/indian-express-bangla/media/media_files/2025/12/27/ben-stokes-2025-12-27-16-10-21.jpg)
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস
England Cricket Team: মেলবোর্নে আয়োজিত বক্সিং ডে টেস্ট ম্য়াচে (Boxing Day Test) ইংল্যান্ড ক্রিকেট দল (England vs Australia) ৪ উইকেটে দুর্দান্ত জয়লাভ করেছে। প্রায় ১৪ বছরের খরা কাটিয়ে ফের অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্য়াচ জিতল ইংরেজরা। প্রসঙ্গত, ২০১১ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ক্যাঙারুদের হারিয়েছিল ব্রিটিশরা। যাইহোক, এই ম্য়াচে জয়লাভ করলেও, সিডনিতে আয়োজিত সিরিজের শেষ টেস্ট ম্য়াচে ইংল্যান্ড শিবিরের দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। দলের এক তারকা পেস বোলার এই বক্সিং ডে টেস্ট খেলতে নেমে মারাত্মক চোট পেয়েছেন। সিরিজ়ের শেষ ম্যাচে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর ধোঁয়াশা। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Boxing Day Test History: ফি বছর ২৬ ডিসেম্বরই কেন আয়োজিত হয় বক্সিং-ডে টেস্ট! এর পিছনের গল্পটা জানেন?
মেলবোর্নে চোট পেয়েছেন গাস অ্যাটকিনসন
ইংল্যান্ডের পেস ব্যাটারি গাস অ্যাটকিনসন (Gus Atkinson) মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় ভয়ঙ্কর চোট পেয়েছেন। ম্য়াচের দ্বিতীয় দিন পঞ্চম ওভারের বল করতে এসে আরও একবার হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছেন অ্যাটকিনসন। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া মারফৎ এই খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সিডনি টেস্ট। এই ম্য়াচে গাস অ্যাটকিনসন খেলতে পারবেন কি না, সেটা চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
England vs Australia: ১৪ বছর অপেক্ষার অবসান, বক্সিং ডে টেস্ট ৪ উইকেটে জিতল ব্রিটিশরা
চলতি সিরিজে চোট পেলেন ইংল্যান্ডের তৃতীয় বোলার
চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের তৃতীয় জোরে বোলার হিসেবে চোট পেলেন গাস অ্যাটকিনসন। ইতিপূর্বে, মার্ক উড এবং জোফ্রা আর্চারও চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। বক্সিং ডে টেস্টে জোফ্রা আর্চারের জায়গায় ইংল্যান্ডের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন গাস অ্যাটকিনসন।
England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অ্যাটকিনসন ১৪ ওভার বল করেন। এরমধ্যে ৪ ওভার তিনি মেডেন নেন। শিকার করেন জোড়া উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি শুধুমাত্র স্কট বোল্যান্ডের উইকেটই শিকার করতে পারেন। দ্বিতীয় ইনিংসে অ্যাটকিনসন ৫ ওভার বল করে ২০ রান খরচ করেন এবং শিকার করেন একটিই মাত্র উইকেট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us