East Bengal: ইস্টবেঙ্গলের সামনে দুরমুশ পাকিস্তান, লাল-হলুদ মশালে 'দাবানল' করাচিতে

East Bengal Women: ২০২৫ সাফ কাপ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এই টুর্নামেন্টে মশাল গার্লসরা টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল।

East Bengal Women: ২০২৫ সাফ কাপ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এই টুর্নামেন্টে মশাল গার্লসরা টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal (8)

একটি গোল করলেন সুলঞ্জনা রাউল

East Bengal: ২০২৫ সাফ কাপ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এই টুর্নামেন্টে মশাল গার্লসরা টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তারা করাচি সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ২-০ গোলে ধামাকাদার জয়লাভ করেছে। একটি করে গোল করলেন সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি।

Advertisment

প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল ভূটানের ক্লাব ট্রান্সপোর্ট এফসি-র বিরুদ্ধে। সেই ম্য়াচে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড ৪-০ গোলে জয়লাভ করে। সেকারণে বৃহস্পতিবার ম্য়াচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস একেবারে আকাশছোঁয়া ছিল। সেই প্রতিফলনই দেখতে পাওয়া গেল করাচির বিরুদ্ধে। পাকিস্তানের এই ফুটবল ক্লাবকে তারা কার্যত গুঁড়িয়ে দিল।

East Bengal FC News Update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি

ইস্টবেঙ্গলের দাপটে 'জুজু' পাকিস্তানের ফুটবল ক্লাব

ভারত বনাম পাকিস্তান ম্য়াচ মানেই যে সেখানে হাইভোল্টেজ উত্তেজনা থাকবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সেই উত্তেজনার প্রতিফলনই দেখতে পাওয়া গেল ইস্টবেঙ্গল বনাম করাচি সিটি-র ম্য়াচে। আশা করা হয়েছিল, দুটো দলের মধ্যেই হয়ত হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবেন দর্শকেরা। কিন্তু,  ইস্টবেঙ্গল তাদের দাপুটে পারফরম্য়ান্সের দৌলতে যেভাবে ম্য়াচটাকে একপেশে করে দিল, সেখানে করাচি সিটি কার্যত গর্তের ইঁদুর হয়ে গেল। প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টে এই প্রথম কোনও ম্য়াচ হারল পাকিস্তানের এই মহিলা ফুটবল ক্লাবটি। ইতিপূর্বে তারা ট্রান্সপোর্ট এফসি এবং নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ড্র করেছিল।

East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল

গোলের দরজা খুললেন সুলঞ্জনা

নেপালের দশরথ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই মশাল গার্লসদের দাপট ছিল চোখে পড়ার মতো। মাত্র পাঁচ মিনিটের মধ্যে দলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন সুলঞ্জনা রাউল। ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল একাধিক সুযোগ তৈরি করলেও, শেষপর্যন্ত আর তারা গোল সংখ্যা বাড়াতে পারেনি।

Sandip Nandy on East Bengal: 'দুঃখ লেগেছে...', ইস্টবেঙ্গল হারতেই হৃদয় কাঁদল সন্দীপের

ব্যবধান বাড়ালেন রেস্টি

তবে হাফটাইমের পর মাঠে নামতে না নামতেই ফের করাচির উদ্দেশ্যে কামানের গোলা হানে ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ালেন রেস্টি নানজিরি। বলা ভাল, প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটা তিনি পুঁতে দেন। এরপর করাচি সিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত ২-০ গোলে জয়লাভ করল লাল হলুদ ব্রিগেড।

East Bengal vs FC Goa: ইস্টবেঙ্গলকে হারিয়েও সুপার কাপ জয়, খুশির মাথায় এ কী বললেন গোয়ার কোচ?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ পর্বে টানা ২ ম্য়াচ জেতার সুবাদে ইস্টবেঙ্গল আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে দাঁড়িয়ে রয়েছে। গোল পার্থক্যেও তারা এগিয়ে অনেকটাই। তবে এখনও ২ ম্য়াচ বাকি। আশা করা যায়, এই জয়ের ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারবে।

East Bengal