/indian-express-bangla/media/media_files/2026/01/28/east-bengal-fc-2026-01-28-16-25-45.jpg)
সুপার কাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি
East Bengal FC: সময়টা আপাতত ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গল পুরুষ ফুটবল দলের। সাম্প্রতিককালে তারা কোনও খেতাব জয় করতে পারেনি। সেকারণে সমালোচনাও নেহাত কম হয়নি। আশা করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে হয়ত তাদের ভাগ্যের চাকা বদলাতে পারে। কিন্তু আপনাদের কী মনে আছে, আজ থেকে ঠিক ২ বছর আগে একটি সর্বভারতীয় খেতাব জয় করেছিল লাল-হলুদ ব্রিগেড? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
ঠিকই ধরেছেন। আজ থেকে ঠিক বছর দুয়েক আগে অর্থাৎ ২০২৪ সালে ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে তারা জয় করেছিল সুপার কাপের খেতাব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রায় ১২ বছর পর কোনও সর্বভারতীয় খেতাব জিতেছিল মশাল ব্রিগেড। আর সেকারণে আনন্দের কোনও সীমা ছিল না।
আরও পড়ুন:
বুধবার (২৮ জানুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, আজ থেকে ঠিক ২ বছর আগে ভুবনেশ্বরে আমরা এআইএফএফ সুপার কাপ জয় করেছিলাম। আজ কলিঙ্গ জয়ের ২ বছর পূর্ণ হল।
আরও পড়ুন:
East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে!
এক নজরে ফ্ল্যাশব্যাক
২০২৩-২৪ সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এই ম্যাচে মশালবাহিনী ৩-২ গোলে জয়লাভ করেছিল। দিয়েগো মরিশিওর গোলে প্রথমে লিড নিয়েছিল ওড়িশা। কিন্তু, ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দকুমার শেখর। এরপর সাউল ক্রেসপোর পেনাল্টি শট থেকে লিড নেয় লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, আহমেদ জাহুয়া আবারও স্পট কিক থেকে এই ম্য়াচে সমতা ফিরিয়ে আনেন।
আরও পড়ুন:
এরপর ম্য়াচ গড়ায় এক্সট্রা টাইমে। ম্যাচের ১১১ মিনিটে ক্লেইটন সিলভা জয়সূচক গোল করেন। ওড়িশা তাড়াহুড়ো করে একটি থ্রো করার চেষ্টা করে। কিন্তু, এই সুযোগটা কাজে লাগায় ইস্টবেঙ্গল। নরেন্দ্র গেহলটের কাছ থেকে বলটা ছিনিয়ে নেন ক্লেইটন সিলভা। অবশেষে বটম রাইট কর্নার দিয়ে বাঁ-পায়ের শটে ইতিহাস কায়েম করেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us