East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল

East Bengal Women Team: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।

East Bengal Women Team: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal in AWCL (4)

জোড়া গোল করলেন ফাজিলা

East Bengal FC: রবিবার (৭ ডিসেম্বর) সুপার কাপ ফাইনালে হেরে গিয়েছে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দল। এই হারের পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন। অস্কার ব্রুজোঁ কোচ হয়ে আসার পর ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের ক্ষতে কিছুটা হলেও মলম লাগালেন মশাল গার্লসরা। ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্য়াচে দুর্দান্ত জয়লাভ করল কলকাতার এই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাব। নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।

Advertisment

Sandip Nandy on East Bengal: 'দুঃখ লেগেছে...', ইস্টবেঙ্গল হারতেই হৃদয় কাঁদল সন্দীপের

৪-০ গোলে জয় ইস্টবেঙ্গলের

প্রসঙ্গত এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল ভূটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন তারকা ফুটবলার ফাজিলা। এছাড়া একটি করে গোল করলেন সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি।

Advertisment

এই ম্যাচের শুরু থেকেই দাপুটে মেজাজে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। ৩৬ মিনিটে লাল হলুদ ব্রিগেডের হয়ে প্রথম গোল করেন ফাজিলা ইকওয়াপুট। ৬০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন সুলঞ্জনা রাউল। তিন মিনিটের মধ্যে ফের ধাক্কা খায় ট্রান্সপোর্ট এফসি। ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান রেস্টি নানজিরি। ৭২ মিনিটে বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ফাজিলা। এই জয়ের পর স্বাভাবিকভাবে সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভাঙতে শুরু করেছে।

East Bengal vs FC Goa: ইস্টবেঙ্গলকে হারিয়েও সুপার কাপ জয়, খুশির মাথায় এ কী বললেন গোয়ার কোচ?

এই প্রথমবার মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল। সেকারণে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন SAFF নেশনের সেরা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এবারের এই টুর্নামেন্টে মোট ৫ দেশ অংশগ্রহণ করছে। দলগুলো হল - ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং ভূটান। 

East Bengal FC: 'আমরাই ভাল খেলেছি...', ফাইনালে হারের পর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

কোচ হিসেবে ইস্টবেঙ্গল এফসি-কে ইতিমধ্যে সাফল্য এনে দিয়েছেন অ্যান্থনি অ্যান্ড্রিউস। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গল শুরুটা ভাল করলেও, গ্রুপ পর্বের শেষে তারা বিপর্যয়ের সাক্ষী হয়। ইরানের বাম খাতুন এফসি-র বিরুদ্ধে তারা জয়লাভ করেছিল। কিন্তু, এরপর উহান জিয়াংড়া এবং নাসাফ এফসি-র বিরুদ্ধে টানা ২ ম্য়াচে তারা হেরে যায়।

East Bengal FC vs FC Goa Match Report: নিভল মশাল, লড়েও শেষপর্যন্ত পরাস্ত ইস্টবেঙ্গল! ঘরের কাপ ঘরেই রাখল গোয়া

এই প্রথমবার ভূটানের ট্রান্সপোর্ট এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। যদিও খাতায়-কলমে লাল হলুদ ব্রিগেড অনেকটাই এগিয়ে ছিল। চার বিদেশি দলে থাকলেও, জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছে। গতবার ভাল খেলেও হাতছাড়া হয়েছিল ট্রফি। ফলে এবার অ্যান্থনি তাঁর ক্যাবিনেটে আরও একটি খেতাাব যোগ করতে চাইবেন।

East Bengal FC