/indian-express-bangla/media/media_files/2025/12/04/east-bengal-fc-33-2025-12-04-17-55-49.jpg)
সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল
East Bengal vs Punjab FC Highlights: ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল এফসি। শেষ চারের লড়াইয়ে তারা পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেমির লড়াইয়ে কার্যত জ্বলে উঠল লাল-হলুদ মশাল। ৩-১ গোলে জয়লাভ করল কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ে এবং অধিনায়ক সল ক্রেসপো। অন্যদিকে, পঞ্জাবের হয়ে একমাত্র গোলটি করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড রামিরেজ। আগামী রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ খেলা হবে। এই পরিস্থিতিতে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে কোন দল খেলতে নামে সেটাই আপাতত দেখার।
East Bengal FC: সেমির লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল, বেলাইন করতে পারবে পঞ্জাব 'মেল'কে?
এই ম্য়াচে মাঝমাঠের লড়াই দেখার জন্য সকলেই আপাতত অপেক্ষা করছেন। আশা করা হচ্ছে, পঞ্জাবের নিখিল প্রভু এবং ইস্টবেঙ্গলের মহম্মদ রশিদ প্রত্যেকের নজরে থাকবেন। গোটা ম্য়াচের সুর তাঁরাই কার্যত বেঁধে দিতে পারেন।
East Bengal FC: মাঠে হারল ইস্টবেঙ্গল, হৃদয় জিতলেন মশাল গার্লসরা
কোথায়-কখন আয়োজন করা হবে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ?
২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি। গোয়ার মারগাঁওয়ে অবস্থিত পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। বিকেল ৪টে থেকে এই ম্য়াচটি শুরু হবে।
বাড়িতে বসে কীভাবে দেখবেন ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি সুপার কাপের সেমিফাইনাল ম্য়াচ?
ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসি ২০২৫-২৬ এআইএফএফ সুপার কাপ সেমিফাইনালে খেলতে নামছে। এই ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এছাড়া জিও হটস্টারে আপনারা ম্য়াচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
East Bengal FC News: উহানের বিরুদ্ধে 'অগ্নিপরীক্ষা' ইস্টবেঙ্গল! কতটা শক্তিশালী চিনের এই ফুটবল দল?
এই ম্য়াচ জিততে পারলেই লালহলুদ ব্রিগেড ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। সুতরাং অস্কার ব্রিগেড যে কোনও মূল্যে এই ম্য়াচটা জিততে চাইবে। জয়ের প্রত্যাশী লাল-হলুদ সমর্থকরাও।
- Dec 04, 2025 18:04 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গল
East Bengal vs. Punjab FC, Live Updates: ২০২৫ সুপার কাপের (Super Cup 2025) ফাইনালে উঠে গেল ইস্টবেঙ্গল এফসি। শেষ চারের লড়াইয়ে তারা পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেমির লড়াইয়ে কার্যত জ্বলে উঠল লাল-হলুদ মশাল। ৩-১ গোলে জয়লাভ করল কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করলেন মহম্মদ রশিদ, কেভিন সিবিয়ে এবং অধিনায়ক সল ক্রেসপো। অন্যদিকে, পঞ্জাবের হয়ে একমাত্র গোলটি করলেন দলের স্প্যানিশ ফরোয়ার্ড রামিরেজ। আগামী রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ খেলা হবে। এই পরিস্থিতিতে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে কোন দল খেলতে নামে সেটাই আপাতত দেখার।
- Dec 04, 2025 17:43 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: আরও ১ খেলোয়াড় বদল ইস্টবেঙ্গলের
East Bengal vs. Punjab FC, Live Updates: ৭৯ মিনিটে বিপিন সিংয়ের জায়গায় মাঠে নামলেন পিভি বিষ্ণু। ইস্টবেঙ্গলের এই তরুণ তুর্কি ইতিমধ্যে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছেন। এবার সুপার কাপ সেমিফাইনালেও তিনি ম্য়াজিক দেখাতে পারবেন?
- Dec 04, 2025 17:40 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: টার্গেট মিস করলেন ফিগুয়েরা
East Bengal vs. Punjab FC, Live Updates: ৭৭ মিনিটে এই গোলটা হলেই পঞ্জাবের খেল খতম হয়ে যেত। বিপক্ষের ডিফেন্ডারদের থেকে বল কেড়ে নিয়ে সারপ্রাইজ শট মেরেছিলেন মিগুয়েল ফিগুয়েরা। কিন্তু, লক্ষ্যে তিনি শেষপর্যন্ত রাখতে পারলেন না।
- Dec 04, 2025 17:35 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: তৃতীয় গোল ইস্টবেঙ্গলের
East Bengal vs. Punjab FC, Live Updates: ৭০ মিনিটে চোখ ধাঁধানো একটি শটে ব্যবধান বাড়ালেন ইস্টবেঙ্গল দলের অধিনায়ক সল ক্রেসপো। আপাতত ম্য়াচের স্কোর কার্ড ৩-১। ইতিমধ্যে লাল-হলুদ সমর্থকরা ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে।
- Dec 04, 2025 17:25 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৬৩ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: কর্নার কিক থেকে রামিরেজের বাড়ানো বল হেড দিয়ে ফের মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সল ক্রেসপো। ফের কর্নার কিক পেল পঞ্জাব এফসি।
- Dec 04, 2025 17:23 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৬২ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: কর্নার পেল পঞ্জাব এফসি।
- Dec 04, 2025 17:22 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৫৫ মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের
East Bengal vs. Punjab FC, Live Updates: একটি শক্তিশালী শট মেরেছিলেন বিপিন সিং। কিন্তু, পঞ্জাবের গোলরক্ষকের কাছে তা প্রতিহত হয়ে ফিরে আসে। দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে ছিলেন ইবুসুকি। তাঁর অবশ্য বেশি কিছু করার ছিল না।
- Dec 04, 2025 17:14 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৫৩ মিনিটে কর্নার
East Bengal vs. Punjab FC, Live Updates: ফ্রি-কিক নিলেন বিপিন সিং। বক্সের মধ্যে একটি হেড বাড়ালেন। কিন্তু পঞ্জাবের ডিফেন্স যাবতীয় বিপদ মুক্ত করলেন।
- Dec 04, 2025 17:09 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
East Bengal vs. Punjab FC, Live Updates: শুরুতেই এসেছিল সুযোগ। ইবুসুকি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। একটু ঘুরে তিনি বক্সের ধার থেকে শট মারলেন। সাব্বির নিজের জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, শটটা অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।
- Dec 04, 2025 17:01 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: হাফ টাইম
East Bengal vs. Punjab FC, Live Updates: শেষ হল প্রথমার্ধের খেলা। আপাতত ইস্টবেঙ্গল ২-১ গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধ এই ম্য়াচের ভাগ্য নির্ধারণ করবে। দুটো দলই আপাতত হাড্ডাহাড্ডি লড়াই করছে। তবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের সাইড লাইনে দাঁড়াতে পারবেন না দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। এই সিদ্ধান্ত কিছুটা হলেও দলের মনোবলে ধাক্কা দিতে পারে।
- Dec 04, 2025 16:55 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৪৫+৫ মিনিটে গোল করলেন কেভিন
East Bengal vs. Punjab FC, Live Updates: প্রথমার্ধের একেবারে শেষবেলায় আরও একবার ম্য়াচে ফিরল ইস্টবেঙ্গল। কেভিন সিবিয়ে অসাধারণ একটি লাফ দিলেন। অবশেষে হেড দিয়ে গোল করলেন। অন্যদিকে, দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন অস্কার ব্রুজোঁ। তাঁকে ডাগ-আউট ছেড়ে বেরিয়ে যেতে হল।
- Dec 04, 2025 16:49 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৪৫ মিনিটে ফাউল করলেন নিখিল প্রভু
East Bengal vs. Punjab FC, Live Updates: বক্সের ঠিক বাইরে পঞ্জাবের অধিনায়ক একটি ফাউল করে ফেললেন। এখান থেকে ইস্টবেঙ্গল কি তাদের কাঙ্খিত লিড নিতে পারবে? সেটাই আপাতত দেখার।
- Dec 04, 2025 16:44 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৩৯ মিনিটে ফাউল করা হল বিনীতকে
East Bengal vs. Punjab FC, Live Updates: ম্যাচে সমতা ফেরার পর খেলাটা অনেক বেশি শারীরিক হয়ে গিয়েছে। দুই দলের ফুটবলারই একে অপরকে ঠেলাঠেলি করছে। হাফটাইমের আগে যে কোনও মূল্যে তারা লিড নিতে চায়। সেকারণে আরও বেশি ফাউল হচ্ছে।
- Dec 04, 2025 16:42 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ফ্রি-কিক পেল ইস্টবেঙ্গল
East Bengal vs. Punjab FC, Live Updates: ৩৫ মিনিটে দুরপাল্লার শট মারলেন রশিদ। সেটা বার-পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল। গোল করতে হলে আরও ভাল করে ফ্রি-কিক করতে হবে অস্কার ব্রুজ়োর দলকে।
- Dec 04, 2025 16:39 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: সমতা ফেরাল পঞ্জাব
East Bengal vs. Punjab FC, Live Updates: ৩৩ মিনিটে এই ম্যাচে সমতা ফেরাল পঞ্জাব। বিপিনের হ্যান্ডবলের কারণে পঞ্জাবকে পেনাল্টি দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগালেন রামিরেজ। লাল-হলুদ গোলকিপারের কাছে কোনও সুযোগই ছিল না।
- Dec 04, 2025 16:33 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৩০ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: দুটো দলই আপাতত জলপানের বিরতি গ্রহণ করছে।
- Dec 04, 2025 16:32 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: সুযোগ এসেছিল পঞ্জাবের কাছে
East Bengal vs. Punjab FC, Live Updates: ২৩ মিনিটে বাঁ-দিক থেকে দুরন্ত দৌড় লাগালেন লিয়ন অগাস্টিন। কাট ব্যাক করে ভিতরে ঢোকেন তিনি। বিনিত একটা গোলমুখী শট মারার চেষ্টা করেন। কিন্তু, শেষপর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হলেন।
- Dec 04, 2025 16:30 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ১৭ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: অনেকটা সময় নিয়ে ফেললেন মহেশ। ডানদিক থেকে একটা দুর্দান্ত পাস তাঁর দিকে বাড়ানো হয়েছিল। কিন্তু, বলের নাগাল পেলেন না তিনি।
- Dec 04, 2025 16:28 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ১৫ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: বিপিন সিংকে ফাউল করলেন বিনিত রাই। পঞ্জাবের মধ্যে গোল করার একটা আলাদাই খিদে দেখতে পাওয়া যাচ্ছে।
- Dec 04, 2025 16:26 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ১২ মিনিটে গোল করলেন রশিদ
East Bengal vs. Punjab FC, Live Updates: মহম্মদ রশিদের দুরপাল্লার শট শুরুতেই লিড এনে দিল ইস্টবেঙ্গলকে। প্রথম কর্নার থেকে সুযোগটা তৈরি হয়েছিল। আর সেটাই কার্যত লুফে নিল কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল দল। প্রথমে বলটা বক্সের মধ্যে ভেসে এলেও, সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। বক্সের ঠিক ধারেই দাঁড়িয়ে ছিলেন রশিদ। বলটা তাঁর কাছে আসে। তিনি বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতিতে শট হাঁকালেন। আর সেটা বিপক্ষের জালে আছড়ে পড়ল। পঞ্জাবের গোলকিপার সাবির হাত বাড়ালেও শেষপর্যন্ত তিনি শটটা সেভ করতে পারেননি।
Goal #3 for Mo Rashid in 🔴🟡 colours ⚡
— East Bengal FC (@eastbengal_fc) December 4, 2025
Watch the #AIFFSuperCup 2025-26 on JioHotstar & Star Sports Khel 👉 https://t.co/h6NOIrNgo6#JoyEastBengal#AIFFSuperCuppic.twitter.com/cjPCuuxLYv - Dec 04, 2025 16:17 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ৯ মিনিট
East Bengal vs. Punjab FC, Live Updates: বল নিয়ে দুটো দলই সুযোগ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সেভাবে পারছে না।
- Dec 04, 2025 16:13 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: শুরু হল খেলা
East Bengal vs. Punjab FC, Live Updates: খেলা শুরু করল পঞ্জাব এফসি। বলে কিক করলেন এফিয়ং।
- Dec 04, 2025 15:37 IST
East Bengal vs. Punjab FC, Live Updates: ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি
East Bengal vs. Punjab FC live updatesL কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব এফসি ম্য়াচ। সুপার কাপের সেমিফাইনালে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us