/indian-express-bangla/media/media_files/2026/01/31/elena-rybakina-2026-01-31-20-58-10.jpg)
অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন এলিনা রিবাকিনা
Australian Open 2026: কাজ়াকস্তানের এলিনা রিবাকিনা (Elena Rybakina) গড়লেন এক নয়া রেকর্ড। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন। শনিবার (৩১ জানুয়ারি) ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, রিবাকিনা এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব জয় করলেন। মেলবোর্নে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে জয়লাভ করলেন।
আরও পড়ুন:
Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে
প্রতিশোধ নিলেন রিবাকিনা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে এই সাবালেঙ্কার কাছে হেরেই খেতাব হাতছাড়া করেছিলেন রিবাকিনা। সেই হারের বদলা তিন বছর পর নিলেন এই কাজ়াক টেনিস সুন্দরী। এই ম্যাচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। অবশেষে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে সাবালেঙ্কা এই ম্য়াচটি হাতছাড়া করেন। ২০২৩ এবং ২০২৪ সালে সাবালেঙ্কা লাগাতার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করেন। আর এবার অস্ট্রেলিয়ান ওপেনের টানা ২ ফাইনাল তিনি হেরে গেলেন। ২০২৫ সালে আয়োজিত ফাইনাল ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ ৬-৩, ২-৬ এবং ৭-৫ ব্যবধানে জয়লাভ করেছিলেন।
আরও পড়ুন:
Roger Federer Net Worth: ব্যাঙ্ক ব্যালান্স যেন 'সাত রাজার ধন', রাজা রজারের মোট সম্পত্তির পরিমাণ কত?
প্রথম সেটে রিবাকিনার জয়
রিবাকিনা প্রথম সেটেই সাবালেঙ্কা সার্ভিস ব্রেক করে ব্যবধান বাড়াতে শুরু করেন। নিজের সলিড সার্ভিসে ক্রমশ দুরত্ব বাড়াতে থাকেন। সাবালেঙ্কা বেশ কয়েকটি শক্তিশালী সার্ভিস করে এই ম্য়াচে ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু, কাজ়াখ তারকা চাপের মুখেও শান্ত থাকেন। একটি সিঙ্গল ব্রেকই নির্ণায়ক হয়ে ওঠেয। কারণ রিবাকিনা এই সেটে ৬-৪ ব্যবধানে জয়লাভ করে। ফাইনাল ম্য়াচে শুরুটা বেশ নিয়ন্ত্রণাধীন করেন।
আরও পড়ুন:
French Open 2019: সিটি অফ লাভে নেই রুশ সুন্দরী
দ্বিতীয় সেটে কামব্যাক করলেন সাবালেঙ্কা
দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। দুই খেলোয়াড়ই নিজেদের অংশের সার্ভিস বাঁচিয়ে রাখলেন। যদিও শেষদিকে সাবালেঙ্কা সুযোগ পাননি। বেসলাইন থেকে তিনি ধৈর্য্য এবং শক্তির পরিচয় দেন। বিশ্বের এক নম্বর টেনিস তারকা একটি গুরুত্বপূর্ণ ব্রেক হাসিল করে ৬-৪ ব্যবধানে এই সেট জিতে নেন। সেইসঙ্গে এই ম্য়াচে সমতা ফিরে আসে। সেইসঙ্গে ম্যাচের মোমেন্টামও তাঁর দিকে চলে যায়।
আরও পড়ুন:
Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য
তৃতীয় সেট এবং ম্য়াচ রিবাকিনার পকেটে
ফাইনাল সেটে রিবাকিনা নিজেকে সামলালেন। প্রথমেই তিনি ব্রেক এক্সচেঞ্জ করলেন। সাবালেঙ্কার সামান্য দুর্বলতার ফায়দা তুললেন তিনি। আত্মবিশ্বাসে ভরপুর শটে তিনি ৪-৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর ব্যবধান বাড়ান ৫-৩। কিন্তু, সাবালেঙ্কা শেষপর্যন্ত পরাজয় স্বীকার করেননি। রিবাকিনা মাথা ঠাণ্ডা রাখেন। ৫-৪ ব্যবধানে দাঁড়িয়ে সার্ভিস ব্রেক করেন এবং ৬-৪ ব্যবধানে জয়লাভ করেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us