East Bengal FC: সেমির লড়াইয়ে জ্বলল মশাল, ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

East Bengal FC: সেমিফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ইস্টবেঙ্গল ৩-১ গোলে বাজিমাত করে। আর সেইসঙ্গে ফাইনালে চলে যায় অস্কার ব্রুজোঁর দল।

East Bengal FC: সেমিফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ইস্টবেঙ্গল ৩-১ গোলে বাজিমাত করে। আর সেইসঙ্গে ফাইনালে চলে যায় অস্কার ব্রুজোঁর দল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (34)

ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন কেভিন সিবিয়ে

East Bengal FC: তৃতীয়বার সুপার কাপ (Super Cup 2024) ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তারা সেমিফাইনাল পর্বে পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ইস্টবেঙ্গল ৩-১ গোলে বাজিমাত করে। মারগাঁওয়ের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।

Advertisment

East Bengal vs. Punjab FC live updates: বেলাইন পঞ্জাব মেল, সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

কাদের বিরুদ্ধে খেলবে ফাইনাল?

এবার প্রশ্ন হল, কাদের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে ইস্টবেঙ্গল? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচটি মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়ার মধ্যে আয়োজন করা হবে। খেলা হবে এই একই ভেন্যুতে। দ্বিতীয় সেমিফাইনালে যে দল জয়লাভ করবে, তারাই শেষপর্যন্ত ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে।

East Bengal vs Punjab FC LIVE Streaming info: সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং?

কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাবটি ১২ মিনিটের মধ্যেই লিড নিয়ে ফেলেছিল। সৌজন্যে বক্সের ঠিক বাইরে থেকে মহম্মদ রশিদের দুর্ধর্ষ একটি শট। কিন্তু, ম্য়াচের ৩৪ মিনিটে পঞ্জাব এফসি সমতা ফিরিয়ে আনে। পেনাল্টি স্পট থেকে গোল করলেন ড্যানিয়েল রামিরেজ়।

East Bengal FC: সেমির লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, বেলাইন করতে পারবে পঞ্জাব 'মেল'কে?

দুরন্ত পারফরম্য়ান্স মশালবাহিনীর

হাফটাইমের ঠিক আগেই ফের চালকের আসনে বসে পড়ে লাল-হলুদ ব্রিগেড। কেভিন সিবিয়ে অসাধারণ একটি হেডারে বলটা পঞ্জাবের জালে জড়িয়ে দেন। তবে ইস্টবেঙ্গলের জয়ে সিলমোহর লাগালেন দলের অধিনায়ক সল ক্রেসপো। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিগুয়েল ফিগুয়েরা তাঁর দিকে একটি ছোট্ট পাস বাড়িয়েছিলেন। সেটাকে নিজের নিয়ন্ত্রণে এনে কামান গোলার মতো বলটা বিপক্ষের জালে নিক্ষেপ করলেন ক্রেসপো। আর সেইসঙ্গে রবিবাসরীয় ফাইনালে ইস্টবেঙ্গলের টিকিট কনফার্ম হয়ে যায়।

East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা

ইতিপূর্বে, ২০১৮ সালে (সুপার কাপের প্রথম বছর) ইস্টবেঙ্গল এফসি রানার্স আপ হয়ে অভিযান শেষ করেছিল। ফাইনাল ম্য়াচে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হেরে যায়। এরপর ২০২৪ সালে ওড়িশা এফসি-কে হারিয়ে তারা এই টুর্নামেন্টের খেতাব জয় করে। আগামী রবিবার কি এই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে চলেছে? সেটা অবশ্য সময়ই বলতে পারবে।

East Bengal FC Punjab FC Super Cup 2025