East Bengal FC, Super Cup 2025 Final: 'ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব...', ফাইনালের আগে চরম হুঙ্কার লাল-হলুদ অধিনায়কের

East Bengal FC Super Cup Final: ফাইনাল ম্য়াচে মাঝমাঝে ইস্টবেঙ্গল যে ত্রিফলা আক্রমণ শানাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রয়েছেন -- সল ক্রেসপো, মিগুয়েল ফেরেইরা এবং মহম্মদ রশিদ।

East Bengal FC Super Cup Final: ফাইনাল ম্য়াচে মাঝমাঝে ইস্টবেঙ্গল যে ত্রিফলা আক্রমণ শানাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রয়েছেন -- সল ক্রেসপো, মিগুয়েল ফেরেইরা এবং মহম্মদ রশিদ।

author-image
Koushik Biswas
New Update
East Bengal Win (3)

ফাইনাল ম্য়াচের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল

East Bengal FC: ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) ফাইনালে মুখোমুখি এফসি গোয়া (FC Goa) এবং ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচটি গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আয়োজন করা হবে। গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া সহজে এই ম্য়াচ ছাড়বে না। কিন্তু, ইস্টবেঙ্গলও ইঞ্চিতে ইঞ্চিতে টক্কর দিতে চাইবে প্রতিপক্ষকে। ফলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুটো দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলা যেতেই পারে।

Advertisment

Top 5 East Bengal Footballer: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল, নেপথ্যে এই ৫ ফুটবলারের অসামান্য লড়াই

লড়াইয়ে পিছিয়ে ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে এই দুটো দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই সময়ে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল গোয়া। মোটের উপর দুটো দলের মধ্যে ১১ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে মাত্র দু'বারই ইস্টবেঙ্গল জিততে পেরেছে। এবার সেই অঙ্কটা বদলাতে চান লাল-হলুদ ব্রিগেডের অধিনায়ক সল ক্রেসপো।

East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

ম্য়াচের আগের দিন (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠক করতে এসে তিনি বললেন, 'এই ম্যাচে জয়লাভ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে এই কথাটা দলের সবাইকে খুব ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই টুর্নামেন্ট, এই ক্লাব এবং এই ক্লাবের ফুটবলারদের গুরুত্ব যে কতখানি, সেটা আমরা খুব ভাল করেই জানি। সেকারণে আমরা এই ফাইনাল ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করব। নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।'

East Bengal vs. Punjab FC Highlights: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

ইতিহাস আওড়াতে মরিয়া মশালবাহিনী

একথা অনস্বীকার্য, টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া জয়লাভ করলেও, নিজেদের সেরা পারফরম্য়ান্সটা করতে পারেনি। এফসি গোয়া তৃতীয়বার এই টুর্নামেন্টের খেতাব জিততে মাঠে নামবে। অন্যদিকে, ইস্টবেঙ্গল দ্বিতীয়বার। প্রসঙ্গত, ২০২৪ সালে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল। সেইসঙ্গে দলের হেড কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। তারপর নদীর জল অনেকদুর বয়ে গিয়েছে। ফুটবলার থেকে কোচিং স্টাফ, দলে এসেছে একাধিক পরিবর্তন। আবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ইস্টবেঙ্গল? জ্বালাতে পারবে লাল-হলুদ মশাল? সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

East Bengal FC FC Goa Super Cup 2025