East Bengal: পাকিস্তানকে হারাতেই উদ্ধত দেশপ্রেম, তেরঙা উড়িয়ে 'হুঁশিয়ারি' ইস্টবেঙ্গলের

East Bengal women vs Karachi City: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে করাচি সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে।

East Bengal women vs Karachi City: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে করাচি সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Eaat Bengal Womens

জয়ের পর দেশের পতাকা মেলে ধরলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা

East Bengal: ২০২৫ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়ন্সশিপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে ইস্টবেঙ্গল। পরপর ২ ম্য়াচে জয়লাভ করে তারা কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে করাচি সিটির বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদের প্রমীলা ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে।

Advertisment

এই টুর্নামেন্টে জয় দিয়েই অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। গত ৯ ডিসেম্বর প্রথম ম্য়াচে তারা ভূটানের ফুটবল ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে পরাস্ত করেছে। এরপর করাচি সিটিকে হারিয়ে সেই জয়ের ধারাই অব্যাহত রাখল।

East Bengal: ইস্টবেঙ্গলের সামনে দুরমুশ পাকিস্তান, লাল-হলুদ মশালে 'দাবানল' করাচিতে

ভারত বনাম পাকিস্তান। মাঠে হোক কিংবা যুদ্ধক্ষেত্রে, উত্তেজনা সবসময় চরমেই থাকে। এই ম্য়াচেও কোনও ব্যতিক্রম দেখতে পাওয়া গেল না। করাচি সিটির বিরুদ্ধে মাত্র ৫ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন সুলঞ্জনা রাউল। আর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ব্যবধান বাড়ালেন রেস্টি নানজিরি।

East Bengal FC News Update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি

জয়ের পর ভারতের পতাকা মেলে ধরলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা

এই ম্য়াচ জেতার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা এক অভিনব উপায়ে জয় সেলিব্রেট করেন। তাঁরা সকলেই মেলে ধরলেন ভারতের তেরঙা। গত এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেই প্রতিফলন ইতিমধ্যে দেখা গিয়েছে খেলার মাঠেও। সম্প্রতি এশিয়া কাপ জয়ের পর ভারতের পুরুষ ক্রিকেটাররা মহসিন নকভির হাত থেকে ট্রফি সংগ্রহ করতে অস্বীকার করেছিলেন। অন্যদিকে, ভারতের মহিলা ক্রিকেটাররা ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের কোনও খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করেননি। এবার ইস্টবেঙ্গল পাকিস্তানের ফুটবল ক্লাব করাচি সিটি এফসিকে হারিয়ে ভারতের পতাকা মেলে ধরলেন। তাঁরা যে কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

East Bengal FC Win: 'ধুঁয়াধার' জয় ইস্টবেঙ্গলের, জ্বলে উঠল লাল-হলুদ মশাল

অন্যদিকে করাচি সিটির কোচ আদিল মির্জা রিজকি এই ম্য়াচটা হেরে যাওয়ার পর ভুলভাল মন্তব্য করতে শুরু করেছেন। ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে তিনি বললেন, 'আমি আশা করেছিলাম যে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলে আসার পর, ইস্টবেঙ্গলের এই মহিলা ফুটবল দলটা হয়ত আমাদের জোর টক্কর দিতে পারবে। বেশ কঠিন একটা ম্য়াচ আমরা দেখতে পাব। কিন্তু, ওরা প্রতিপক্ষ হিসেবে একেবারেই কঠিন ছিল না। ২০২৪ সালের পর থেকে আমরা কোনও প্রতিযোগিতামূলক ফুটবল ম্য়াচ খেলিনি। সেকারণে আমাদের সঙ্গে ওদের কোনও তুলনাই চলে না। যদি আমাকে ২০ দিন সময় দেওয়া হয়, তাহলে এই দল নিয়েই ইস্টবেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ দিতে পারব।'

East Bengal