/indian-express-bangla/media/media_files/2026/01/01/eden-gardens-riot-2026-01-01-13-38-50.jpg)
১৯৬৭ সালে ইডেন গার্ডেন্সে আয়োজিত 'কলঙ্কিত' ক্রিকেট ম্য়াচ
India vs West Indies: ক্রিকেট এবং ফুটবল খেলা নিয়ে শহর কলকাতায় যে কতখানি উন্মাদনা ছড়াতে পারে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র লিওনেল মেসিকে দেখার জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা গোটা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। তবে আজ থেকে ৫৮ বছর আগে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল শহর কলকাতা। নতুন বছরের প্রথম দিনই কলঙ্কিত হয়েছিল ক্রিকেট। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আয়োজন করা হয়েছিল একটি টেস্ট ম্য়াচ। ১৯৬৭ সালে ১ জানুয়ারি এই টেস্ট ম্য়াচ দ্বিতীয় দিনে পা রেখেছিল। ছুটির দিন ম্য়াচ দেখার জন্য গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়াম ভর্তি হয়েছিল একেবারে কানায় কানায়। কিন্তু, চূড়ান্ত অব্যবস্থার কারণে দর্শকরা আচমকাই ভড়কে যান। দেখতে না দেখতেই গোটা স্টেডিয়াম একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। দর্শকরা স্টেডিয়ামের স্ট্যান্ডে আগুন ধরাতে শুরু করেছেন। পুলিশ লাঠিচার্জ করতে না করতেই গোটা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
IND vs WI Live Updates: আম্পায়ারের সিদ্ধান্তে চরম ক্ষোভ, স্টাম্প মাইকে এ কী বললেন বুমরাহ?
বিষেন সিং বেদির ডেবিউ ম্য়াচ
কলকাতায় আয়োজিত এই টেস্ট ম্য়াচটি ক্রিকেট ইতিহাসে যে অন্যতম কলঙ্কিত অধ্যায় যোগ করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। যদিও এই ম্য়াচটি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা স্পিনার বিষেন সিং বেদির অভিষেক ম্য়াচ হিসেবে মনে রাখার কথা ছিল। এই ম্য়াচের হাত ধরেই বেদি তাঁর টেস্ট কেরিয়ারের ডেবিউ করেছিলেন। যদিও ম্য়াচের এক ইনিংসেই তিনি বল করার সুযোগ পান। ৩৬ ওভারে ৯২ রান দিয়ে তিনি জোড়া উইকেট শিকার করেছিলেন।
IND vs WI 2nd Test Follow On: লজ্জার ব্যাটিং ক্যারিবিয়ানদের, ফলো অন করাল টিম ইন্ডিয়া
নির্ধারিত আসনের তুলনায় অতিরিক্ত টিকিট বিক্রি করেছিলেন আয়োজকরা
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ম্য়াচ কেন্দ্র করে ক্রিকেট সমর্থকদের উত্তেজনা ক্রমবর্ধমান ছিল। আর সেই সুযোগটা নিতে চেয়েছিলেন আয়োজকরা। স্টেডিয়ামে নির্ধারিত আসনের তুলনায় অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে গ্যালারি ছেড়ে দর্শকদের বাউন্ডারির বাইরে সবুজ ঘাসের উপর বসতে হয়েছিল। বাউন্ডারির বাইরে থেকে দর্শকদের সরানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে। এরপর ভড়কে যান উপস্থিত দর্শকবৃন্দ।
IND vs WI Test 2025: ব্যাটিংয়ে সাফল্যের পর, দুর্দান্ত ক্যাচ নিয়ে দ্বিতীয় দিনের হিরো সুদর্শন!
উত্তেজিত দর্শকদের ভয়ে পালিয়ে যায় পুলিশ
ইএসপিএন ক্রিকইনফো-র রিপোর্ট অনুসারে, এই উত্তেজিত দর্শকেরা পুলিশদের পালটা মারতে শুরু করে। এরপরই পুলিশকর্মীরা স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যায়। ততক্ষণে দর্শকরা এতটাই রেগে গিয়েছিলেন যে স্টেডিয়ামের চেয়ার ভাঙতে শুরু করেন। চেয়ারের পাশাপাশি অন্য আসবাবপত্রেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় মাঠে উপস্থিত ক্রিকেটাররা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের ক্রিকেটারই প্রাণ বাঁচাতে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামে আরও বেশি করে পুলিশ ফোর্স পাঠানো হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দেন যে তাঁরা এই ম্য়াচ খেলতে পারবেন না। বেশ কয়েকঘণ্টা টানাপোড়েন চলার পর দিল্লির কেন্দ্রীয় সরকার এবং কলকাতার তৎকালীন রাজ্য সরকার কথা দেয়, আগামী ভবিষ্যতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। এই প্রতিশ্রুতির পর ক্যারিবিয়ান ক্রিকেটাররা খেলতে রাজি হয়েছিলেন।
IND vs WI 2nd Test Match: দ্বিতীয় টেস্টের আগে বড় খবর, শুনলে মন ভাল হবে আপনারও!
২ দিন পর ফের শুরু হয় ম্য়াচ, তাও ইনিংসে হেরে যায় ভারত
দ্বিতীয় দিন তো এই হাঙ্গামার কারণে একেবারে ভেস্তে গিয়েছিল। তৃতীয় দিন ছিল রেস্ট ডে। এই দিন ক্রিকেটাররা জানিয়ে দেন যে তাঁরা খেলতে পারবেন না। দু'দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি ফের শুরু হয় ম্য়াচ। ম্য়াচের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ২১২ রান করেছিল। এরমধ্যে রোহন কানহাই ৭৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয়বার ম্য়াচ শুরু হওয়ার পর কানহাই ৯০ রানে আউট হয়ে যান। কিন্তু, গ্যারি সোবার্স ৮৫ বলে ধামাকাদার ৭০ রান করেন। অন্যদিকে, সেইমুর নার্স ৫৬ রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৯০ রান করেছিল।
জবাবে ভারতীয় ক্রিকেট দল একটা সময় ২ উইকেট হারিয়ে ৯৮ রান করে ফেলেছিল। এরপর গ্যারি সোবার্স এবং লান্স গিবসের বলে তারা মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায়। গিবস ৫ উইকেট শিকার করেছিলেন। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২২৩ রানে পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসেও ভারত ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছিল। এরপর ফের জ্বলে ওঠেন গ্যারি সোবার্স। আর গোটা ভারতীয় ক্রিকেট দল ১৭৮ রানে গুটিয়ে যায়। এই ম্য়াচে ভারত এক ইনিংস এবং ৪৫ রানে হেরে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে সোবার্স ৪ উইকেট এবং লান্স গিবস ২ উইকেট শিকার করেছিলেন। ২ উইকেট নিয়েছিলেন ক্লাইভ লয়েড।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us