East Bengal Win: টানা ২ ম্য়াচে জয়, গাড়োয়ালের বিরুদ্ধে জ্বলে উঠলেন মশাল গার্লসরা

East Bengal win: ২০২৫-২৬ ইন্ডিয়ান উইমেন্স লিগ মরশুমে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। শনিবার (২৭ ডিসেম্বর) তারা গাড়োয়াল এফসি'র বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে।

East Bengal win: ২০২৫-২৬ ইন্ডিয়ান উইমেন্স লিগ মরশুমে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। শনিবার (২৭ ডিসেম্বর) তারা গাড়োয়াল এফসি'র বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal Win

গাড়োয়াল এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত জয় ইস্টবেঙ্গলের

East Bengal: ২০২৫-২৬ ইন্ডিয়ান উইমেন্স লিগ (Indian Womens League 2025-26) মরশুমে জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। শনিবার (২৭ ডিসেম্বর) তারা গাড়োয়াল এফসি'র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-১ ব্যবধানে জয়লাভ করেছে।

Advertisment

East Bengal Wins SAFF Women’s Club Championship 2025: বিদেশের মাটিতে সুনামি বিজয় লাল-হলুদ মহিলা ব্রিগেডের, বিমানবন্দরে নামতেই ‘জয় ইস্টবেঙ্গল’ ধ্বনিতে কাঁপল শহর

২২ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করলেন সুলঞ্জনা রাউল। ৬৩ মিনিটে ব্যবধান বাড়ালেন ফাজ়িলা ইকওয়াপুট। ম্য়াচের ৭২ মিনিটে মনীশা সিংয়ের গোলে একটি গোল শোধ করে গাড়ওয়াল এফসি। শেষপর্যন্ত, মশাল গার্লসদের মুখে দেখতে পাওয়া যায় জয়ের হাসি।

East Bengal Win: একটা-দু'টো নয়, একেবারে ৭ গোলের মালা! পাকিস্তানের পর বাংলাদেশ 'বধ' ইস্টবেঙ্গলের

যাইহোক, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইস্টবেঙ্গল এই ম্য়াচে জয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্টও নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে।

East Bengal: পাকিস্তানকে হারাতেই উদ্ধত দেশপ্রেম, তেরঙা উড়িয়ে 'হুঁশিয়ারি' ইস্টবেঙ্গলের

২ ম্য়াচে ৬ পয়েন্ট

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেতু এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ১-০ গোলে জয়লাভ করে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ২ ম্য়াচ থেকে মোট ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। একই পয়েন্ট সংগ্রহ করে গাড়োয়াল এফসি তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। কারণ, তারা একটা ম্য়াচ বেশি খেলেছে।

East Bengal: ইস্টবেঙ্গলের সামনে দুরমুশ পাকিস্তান, লাল-হলুদ মশালে 'দাবানল' করাচিতে

প্রতিপক্ষ শিবিরের শক্তি আঁচ করেই শুরুটা বেশ বুঝেশুনে করেছিল গাড়োয়াল ইউনাইটেড। কিন্তু, সেই রাশ তারা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। খেলা সামনের দিকে গড়াতে না গড়াতেই ইস্টবেঙ্গল চালকের আসনে বসে পড়ে। ৬ মিনিটে ফাজিলার কাছে গোল করার সুযোগ এলেও সেটাকে তিনি কাজে লাগাতে পারেননি। উগান্ডার এই ফুটবলার দুর্দান্ত একটি হাফ-ভলি করলেও, সেটা বার পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। নাহলে এই ম্য়াচের ফলাফল আলাদা হতে পারত।

আপাতত, ২০২৫-২৬ ইন্ডিয়ান উইমেন্স লিগের পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। শীর্ষস্থানে রয়েছে নীতা ফুটবল অ্যাকাডেমি। তাদের ঝুলিতে রয়েছে ৭ পয়েন্ট। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন শ্রীভূমি ফুটবল ক্লাব এবং গাড়ওয়াল ইউনাইটেড ফুটবল ক্লাব। দুটো দলই ৬ পয়েন্ট করে পেয়েছে।

East Bengal Indian Womens League 2025-26