পারেন, তাহলে ক্রেসপো এবং ফেরেইরা স্বাধীনভাবে আক্রমণ শানাতে পারেন।

East Bengal vs. Punjab FC Highlights: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

গত সেমিফাইনাল ম্য়াচে গোয়ার কী অবস্থা হয়েছিল, সেটা কারোর কাছে অজানা নয়। প্রথমার্ধের বিরতিতে তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু, মুম্বই সিটি পেনাল্টির সৌজন্যে ওই ম্য়াাচে সমতা ফেরায়। মুম্বইয়ের মাঝমাঠ নিজেদের অর্ধে গোয়াকে রীতিমতো সমস্যায় ফেলেছিল। যদিও শেষপর্যন্ত ঘরের দল নিজেদের হাতেই লাগাম ধরে রাখতে পারে।

East Bengal vs Punjab FC LIVE Streaming info: সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং?

যদি মাঝমাঠে ইস্টবেঙ্গল বলের উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে, সেক্ষেত্রে ম্য়াচের সিংহভাগ রাশও তারা নিজেদের হাতেই রাখতে পারবে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্য়াচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে লাল-হলুদ আক্রমণভাগের তিন প্রধান - নাওরেম মহেশ সিং, হিরোশি ইবুসুকি এবং বিপিন সিং - সেইভাবে নজর কাড়তে পারেননি।

হামিদ কি ফাইনালে খেলবেন?

তবে গোয়ার বিরুদ্ধে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ। ফাইনাল ম্যাচে বিপিন এবং মহেশ জ্বলে উঠতে পারেন কি না, সেদিকেই সকলের নজর থাকবে। তবে শনিবারও ইস্টবেঙ্গল টিম ম্য়ানেজমেন্ট নিশ্চিত নয় যে টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে আদৌ হামিদ আহদাদ খেলতে পারবেন কিনা। যদি গতকাল তিনি দলের সঙ্গেই অনুশীলন করেছেন। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, আপাতত তিনি একেবারে ফিট। দলের প্রথম একাদশে হামিদকে দেখা যেতেই পারে।

East Bengal FC FC Goa Mohammad Rashid Super Cup 2025