/indian-express-bangla/media/media_files/2025/09/08/eingland-vs-south-africa-2025-09-08-14-09-33.jpg)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া
England Cricket Team: ১৯৭১ সালে প্রথমবার ওয়ানডে ক্রিকেট ম্য়াচ খেলা হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এই ৫৪ বছরের ইতিহাসে যা হয়নি, সেটাই এবার ইংল্যান্ড ক্রিকেট দল করে দেখাল। হ্যারি ব্রুকের দল দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি এক নয়া ইতিহাস কায়েম করেছে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নামে। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ৪১৪ রান করেছে। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায়। আর ব্রিটিশরা শেষপর্যন্ত ৩৪২ রানে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলেছে।
Joe Root Records: ভারতের বিরুদ্ধে ইতিহাস গড়লেন জো রুট, এক ইনিংসে ভাঙলেন একাধিক রেকর্ড
জেকব বেথেল এবং জো রুটের ধামাকাদার সেঞ্চুরি
টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই ফায়দাই ভরপুর গ্রহণ করেন ইংলিশ ব্যাটাররা। দলের ওপেনিং ব্যাটার জেমি স্মিথ ৬২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিতে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জো রুট। তিনি ১০০ রান করেন। তরুণ ক্রিকেটার জেকব বেথেলও ৮২ বলে ১১০ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন। এরপর শেষবেলায় ইংল্য়ান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রান করেন। আর সেকারণেই ইংরেজরা শেষপর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪১৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ এবং করভিন বশ দুটো করে উইকেট শিকার করেন।
ইতিহাস গড়লেন হ্যারি ব্রুক
এই পাহাড়প্রমাণ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ৮ ব্যাটার দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন জোফ্রা আর্চার। অন্যদিকে, ব্রায়ডন কার্স ২ উইকেট তুলে নেন। পাশাপাশি আদিল রশিদও ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। হ্যারি ব্রুকের দল ওয়ানডে ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করেছে। ইতিপূর্বে, এই রেকর্ডটি টিম ইন্ডিয়ার দখলে ছিল। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কাকে ৩১৭ রানে পরাস্ত করে। তবে ইংল্যান্ড সেটাকে টপকে ৩৪৩ রানে জয়ের নজির কায়েম করল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us