East Bengal FC Latest News: মিনি ডার্বিতে ধামাকা ইস্টবেঙ্গলের, ১৪-০ গোলে ওড়াল প্রতিপক্ষকে!

East Bengal FC Win: ছোটদের মিনি ডার্বিতে আগুন পারফরম্য়ান্স করল ইস্টবেঙ্গল এফসি। মহমেডান স্পোর্টিং ক্লাবকে তারা ১৪-০ গোলে পরাস্ত করেছে। দলের এই পারফরম্য়ান্সে খুশি লাল-হলুদ সমর্থকরাও।

East Bengal FC Win: ছোটদের মিনি ডার্বিতে আগুন পারফরম্য়ান্স করল ইস্টবেঙ্গল এফসি। মহমেডান স্পোর্টিং ক্লাবকে তারা ১৪-০ গোলে পরাস্ত করেছে। দলের এই পারফরম্য়ান্সে খুশি লাল-হলুদ সমর্থকরাও।

author-image
Koushik Biswas
New Update
East Bengal (10)

মহমেডানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স ইস্টবেঙ্গলের

East Bengal FC: ডার্বি ম্য়াচের গুরুত্ব যে অন্য ম্য়াচের তুলনায় আলাদা হয়, তা বলাই বাহুল্য। সেটা বড়দের হোক কিংবা ছোটদের। রবিবার (১৮ জানুয়ারি) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৪ ডার্বিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহমেডান (Mohammedan Sporting Club)। এই ম্য়াচে লাল-হলুদ মশাল শুধুমাত্র জ্বলেই উঠল না, বরং সাদা-কালো ব্রিগেডকে তারা জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিল। শেষপর্যন্ত এই ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি ১৪-০ গোলে জয়লাভ করেছে।

Advertisment

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: ডার্বি হারতেই কেঁদে ভাসালেন বাগান ডিফেন্ডার, স্বান্ত্বনা 'চিরশত্রু' ইস্টবেঙ্গলের

এবার ম্য়াচের কথায় আসা যাক। এই মিনি ডার্বিতে ইস্টবেঙ্গলের মোট ৮ ফুটবলার গোল করেছেন। তাঁদের মধ্যে ২ জন আবার হ্যাটট্রিক করেছেন। তাঁরা হলেন প্রিয়াংশু (১ মিনিট, ২৭ মিনিট, ৩৫ মিনিট) এবং বোয়চা (২৬ মিনিট, ৩২ মিনিট, ৫৩ মিনিট)। পাশাপাশি জোড়া গোল করেছেন ২ ফুটবলার। এই তালিকায় নাম রয়েছে সংস্কার (১০ মিনিট, ২২ মিনিট) এবং হৃদমের (১৬ মিনিট এবং ২৯ মিনিট)।

আরও পড়ুন:

East Bengal FC Latest News: ফাটল না জাপানি বোমা, শুকনো ধন্যবাদ জানিয়ে ভারত ছাড়লেন হিরোশি?

এছাড়া একটি করে গোল করেছেন ওয়ালিদ (৩৪ মিনিট), সুদীপ্ত (৪৩ মিনিট), আতিরাজ (৪৮ মিনিট), মামেন (৮৫ মিনিট)। এই ম্যাচে জয়ের পর লাল-হলুদ সমর্থকরা কার্যত উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে শুরু করেছেন। 

আরও পড়ুন:

Mohun Bagan vs East Bengal: প্রিয় ফুটবল ক্লাবের 'ভুলভাল' নাম! অপমানের যোগ্য জবাব দিলেন মেহতাব

আরও ১ স্ট্রাইকারকে সই করাতে পারে ইস্টবেঙ্গল

ছোটদের পর এবার বড়দের ফুটবলের কথায় আসা যাক। ২০২৬ ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল আরও শক্তিশালী দলগঠন করতে চাইছে। এখনও পর্যন্ত তারা একবারও আইএসএল খেতাব জিততে পারেনি। এবার আরও একবার সেই লক্ষ্যকেই সামনে রেখে আরও একবার মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:

Hamid Ahadad Departs East Bengal FC: পারিবারিক সমস্যা না আইএসএল অনিশ্চয়তা! আচমকা কেন ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ আহদাদ?

ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট ইতিমধ্যে হিরোশি ইবুসুকি এবং হামিদ আহদাদকে ছেড়ে দিয়েছে। এবার শোনা যাচ্ছে, তারা নাকি আরও এক স্ট্রাইকারকে সই করাতে চলেছে। কে সেই স্ট্রাইকার? শোনা যাচ্ছিল, দিয়েগো মরিশিও এবং পেরেরা দিয়াজের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেই জল্পনায় সিলমোহর পড়েনি। এখনও পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে নয়া ফুটবলারের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে শোনা যাচ্ছে যে ইতিমধ্যে নাকি যাবতীয় চুক্তি চূড়ান্ত করে ফেলা হয়েছে।

East Bengal FC Mohammedan Sporting Club