East Bengal Win: একটা-দু'টো নয়, একেবারে ৭ গোলের মালা! পাকিস্তানের পর বাংলাদেশ 'বধ' ইস্টবেঙ্গলের

East Bengal: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল কার্যত আগুন ফর্মে রয়েছে। রবিবার তারা বাংলাদেশের ফুটবল ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলে পরাস্ত করেছে।

East Bengal: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল কার্যত আগুন ফর্মে রয়েছে। রবিবার তারা বাংলাদেশের ফুটবল ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে ৭-০ গোলে পরাস্ত করেছে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal Fc (38)

নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ৭-০ গোলে জয়লাভ ইস্টবেঙ্গলের

East Bengal: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি। রবিবার (১৪ ডিসেম্বর) তারা বাংলাদেশের ফুটবল ক্লাব নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে খেলতে নেমেছিল। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মশাল গার্লসরা ৭-০ গোলে জয়লাভ করেছে।

Advertisment

একাই ৫ গোল ফাজিলার

উগান্ডার স্ট্রাইকার ফাজ়িলা ইকওয়াপুট (Fazila Ikwaput) এই ম্য়াচে মোট ৫ গোল করেছিলেন। ইতিমধ্যে ম্যাচের প্রথমার্ধেই তিনি নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। বিরতির পর করেন আরও ২ গোল। এছাড়া জ্যোতি চৌহান এবং সুলঞ্জনা রাউল একটি করে গোল করেছেন।

ম্যাচের ৭ মিনিটেই বিপক্ষের রক্ষণ ভেঙে দেয় ইস্টবেঙ্গল। সরিতা ইয়ুমনামের থেকে একটি থ্রু বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করলেন ইকওয়াপুট। ২৭ মিনিটে তিনি নিজের গোল সংখ্যা ডাবল করলেন। এক্ষেত্রে তাঁকে অ্যাসিস্ট করেছিলেন জ্যোতি। হাফটাইমের ঠিক আগে ফাজ়িলা নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। সুস্মিতা লেপচার পাস থেকে একটি ক্লোজ় রেঞ্জ শটে স্কোর লাইন ৩-০ করে দেন।

East Bengal: পাকিস্তানকে হারাতেই উদ্ধত দেশপ্রেম, তেরঙা উড়িয়ে 'হুঁশিয়ারি' ইস্টবেঙ্গলের

এরপর প্রথমার্ধের স্টপেজ টাইমে জ্যোতিকে লক্ষ্য করে একটি নিখুঁত ক্রস বাড়িয়েছিলেন সুলঞ্জনা। সেখান থেকে আরও একটি ক্লোজ় রেঞ্জ শটে ইস্টবেঙ্গলের চতুর্থ গোলটি করলেন জ্যোতি।

East Bengal: ইস্টবেঙ্গলের সামনে দুরমুশ পাকিস্তান, লাল-হলুদ মশালে 'দাবানল' করাচিতে

ইতিহাস গড়লেন সুলঞ্জনা

এরপর ম্য়াচের ৭৩ মিনিটে ইস্টবেঙ্গলের পঞ্চম গোলটি আসে। সেইসঙ্গে এই টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলটি করে ফেললেন সুলঞ্জনা। রেস্টি নানজ়িরির অ্যাসিস্টে তিনি অসাধারণ একটি ফিনিশ করলেন। এই গোলের পাশাপাশি ইস্টবেঙ্গল মহিলা ফুটবল ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন সুলঞ্জনা। ১৮ বছর বয়সি এই তারকা ফুটবলার সর্বাধিক ৪৪ গোল করে ফেললেন। 

East Bengal FC News Update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি

এই গোলের মাত্র ১ মিনিটের মধ্য়েই ফের হানা দিলেন ইকওয়াপুট। সিল্কি দেবীর অ্যাসিস্ট থেকে তিনি এই ম্য়াচে নিজের চতুর্থ গোলটি করে ফেললেন। আর সঙ্গে ইস্টবেঙ্গল দল এগিয়ে গেল ৬-০ ব্যবধানে। আর ম্য়াচের ৯০ মিনিটে নিজের পঞ্চম গোলটি করলেন ফাজ়িলা। এই টুর্নামেন্টে তিনি এখনও পর্যন্ত মোট ৭ গোল করেছেন।

East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল

এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল তিনটে ম্য়াচের মধ্যে তিনটেই জয়লাভ করেছে। দ্বিতীয় স্থানে ৭ পয়েন্টে বসে রয়েছে আয়োজক এপিএফ। দুটো দলই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। আগামী ২০ ডিসেম্বর এই ফাইনাল ম্য়াচের আয়োজন করা হবে। যদিও ফাইনালের আগে আগামী ১৭ ডিসেম্বর এই দুটো দল রাউন্ড রবিন পর্বে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

East Bengal