/indian-express-bangla/media/media_files/2025/11/18/east-bengal-in-awcl-2025-11-18-13-48-23.jpg)
দ্বিতীয় ম্য়াচে নামতে প্রস্তুত ইস্টবেঙ্গল ফুটবল দল
East Bengal FC: ২০২৫ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল একেবারে ধামাকাদার শুরুয়াত করেছে। প্রথম ম্য়াচে তারা ইরানের ফুটবল ক্লাব বাম খাতুনকে ৩-১ গোলে পরাস্ত করেছে। এই পরিস্থিতিতে উহান জিয়াংড়া এবং নাসাফের থেকে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে।
গত ম্য়াচে শুরুতেই গোল করেছিলেন লাল-হলুদ ব্রিগেডের তারকা ফুটবলার সিল্কি হেমাম। এই গোলটাই যে জয়ের ভিত মজবুত করেছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আগামী ম্য়াচে ইস্টবেঙ্গলের সামনে লড়াই অবশ্য অতটাও সহজ হবে না। কারণ গতবারের চ্যাম্পিয়ন উহান জিয়াংড়ার বিরুদ্ধে তারা খেলতে নামবে। তবে প্রথম ম্য়াচে জয় অ্যান্থনি অ্যান্ড্রুজ় ব্রিগেডের আত্মবিশ্বাস অনেকটাই উর্ধ্বমুখী করবে, তা বলাই বাহুল্য।
East Bengal Next Match: জয় দিয়ে শুরু AFC অভিযান, এবার কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?
অন্যদিকে, উহানের হেড কোচ চাং উইউই জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তাঁর দলের তারকা ফুটবলার ইয়াও উই, উ হাইয়ান এবং ওয়াং শুয়াং এই ম্য়াচে খেলতে নামবে। প্রসঙ্গত, প্রথম ম্য়াচে এই তিন ফুটবলার খেলতে নামেননি।
East Bengal FC: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, জয় দিয়ে AFC অভিযান শুরু ইস্টবেঙ্গলের
জয়ের সরণীতে ফিরতে মরিয়া উহান
প্রসঙ্গত, গত সোমবার (১৭ নভেম্বর) নাসাফের বিরুদ্ধে খেলতে নেমেছিল উহান জিয়াংড়া। এই ম্য়াচটি ১-১ গোলে এগিয়ে রয়েছে। যদিও প্রথম ম্য়াচে দলের কোনও তারকা ফুটবলারই খেলতে নামেননি। সেকারণে চ্যাং আরও বেশি করে আত্মবিশ্বাস অর্জন করছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যে কোনও দল হোক না কেন, তাঁর দল নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে। জয় ছাড়া তিনি আপাতত আর কিছু ভাবছেন না। যদিও এই দুটো দল প্রথমবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।
East Bengal FC Latest News: লাল-হলুদের 'মশাল গার্ল', জ্যোতির ফুটবল কেরিয়ার দেখলে চমকে উঠবেন!
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে উহান জিয়াংড়া গ্রুপ পর্বের শুরুটা একেবারে ভাল করতে পারেনি। কিন্তু, টুর্নামেন্ট যত সামনের দিকে গড়িয়েছে, ততই তারা অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়তে শুরু করেছেন। চ্যাংয়ের আশা, এই মরশুমেও তাঁর দল তেমনই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি ঘটাতে পারবে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/11/18/east-bengal-in-awcl-6-2025-11-18-13-48-23.jpg)
কোয়ার্টার ফাইনালের জন্য দরকার ১ পয়েন্ট
উল্লেখ্য, গ্রুপ বি'র পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল আপাতত শীর্ষস্থানে রয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। বাকী ২ ম্য়াচ থেকে তারা যদি আর ১ পয়েন্ট সংগ্রহ করতে পারে, তাহলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। তবে উহান জিয়াংড়া উইমেন্স এফসি, পিএফসি নাসাফ এবং বাম খাতুন এফসি-ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
East Bengal FC News: চরম অন্ধকারে ISL ভবিষ্যৎ, বুক ফাটছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের!
ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ বললেন, 'এই ম্য়াচটা আমাদের কাছে খুব একটা সহজ হবে না। তবে যাবতীয় পরিস্থিতির জন্য আমরা একেবারে প্রস্তুত। ম্যাচের আগে আমরা ৪৮ ঘণ্টা সময় পেয়েছি। এই কঠিন ঠাণ্ডার মধ্যেও নিজেদের রিকভার করেছি। আমরা নিজেদের লক্ষ্যে একেবারে অবিচল। আশা করছি, গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আমরা নিজেদের পরিকল্পনা যথাযথভাবে প্রয়োগ করতে পারব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us