/indian-express-bangla/media/media_files/2025/12/30/east-bengal-9-2025-12-30-18-09-46.jpg)
একাই ৪ গোল করলেন ফাজিলা ইকওয়াপুট
East Bengal: ফাজিলা ইকওয়াপুট, সৌমা গুগুলোথের ব্লকবাস্টার শো'য়ে দুর্দান্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কল্যাণী স্টেডিয়ামে তারা সেসা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। জয়ের হাত ধরেই চলতি বছরটা শেষ করল ইস্টবেঙ্গলের মহিলা দল।
এই ম্য়াচে ইস্টবেঙ্গল ফুটবলাররা ধামাকাদার পারফরম্য়ান্স করলেন। আর সেই দৌলতেই মশাল গার্লসরা ৯-০ গোলে সেসা এফসি-র বিরুদ্ধে জয়লাভ করল। চলতি টুর্নামেন্টে এই নিয়ে জয়ের হ্যাটট্রিক করল তারা।
চোখে পড়ার মতো দাপট
ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। শুরুতেই অবশ্য গোল করার একটি সুযোগ মিস করেছিলেন ফাজিলা ইকওয়াপুট। তাঁর বাঁকানো একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু, কয়েক মিনিট যেতে না যেতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ইস্টবেঙ্গল। ম্য়াচের ষষ্ঠ মিনিটে সৌমা গুগুলোথ লাল-হলুদের হয়ে গোলের দরজা খুলে দেন।
এরপর অবশ্য আর কোনও ভুল করেননি ফাজিলা। ৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি তাঁর পা থেকেই বেরিয়ে আসে। উগান্ডার এই মহিলা ফুটবলার যে দুর্দান্ত একটি ভলিতে সেসা এফসি-র রক্ষণভাগকে পরাস্ত করলেন, তা অবশ্যই প্রশংসনীয়।
ম্যাচ যত সামনের দিকে গড়াতে থাকে, সেসা ফুটবলারদের রাশ হতে থাকে ততই আলগা। গতবারের ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়নরা একেবারে রণংদেহী মূর্তি ধারণ করতে শুরু করেন। ১৭ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দিলেন সুলঞ্জনা রাউল। তৃতীয় গোলের ধাক্কা সেসা এফসি সামলাতে না সামলাতেই নিখুঁত হেডে ব্যবধান বাড়ালেন ফাজিলা। এই ম্য়াচের ২৪ মিনিটে ফাজিলা তাঁর হ্যাটট্রিক পূরণ করেন। এবার তিনি কার্যত ফাঁকা নেটে কার্যত বলটাকে জড়িয়ে দিলেন।
East Bengal Win: টানা ২ ম্য়াচে জয়, গাড়োয়ালের বিরুদ্ধে জ্বলে উঠলেন মশাল গার্লসরা
এই ম্য়াচে ইস্টবেঙ্গলের গোলকিপার পান্থোই চানু কার্যত দর্শকের ভূমিকা পালন করলেন। লাল-হলুদের ডিফেন্স একবারও ভাঙতে পারেননি সেসা-র স্ট্রাইকাররা। সেকারণে পান্থোইকেও ঘাম ঝরাতে হয়নি।
প্রথমার্ধেই হাফডজন গোল ইস্টবেঙ্গলের
যাইহোক, প্রথমার্ধের একেবারে শেষবেলায় রেস্টি নানজ়িরির ভলি আরও লজ্জা বাড়ায় সেসা এফসি-র। শেষপর্যন্ত প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল ফুটবলাররা সেই একই দাপট অব্যাহত রাখল। ফের শুরুতেই সৌমার একটি শট বারপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু, কয়েক সেকেন্ডের মধ্যেই ইকওয়াপুট বলটাকে সৌমার সামনে কার্যত সাজিয়ে দিলেন। আর সেইসঙ্গে এই ম্য়াচে তাঁর দ্বিতীয় গোলটি করলেন গুগুলোথ। ৫৫ মিনিটে দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করল ইস্টবেঙ্গল।
হ্যাটট্রিক করলেন সৌমিয়া
বিরতির পর ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস দলের জোড়া ফুটবলার বদল করেছিলেন। মাঠে নামেন সঙ্গীতা বাসফোড়ে এবং কার্তিকা আঙ্গামুথু। ৭২ মিনিটে আরও একটা গোল করলেন ফাজিলা। এই ম্যাচে এটা ছিল তাঁর চতুর্থ গোল। সেসা গোলরক্ষক বিট্রিশ এনকেতিয়া কয়েকটা শট সেভ করলেও, দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। ৮৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করলেন গুগুলোথ। আর সেইসঙ্গে ৯-০ গোলে থামল ইস্টবেঙ্গলের নারীশক্তি।
East Bengal Win: একটা-দু'টো নয়, একেবারে ৭ গোলের মালা! পাকিস্তানের পর বাংলাদেশ 'বধ' ইস্টবেঙ্গলের
এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৯-০ গোলে জয়লাভ করেছে ঠিকই, তবে তাদের সামনে আরও বেশ কয়েকটা গোল করার সুযোগ ছিল। কয়েকটা অসাধারণ সেভ করলেন এনকেতিয়া। পাশাপাশি লাল-হলুদের আক্রমণভাগও কয়েকটা সুযোগ মিস করে।
পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল?
এই জয়ের পাশাপাশি মশাল গার্লসরা ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL 2025-26) পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে। এই টেবিলে এখন শীর্ষস্থানে রয়েছে নীতা ফুটবল অ্যাকাডেমি। এই ক্লাবের বিরুদ্ধে আগামী ২ জানুয়ারি খেলতে নামবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, পয়েন্ট টেবিলের একেবারে নীচে নেমে গেল সেসা এফসি। টানা ৪ ম্য়াচে তারা পরাস্ত হয়েছে। মরশুমের বাকি ম্য়াচগুলো তাদের জিততেই হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us