অনলাইন বেটিং মামলায় বড় পদক্ষেপ , যুবরাজ সিংয়ের বিরুদ্ধে বিরাট অ্যাকশনে ইডি

অনলাইন বেটিং সংক্রান্ত অর্থ পাচার মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পার নামে থাকা বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অনলাইন বেটিং সংক্রান্ত অর্থ পাচার মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পার নামে থাকা বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh ED case, Robin Uthappa betting case, 1xBet money laundering case, ED asset attachment cricket, online betting case India, PMLA investigation 1xBet, Shikhar Dhawan ED attachment, Suresh Raina ED case, Indian cricket betting news, Bengali sports news

অনলাইন বেটিং মামলায় বড় পদক্ষেপ , যুবরাজ সিংয়ের বিরুদ্ধে বিরাট অ্যাকশনে ইডি

অনলাইন বেটিং সংক্রান্ত অর্থ পাচার মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পার নামে থাকা বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 1xBet মামলার সঙ্গে যুক্ত এই অর্থ পাচার তদন্তে যুবরাজ সিংয়ের প্রায় ২.৫ কোটি টাকা এবং রবিন উথাপ্পার প্রায় ৮.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ইডি।

Advertisment

সূত্রের খবর, অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে যুক্ত একটি বড়সড় মানি লন্ডারিং মামলায় এই দুই প্রাক্তন ক্রিকেটারের নাম উঠে আসে। এর আগেই ইডি তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। শুক্রবারের এই পদক্ষেপে মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যা যুবরাজ ও উথাপ্পা দু’জনের ক্ষেত্রেই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এই মামলায় এর আগেও একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গত মাসে একই তদন্তের আওতায় শিখর ধাওয়ানের প্রায় ৪.৫৫ কোটি টাকা এবং সুরেশ রায়নার প্রায় ৬.৬৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত 1xBet মামলায় ইডি প্রায় ১৯.০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

ইডি সূত্রে জানা গেছে, এই মামলাটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। সংস্থার দাবি, পুরো ঘটনাটি প্রায় ১,০০০ কোটি টাকার অর্থ পাচারের সঙ্গে যুক্ত। অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বেআইনি লেনদেন ও তার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে এবং আগামী দিনে আরও সম্পত্তি বাজেয়াপ্ত বা নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী সংস্থা। অনলাইন বেটিং ও মানি লন্ডারিং সংক্রান্ত এই মামলায় ইডির পদক্ষেপে দেশের ক্রীড়া মহলেও নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

Yuvraj Singh ED