England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

Robin Smith Death: দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন স্মিথ। ১৯৮৮ থেকে ১৯৯৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে তিনি ৬২ টেস্ট ম্য়াচ এবং ৭১ ওয়ানডে ম্য়াচ খেলেছেন।

Robin Smith Death: দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন স্মিথ। ১৯৮৮ থেকে ১৯৯৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে তিনি ৬২ টেস্ট ম্য়াচ এবং ৭১ ওয়ানডে ম্য়াচ খেলেছেন।

author-image
Koushik Biswas
New Update
Cricketer Death

ছবিটি প্রতীকী

Cricketer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রবিন স্মিথ (Robin Smith)। বয়স হয়েছিল ৬২ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) পারথে অবস্থিত নিজের বাসভবনেই মারা যান তিনি। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাঁর প্রাক্তন সতীর্থ কেভান জেমসও এই দুঃসংবাদ সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন। ইংল্যান্ড (England Cricket Team) অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর কারণ এখনও অনিশ্চিত।

Advertisment

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

এক নজরে ক্রিকেট কেরিয়ার

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন স্মিথ। ১৯৮৮ থেকে ১৯৯৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে তিনি ৬২ টেস্ট ম্য়াচ এবং ৭১ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। রবিনের ট্রেডমার্ক শট ছিল তাঁক স্কোয়ার কাট। বিশেষ করে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং করতেন। টেস্ট ক্রিকেটে তিনি ৪৩.৬৭ ব্যাটিং গড়ে মোট ৪,২৩৬ রান করেন। এরমধ্যে ৯ শতরান রয়েছে। প্রসঙ্গত, ১৯৯৪ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি টেস্ট কেরিয়ারের সর্বাধিক ১৭৫ রান করেছিলেন। এই ইনিংসটা তাঁর কেরিয়ারে আজও মাইলফলক হয়ে রয়েছে।

Advertisment

Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

ইংল্যান্ডের জার্সিতে একদিনের ক্রিকেটেও তাঁর অবদান কম ছিল না। ১৯৯৩ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৬৭ রানের একটি অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন। ওয়ানডে ক্রিকেটে প্রায় ২ দশক ধরে কোনও ব্রিটিশ ক্রিকেটারের সর্বাধিক ব্যক্তিগত স্কোর হিসেবে এই রেকর্ডটি অক্ষুণ্ণ ছিল।

Australian Cricketer Death: বিশ্ব ক্রিকেটে বিরাট দুঃসংবাদ শোকে কাতর, ঘাড়ে বল লাগতেই সব শেষ

একটা সময় ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হতেন রবিন স্মিথ। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডেও ছিলেন তিনি। ওই বছর ইংল্য়ান্ড ফাইনালে উঠলেও, শেষপর্যন্ত রানার্স আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়। ফাইনালে তারা পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল।

Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ প্রায় ২ দশক (১৯৮২-২০০৩) ধরে হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে তিনি ক্যাপ্টেন্সিও করেন। তাঁর নেতৃত্বে হ্য়াম্পশায়ার একাধিক মেজর ট্রফি জয় করেছিল। তার মধ্যে অন্যতম হল বেনসন অ্যান্ড হেজেস কাপ এবং ন্যাটওয়েস্ট ট্রফি।

England Cricket Team Cricketer Death Robin Smith