/indian-express-bangla/media/media_files/2025/12/30/east-bengal-fc-39-2025-12-30-10-49-05.jpg)
জয়ের লক্ষ্যেই মাঠে নামছে ইস্টবেঙ্গল
East Bengal: চলতি ইন্ডিয়ান উইমেন্স লিগে (IWL 2025-26) কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে ইস্টবেঙ্গল ফুটবল দল। অ্যান্থনি অ্যান্ড্রিউস ব্রিগেড এই টুর্নামেন্টের প্রথম ২ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তারা খেলতে নামবে সেসা এফসি-র বিরুদ্ধে। খাতায়-কলমে সেসা এফসি অনেকটাই পিছিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেডের থেকে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তারা একটাও ম্য়াচ জিততে পারেনি। কিন্তু, তাও প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে মশাল গার্লসরা কেমন পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার। এই ম্য়াচটি বেলা আড়াইটে থেকে শুরু হবে।
East Bengal Win: টানা ২ ম্য়াচে জয়, গাড়োয়ালের বিরুদ্ধে জ্বলে উঠলেন মশাল গার্লসরা
দুরন্ত ফর্মে রয়েছে লাল-হলুদ ব্রিগেড
এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফুটবল দল নজরকাড়া পারফরম্য়ান্স করছে। ফাজ়িলা ইকওয়াপুট, রেস্টি নানজ়িরি, সুলঞ্জনা রাউলরা নিজেদের প্রতিভার প্রতি যথেষ্ট সুবিচার করেছেন। আপাতত প্রত্যেকটা ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। নেপালের মাটিতে সাফ কাপ জয়ের পর অ্যান্থনি অ্যান্ড্রিউসের দল কার্যত ঘুরে দাঁড়িয়েছে। এবার ইন্ডিয়ান উইমেন্স লিগেও তারা সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না, সেদিকেই সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
কী বললেন ইস্টবেঙ্গল কোচ?
এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে সেতু এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্য়াচেও তারা গাড়োয়াল এফসি-র দর্প চূর্ণ করে। এবার পালা তৃতীয় ম্য়াচ খেলতে নামার। এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস বললেন, 'জানি, ওরা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। কিন্তু, কোনও দলকেই আমি একেবারে হালকাভাবে নিতে চাই না। আমাদের সবসময় সজাগ থাকতে হবে।'
East Bengal Win: একটা-দু'টো নয়, একেবারে ৭ গোলের মালা! পাকিস্তানের পর বাংলাদেশ 'বধ' ইস্টবেঙ্গলের
মঙ্গলবার সেসা এফসি তাদের প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্যে মাঠে নামবে। এই মুহূর্তে তাদের কাছে হারানোর মতো আর কিছু নেই। ফলে তারা যে অলআউট আক্রমণের লক্ষ্যেই ঝাঁপাবে, তা বলা যেতেই পারে। আর সেকারণেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে চান অ্যান্থনি। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছে, তাতে যারপরনাই খুশি তিনি বললেন, 'ফুটবলাররা আমাদের দেশের ভবিষ্যত। ওদের কথা মাথায় রেখেই, সূচিতে পরিবর্তন আনা দরকার ছিল। কিন্তু, যেটা হয়নি তা নিয়ে আর ভেবে কোনও লাভ নেই।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us