Eden Gardens: ইডেনে হবে বিশ্বকাপের সেমিফাইনাল! তবে রয়েছে বিশেষ শর্ত...

T20 World Cup 2026: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। ২০২৪ সালে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল।

T20 World Cup 2026: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। ২০২৪ সালে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের খেতাব জয় করেছিল।

author-image
Koushik Biswas
New Update
T20I World Cup 2026

২০২৬ টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্য়াচ ইডেন গার্ডেন্সে

T20 World Cup 2026: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী বছর আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ভারত (Indian Cricket Team) এবং শ্রীলঙ্কা দুটো দেশের কাছেই যুগ্মভাবে রয়েছে। গতবার অর্থাৎ ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। ২০২৬ বিশ্বকাপ নিয়েও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আইসিসি এবং বিসিসিআই ২০২৬ বিশ্বকাপের জন্য ভারতের দুটো বড় শহর ইতিমধ্যে নির্বাচন করেছে। যদিও ফাইনাল ম্য়াচের জন্য এখনও পর্যন্ত কোনও শহরকে চূড়ান্ত করেনি।

Advertisment

Eden Gardens Ticket Price: লাগবে না ১ টাকাও! একেবারে ফ্রি'তে খেলা দেখুন ইডেনে বসে

সেমিফাইনালের জন্য নির্বাচিত ২ শহর

প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। আপাতত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং কলকাতার ইডেন গার্ডেন্সকে (Eden Gardens) সেমিফাইনাল ম্য়াচের জন্য নির্বাচন করা হয়েছে। আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যে এই সিদ্ধান্তে সিলমোহর লাগিয়ে দিয়েছে।

Advertisment

Eden Gardens IPL Final: মোদী-মমতা দ্বৈরথেই ইডেন থেকে সরছে ফাইনাল! রাজনীতির রং এবার আইপিএলেও?

যদি পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তাহলে এই ম্য়াচটি কলম্বোয় আয়োজন করা হবে। কিন্তু, যদি এই দুটো দেশই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারে, সেক্ষেত্রে অহমেদাবাদ এবং কলকাতাতেই আয়োজন করা হবে। 

Eden Gardens Bomb Threat: 'বোমা মেরে উড়িয়ে দেব...', ভরা ইডেনে এল চাঞ্চল্যকর হুমকি

২০২৪ সালের ফরম্য়াটেই খেলা হবে ২০২৬ বিশ্বকাপ

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের আসর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে মোট ২০ দল অংশগ্রহণ করেছিল। মোট চারটে গ্রুপে পাঁচটি করে দল ভাগ করা হয়েছিল। এরপর চারটে গ্রুপ থেকে শীর্ষ ২ দল সুপার এইটের যোগ্যতা অর্জন করে। সেখান থেকে ৪ দল কনফার্ম করে সেমিফাইনালের টিকিট। ঠিক এভাবেই ২০২৬ সালে আয়োজিত আগামী টি-২০ বিশ্বকাপ খেলা হবে।

Sourav Ganguly on Eden Gardens Pitch Controversy: 'রাহানেকে জিজ্ঞাসা করুন...', ইডেনের উইকেট বিতর্কে মুখ খুললেন সৌরভ

কোন কোন দল অংশগ্রহণ করবে ২০২৬ বিশ্বকাপে?

ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইটালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবোয়ে, নেপাল, ওমান, মার্কিন যুক্তরাষ্ট্র।

Eden Gardens Indian Cricket Team T20 World Cup 2026