East Bengal vs NorthEast United Highlights: জয় দিয়ে ISL অভিযান শুরু ইস্টবেঙ্গলের, জোড়া গোল ইজেজারির

East Bengal vs NorthEast United Highlights: জয় দিয়ে ২০২৫-২৬ আইএসএল (ISL 2025-26) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। ৩-০ গোলে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিল।

East Bengal vs NorthEast United Highlights: জয় দিয়ে ২০২৫-২৬ আইএসএল (ISL 2025-26) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। ৩-০ গোলে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Ezzejjari East Bengal FC

জোড়া গোল করলেন ইজেজারি

East Bengal vs NorthEast United FC Highlights: জয় দিয়ে ২০২৫-২৬ আইএসএল (ISL 2025-26) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। ৩-০ গোলে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিল। লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন স্প্যানিশ ফুটবলার ইজেজারি। আর একটি গোল করলেন মিগুয়েল। গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে এক অন্য ইস্টবেঙ্গলকে দেখতে পাওয়া গেল। ৬৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করলেন ইজেজারি। ৭১ মিনিটে তিনিই ব্যবধান বাড়ালেন। আর ম্য়াচের একেবারে শেষবেলায় (৯০+২ মিনিট) হাইল্যান্ডার্সের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন ব্রাজ়িলের 'বাঘ' মিগুয়েল। এই খেলা দেখার পর লাল-হলুদ সমর্থকরাও যারপরনাই খুশি। 

Advertisment

আরও পড়ুন:

East Bengal FC New Footballer: এবার 'খেলা হবে', ইস্টবেঙ্গলে যোগ দিলেন তারকা ফুটবলার

এক নজরে প্রথমার্ধের হাল-হকিকত

শেষ হল ইস্টবেঙ্গল বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড ম্য়াচে প্রথমার্ধের খেলা। প্রথম ৪৫ মিনিট ইস্টবেঙ্গল যে তুলনামূলক ভাল ফুটবল উপহার দিল, তা বলা যেতেই পারে। কিন্তু, নর্থ-ইস্টও হাল ছেড়ে দেয়নি। বল দখলের লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেড অনেকটাই এগিয়ে ছিল। মাঠের দুটো প্রান্ত থেকে মাঝেমধ্যে আক্রমণের শানাচ্ছিল হাইল্যান্ডার্সরা। আর এই আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন জিতিন এমএস। ম্য়াচের প্রথমার্ধে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রশিদ। কিন্তু, তাঁর শট ক্রসবারে লেগে ফিরে এল। এই আক্ষেপ অবশ্যই তাঁর থাকবে। দ্বিতীয়ার্ধে, ম্য়াচের পাল্লা যে কোনও দিকেই ভারী হতে পারে। যদিও ঘরের মাঠে খেলার কারণে ইস্টবেঙ্গলের চাপ কিছুটা হলেও বেশি থাকবে।

Advertisment

আরও পড়ুন:

East Bengal FC ISL Performance Analysis: বছর ঘুরলেও বদলায় না ভাগ্য! কেন প্রতি বছর ISL-য়ে ব্যর্থতাই সঙ্গী ইস্টবেঙ্গলের?

এই ম্য়াচে লড়াই হাড্ডাহাড্ডি হবে, তেমনটাই আশা করা হয়েছিল। কারণ, শেষ পাঁচটা ম্য়াচের মধ্যে দুটো দলই ২ করে ম্য়াচে জয়লাভ করেছে। আর একটি ম্য়াচ ড্র হয়েছে। যদি গুয়াহাটিতে আয়োজিত গত ম্য়াচে ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে পরাস্ত করেছে নর্থ-ইস্ট। অনেকে তো আবার বলেছিলেন, এই ম্য়াচে ইস্টবেঙ্গল হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে, লাল-হলুদ ব্রিগেডের বিরুদ্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে চাইবে নর্থ-ইস্ট ইউনাইটেড। কিন্তু, আজ উত্তর-পূর্ব ভারতের এই ফুটবল দলটি কার্যত দাঁড়াতেই পারল না। ৩-০ গোলে হেরে তারা মাঠ ছাড়ল।

আরও পড়ুন:

East Bengal FC Transfer News: জেরিকে সই করাতেই 'হুঙ্কার' অস্কারের, বললেন - ম্য়াচের রং বদলে দেবে!

  • Feb 16, 2026 21:35 IST

    East Bengal vs NorthEast United Live Updates: দুরমুশ নর্থ-ইস্ট ইউনাইটেড, জ্বলল লাল-হলুদ মশাল

    East Bengal vs NorthEast United Live Updates: জয় দিয়ে ২০২৫-২৬ আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন স্প্যানিশ ফুটবলার ইজেজারি। আর একটি গোল করলেন মিগুয়েল। গোটা ম্যাচে ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো।



  • Feb 16, 2026 21:29 IST

    East Bengal vs NorthEast United Live Updates: তৃতীয় গোল করলেন মিগুয়েল (৯০+২)

    East Bengal vs NorthEast United Live Updates: মিগুয়েলকে একটি থ্রু পাস বাড়ালেন জয় গুপ্তা। বল নিয়ে মিগুয়েল বক্সের মধ্যে ঢুকলেন। এরপর তাঁর পা থেকে কামান গোলার মতো একটি গোলমুখী শট বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে বলটা নর্থ-ইস্টের জালে জড়িয়ে যায়। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের ঝুলিতে তৃতীয় গোলটাও চলে এল।



  • Feb 16, 2026 21:21 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৮৮ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: হলুদ কার্ড দেখলেন এডমান্ড লালরিন্ডিকা। রেফারির খাতায় তাঁর নাম লেখা হয়ে গেল।



  • Feb 16, 2026 21:20 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৮৪ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: কিছুটা হলেও বিপদের গন্ধ পেয়েছিল ইস্টবেঙ্গল। ডানদিক থেকে থইয়ের একটি ক্রস বারপোস্টে এসে লাগল। আবারও শুরু হল খেলা। গিল কার্যত ঝাঁপ দিয়ে বলটা সংগ্রহ করলেন। কিন্তু, টাইমিং ঠিকঠাক হয়নি। অল্পের জন্য রক্ষা পেল ইস্টবেঙ্গল।



  • Feb 16, 2026 21:17 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৭৭ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: তৃতীয় গোলেরও সুবর্ণ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। বাঁ-দিক থেকে একটি লো ক্রস বাড়ালেন বিষ্ণু। বল যায় এডমান্ডের কাছে। এডমান্ডকে শুধুমাত্র গোলের দিকে বলটা পাঠানোর দরকার ছিল। কিন্তু, বল এবং তাঁর পায়ে সঠিক সংযোগ হয়নি।



  • Feb 16, 2026 21:15 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৭৪ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: বেরিয়ে গেলেন বিপিন সিং। মাঠে এলেন পিভি বিষ্ণু।



  • Feb 16, 2026 21:10 IST

    East Bengal vs NorthEast United Live Updates: আবারও গোল ইজেজারির (৭১ মিনিট)

    East Bengal vs NorthEast United Live Updates: বাঁ দিক থেকে বলের উপর নিয়ন্ত্রণ রেখে চাপ বাড়াতে শুরু করলেন এডমান্ড। তিনি সেন্টারে ইজেজারিকে লক্ষ্য করে বলটা বাড়ালেন। ক্রসটা মারার সময় সামান্য ডিফ্লেকশন হয়েছিল। আর সেকারণে ইজেজারির একেবারে সামনে বলটা চলে আসে। একেবারে কাছাকাছি দুরত্ব থেকে বলটা তিনি বিপক্ষের জালে জড়িয়ে দিলেন।



  • Feb 16, 2026 21:05 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন ইজেজারি (৬৫ মিনিট)

    East Bengal vs NorthEast United Live Updates: অবশেষে হাইল্যান্ডার্সের রক্ষণ ভাঙল লাল-হলুদ ব্রিগেড। জিকসন দুর্দান্ত একটি পাশ বাড়িয়েছিলেন বিপিনকে। তিনি মাথা ঠাণ্ডা রেখে বক্সের মধ্যে একটা ক্রস বাড়ালেন। ইজেজারি নাগাল পেয়ে যান বলের। তিনি হেড দিয়ে মশালবাহিনীকে লিড এনে দিলেন। অসাধারণ একটি গোল করলেন ইজেজারি। স্প্যানিশ ফুটবলারের ডেবিউটা বেশ ভালই হল।



  • Feb 16, 2026 20:50 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৫৩ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: এবার হলুদ কার্ড দেখলেন রশিদ। জাইরোকে বাজেভাবে ট্যাকল করার জন্য প্যালেস্তাইনের এক ফুটবলারকে কার্ড দেখানো হল। 



  • Feb 16, 2026 20:48 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৪৬ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: প্রথমার্ধের শুরুটা ভাল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল করল নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ-ইস্টের আক্রমণভাগ লাল-হলুদের ডিফেন্সে ক্রমশ চাপ বাড়ানোর চেষ্টা করছে। ইস্টবেঙ্গলের ব্যাক লাইনকে পিছনে ফেলে লম্বা দৌড় দিয়েছিলেন জিতিন। শেষপর্যন্ত তিনি অফসাইডের কবলে পড়লেন।



  • Feb 16, 2026 20:31 IST

    East Bengal vs NorthEast United Live Updates: এক নজরে ম্য়াচের প্রথমার্ধ

    East Bengal vs NorthEast United Live Updates: শেষ হল ইস্টবেঙ্গল বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড ম্য়াচে প্রথমার্ধের খেলা। প্রথম ৪৫ মিনিট ইস্টবেঙ্গল যে তুলনামূলক ভাল ফুটবল উপহার দিল, তা বলা যেতেই পারে। কিন্তু, নর্থ-ইস্টও হাল ছেড়ে দেয়নি। বল দখলের লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেড অনেকটাই এগিয়ে ছিল। মাঠের দুটো প্রান্ত থেকে মাঝেমধ্যে আক্রমণের শানাচ্ছিল হাইল্যান্ডার্সরা। আর এই আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন জিতিন এমএস। 

    ম্য়াচের প্রথমার্ধে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রশিদ। কিন্তু, তাঁর শট ক্রসবারে লেগে ফিরে এল। এই আক্ষেপ অবশ্যই তাঁর থাকবে। দ্বিতীয়ার্ধে, ম্য়াচের পাল্লা যে কোনও দিকেই ভারী হতে পারে। যদিও ঘরের মাঠে খেলার কারণে ইস্টবেঙ্গলের চাপ কিছুটা হলেও বেশি থাকবে।



  • Feb 16, 2026 20:25 IST

    হাফটাইম

    হাফটাইমের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। কোনও দলই এখনও পর্যন্ত গোল করতে পারেনি।



  • Feb 16, 2026 20:18 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৪৫ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: প্রথমার্ধের রেগুলেশন টাইম শেষ। আরও তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল।



  • Feb 16, 2026 20:17 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৪০ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: বেশ নজরকাড়া ফুটবল খেলছে ইস্টবেঙ্গল। বক্সের বাঁ-দিক থেকে একটি শট মারলেন মিগুয়েল। কিন্তু, টার্গেটে রাখতে পারলেন না তিনি।



  • Feb 16, 2026 20:16 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৩৬ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: এবার গোল করার সুযোগ হাতছাড়া করলেন মহম্মদ রশিদ। এই প্রথম তাঁর পা থেকে কোনও গোলমুখী শট দেখতে পাওয়া গেল। বলটা ক্রসবারে লেগে ফিরে এল। আর বল ফিরে আসতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নর্থ-ইস্ট ফুটবলাররা।



  • Feb 16, 2026 20:13 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৩৫ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: বিপিনকে বাজেভাবে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখলেন জিতিন। বিপিনের প্রতি আক্রমণটা থামিয়ে দিলেন তিনি।



  • Feb 16, 2026 20:08 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৩০ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: অসাধারণ একটা সুযোগ পেয়েছিলেন নন্দকুমার। তাঁর বাঁকানো শট বক্সের মধ্যে চলে এসেছিল। দারুণ দৌড়লেন এজেজারি। কিন্তু, তাঁর শটটি লাল-হলুদ ব্রিগেডকে হতাশ করল। কারণ অনেকটা বাইরে দিয়ে থা বেরিয়ে  গেল। ইতিমধ্যে, ইস্টবেঙ্গল পেনাল্টির জন্য আবেদন করছে। তাদের দাবি, এজেজারিকে নাকি পিছন থেকে টেনে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু, রেফারি সেই আবেদনে কর্ণপাত করলেন না।



  • Feb 16, 2026 20:00 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ২৩ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: একটি ফ্রি-কিক থেকে বল দখলের লড়াইয়ে প্রাথমিকভাবে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ইজেজারির একটি পাস ফাইনাল থার্ডেও পৌঁছে যায়। কিছুটা দুর থেকেই গোলমুখী শট মারেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত সেটা লক্ষ্যভ্রষ্ট হল। 



  • Feb 16, 2026 19:54 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ২০ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: বল দখলের লড়াইয়ে ইস্টবেঙ্গল আপাতত অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত তারা সেই অর্থে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি।



  • Feb 16, 2026 19:50 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ১৫ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: ক্রমশ এই ম্য়াচের লাগাম নর্থ-ইস্ট নিজেদের হাতে তুলে নিচ্ছে। ধীরে ধীরে ফাইনাল থার্ডে নিজেদের ভিত শক্ত করছে



  • Feb 16, 2026 19:46 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ১১ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: এই প্রথম কোনও শট মারল নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু, সেটা টার্গেটে ছিল নায বক্সের ঠিক বাইরে থেকে জাইরো শটটি মেরেছিলেন। কিন্তু, কাজের কাজ হল না।



  • Feb 16, 2026 19:42 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ৭ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: ফ্রি কিক থেকে নর্থ-ইস্ট বক্সের মধ্যে সুইং করে বলটা পাঠালেন মিগুয়েল। কিন্তু, এবারও সোজা নর্থ-ইস্ট গোলরক্ষকের কাছে জমা পড়ল।



  • Feb 16, 2026 19:40 IST

    East Bengal vs NorthEast United Live Updates: ২ মিনিট

    East Bengal vs NorthEast United Live Updates: শুরুতেই আক্রমণ শানাল ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে বিপিনের একটি লো-ক্রস সুইং হয়ে বিদ্যুৎ গতিতে এল। লক্ষ্য ছিল ইজেজারি। কিন্তু, বলটা সোজা নর্থ-ইস্ট গোলরক্ষক গুরমিতের কাছে চলে গেল।



  • Feb 16, 2026 19:35 IST

    East Bengal vs NorthEast United Live Updates: কিক-অফ

    East Bengal vs NorthEast United Live Updates: কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি আইএসএল ২০২৫-২৬ ম্যাচটি শুরু হল।



  • Feb 16, 2026 19:31 IST

    East Bengal vs NorthEast United Live Updates: কীভাবে উপভোগ করবেন এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং?

    East Bengal vs NorthEast United Live Updates: ২০২৫-২৬ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড দলের লাইভ টেলিকাস্ট সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি ম্যাচের লাইভ স্ট্রিমিং ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে আপনারা সকলে উপভোগ করতে পারেন।



  • Feb 16, 2026 19:31 IST

    East Bengal vs NorthEast United Live Updates: কোথায়-কখন হবে ম্য়াচ?

    East Bengal vs NorthEast United Live Updates: ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্য়াচটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।



  • Feb 16, 2026 19:29 IST

    East Bengal vs NorthEast United Live Updates: সুস্বাগতম!!

    East Bengal vs NorthEast United Live Updates:নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপানদের স্বাগত। আজ ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইডেট খেলতে নামছে। ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।



East Bengal FC NorthEast United FC ISL 2025-26