East Bengal vs Punjab FC LIVE Streaming info: সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, কোথায়-কখন দেখবেন লাইভ স্ট্রিমিং?

Super Cup 2025 Semifinal: আজ থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ। প্রথম সেমির লড়াই পঞ্জাব এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Super Cup 2025 Semifinal: আজ থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ। প্রথম সেমির লড়াই পঞ্জাব এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC (25)

আজ কি জ্বলে উঠতে পারবেন হামিদ আহদাদ?

East Bengal FC: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে মহাযুদ্ধ। ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) সেমিফাইনাল খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। যদিও লড়াইটা তাদের কাছে একেবারেই সহজ হবে না। প্রতিপক্ষ পঞ্জাব এফসি যে তাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবে, তা বলাই বাহুল্য। চলতি টুর্নামেন্টে পঞ্জাব এখনও পর্যন্ত একটাও ম্য়াচ হারেনি। শেষ চারের লড়াইয়েও তারা সেই অপরাজেয় রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে। লাল-হলুদের আক্রমণভাগকে তছনছ করার জন্য তারা কার্যত মুখিয়ে রয়েছে।

Advertisment

East Bengal FC: সেমির লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, বেলাইন করতে পারবে পঞ্জাব 'মেল'কে?

এই ম্য়াচে মাঝমাঠের লড়াই দেখার জন্য সকলেই আপাতত অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে, পঞ্জাবের নিখিল প্রভু এবং ইস্টবেঙ্গলের মহম্মদ রশিদ (Mohammed Rashid) প্রত্যেকের নজরে থাকবেন। গোটা ম্য়াচের সুর তাঁরাই কার্যত বেঁধে দিতে পারেন।

East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা

এই টুর্নামেন্টে যে দলগুলো অভাবনীয় পারফরম্য়ান্স করেছে, সেই তালিকায় নাম রয়েছে পঞ্জাব এফসি-রও। যদিও সেমির যুদ্ধে তাদের পছন্দ তালিকায় শীর্ষে থাকা ২ ফুল-ব্যাককে ছাড়াই মাঠে নামতে হবে। নির্বাসনের কারণে এই ম্য়াচে খেলতে পারবেন না মহম্মদ উভেইস এবং খাইমিনথাং লাংডিম। ফলে নতুন কোন রণনীতি নিয়ে পঞ্জাব মাঠে নামে আপাতত সেটাই দেখার।

East Bengal FC: দুরন্ত লড়েও হার, কোন অঙ্কে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে ইস্টবেঙ্গল?

কোথায়-কখন আয়োজন করা হবে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ?

২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি। গোয়ার মারগাঁওয়ে অবস্থিত পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। বিকেল ৪টে থেকে এই ম্য়াচটি শুরু হবে।

East Bengal FC News: উহানের বিরুদ্ধে 'অগ্নিপরীক্ষা' ইস্টবেঙ্গল! কতটা শক্তিশালী চিনের এই ফুটবল দল?

বাড়িতে বসে কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ?

ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি ২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপ সেমিফাইনালে খেলতে নামছে। এই ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এছাড়া জিও হটস্টারে আপনারা ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ফাইনালের টিকিট কনফার্ম করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

East Bengal FC Super Cup 2025